অগ্নিনিরাপত্তা মানতে হবে কঠোরভাবে: ঢাকা চেম্বার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৫ অক্টোবর ২০২৫, ১৩:৫৫আপডেট : ১৫ অক্টোবর ২০২৫, ১৩:৫৫

রাজধানীর মিরপুরে রূপনগরের শিয়ালবাড়ি এলাকায় রাসায়নিক গুদাম ও ওয়াশিং প্ল্যান্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে হতাহতের ঘটনায় গভীর শোক ও উদ্বেগ জানিয়েছে ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই)। একইসঙ্গে ভবিষ্যতে এ ধরনের দুর্ঘটনা রোধে শিল্পকারখানা থেকে শুরু করে বাসাবাড়ি পর্যন্ত অগ্নিনিরাপত্তা ব্যবস্থা জোরদারের ওপর গুরুত্ব আরোপ করেছে ব্যবসায়ীদের এই শীর্ষ সংগঠন।

মঙ্গলবার (১৪ অক্টোবর) এক বিবৃতিতে ডিসিসিআই সভাপতি তাসকীন আহমেদ বলেন, ‘শিল্পকারখানায় অগ্নিকাণ্ডের মতো দুর্ঘটনা রোধে ভবন নির্মাণের সময় অগ্নিনিরাপত্তার মান ও নিয়ম-কানুন কঠোরভাবে অনুসরণ করা অত্যন্ত জরুরি।’

তিনি আরও বলেন, ‘সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর নজরদারি না থাকলে ভবিষ্যতেও এমন দুর্ঘটনা ঘটতে পারে, যা দেশের শিল্পোন্নয়ন ও বিনিয়োগ পরিবেশকে নেতিবাচকভাবে প্রভাবিত করবে।’

চেম্বার সভাপতি এ ঘটনায় নিহতদের রুহের মাগফেরাত কামনা ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। আহতদের দ্রুত চিকিৎসা ও সুস্থতা কামনা করে যথাযথ চিকিৎসা নিশ্চিতে সরকারকে তাৎক্ষণিক পদক্ষেপের আহ্বান জানান তিনি।

ডিসিসিআই আরও জানায়, অগ্নিনির্বাপণ ব্যবস্থা কেবল শিল্পাঞ্চল বা গুদামে সীমাবদ্ধ না রেখে প্রতিটি আবাসিক ভবনেও বাধ্যতামূলক করা উচিত। জনগণের জানমাল সুরক্ষায় অগ্নিনিরাপত্তা বিষয়ে সচেতনতা বৃদ্ধি ও আধুনিক সরঞ্জাম স্থাপন এখন সময়ের দাবি বলে মনে করে সংগঠনটি।

চেম্বারের মতে, নিরাপত্তা মানদণ্ড ও নিয়মকানুন কঠোরভাবে বাস্তবায়ন এবং দায়িত্বশীল সংস্থাগুলোর সমন্বিত নজরদারি নিশ্চিত করা গেলে এ ধরনের মর্মান্তিক দুর্ঘটনা অনেকাংশে প্রতিরোধ করা সম্ভব।

/জিএম/আরআইজে/
সম্পর্কিত
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
দিল্লিতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
কালশী বস্তিতে আগুন: একটি ঝগড়ার জেরে পথে শতাধিক পরিবার
সর্বশেষ খবর
কৃষিকে আধুনিক ও জলবায়ু-সহিষ্ণু করতে সমন্বিত কর্মপরিকল্পনা জরুরি: প্রধানমন্ত্রী
কৃষিকে আধুনিক ও জলবায়ু-সহিষ্ণু করতে সমন্বিত কর্মপরিকল্পনা জরুরি: প্রধানমন্ত্রী
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী