বেশিরভাগ সবজির দাম চড়া, মাছ-মুরগি অপরিবর্তিত

নাঈমুল হক
১৭ অক্টোবর ২০২৫, ১৮:৩২আপডেট : ১৭ অক্টোবর ২০২৫, ১৯:২০

দীর্ঘদিন ধরে চড়া সবজির বাজার। এ সপ্তাহে কয়েকটি সবজির দাম কিছুটা কমছে। তবে অধিকাংশ সবজির দাম এখনও চড়া। গত সপ্তাহের চেয়ে ডজনে ৫ থেকে ১০ টাকা বেড়েছে ডিমের দাম। এছাড়া মাছ-মুরগির দাম অপরিবর্তিত রয়েছে।

শুক্রবার (১৭ অক্টোবর) রাজধানীর পুরান ঢাকার কয়েকটি বাজার ঘুরে এ চিত্র দেখা গেছে।

সরেজমিন দেখা যায়, বাজারে উঠতে শুরু করেছে শীতকালীন শাকসবজি। এরই প্রভাবে দীর্ঘদিন পর কয়েকটি সবজির দাম কিছুটা কমেছে। কয়েক সপ্তাহ ধরে ১৫০ টাকায় বিক্রি হওয়া গোল বেগুন এখন ১২০ টাকা। ১০০ টাকার লম্বা বেগুনের দাম এখন ৮০ টাকা। দাম কমেছে টমেটো, মিষ্টি কুমড়ো, কচুরমুখী, ঝিঙা ও চিচিঙ্গার। ১৪০ টাকার টমেটো এখন ১২০ টাকা, ৬০ থেকে ৭০ টাকার কচুরমুখী, ঝিঙা ও চিচিঙ্গার দাম এখন ৫০-৬০ টাকা। তবে অপরিবর্তিত অধিকাংশ সবজির দাম। এর মধ্যে গাজর ১৬০ টাকা, শিম ২২০ টাকা, করলা ১০০ টাকা, ঢ্যাঁড়স ৭০ টাকা, কাঁকরোল ১০০ টাকা, পেঁপে ৪০ টাকা, পটোল ৭০ টাকা, মুলা ৬০ টাকা, পেঁয়াজ ৮০ টাকা, বরবটি ৭০ টাকা, আলু ২৫ টাকা ও শসা ৮০ টাকায়ে বিক্রি হচ্ছে। এছাড়া কিছুটা বেড়েছে কাঁচা মরিচের দাম। গত সপ্তাহের ১৬০ টাকার কাঁচা মরিচের কেজি এখন ২০০ টাকা।

রায়সাহেব বাজারের সবজি বিক্রেতা পলাশ বলেন, বাজারে এখন সবজির চালান বেড়েছে। শীতের সবজিও কিছু উঠেছে। সে জন্য কয়েকটি সবজির দাম কিছুটা কমেছে। সামনে শীত আসছে। আশা করা যায় অন্যান্য সবজির দামও কমবে।

বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত মামুন হোসেন বলেন, দীর্ঘদিন পর কয়েকটি সবজির দাম কিছুটা কম পেয়েছি। কিন্তু এখনও অধিকাংশ সবজির দামই বেশি। সরকারের উচিত বাজারের দিকে নজর দেওয়া।

আগের চড়া দামেই বিক্রি হচ্ছে মাছ

অপরিবর্তিত মাছ-মাংস

বাজারে রুই মাছ ২ কেজি থেকে আড়াই কেজির দাম ৪৫০ টাকা, দেড় থেকে ২ কেজির দাম ৩৬০ থেকে ৩৮০ টাকা, এক থেকে দেড় কেজির দাম ৩০০ থেকে ৩৩০ টাকা, এক কেজির কমগুলোর দাম ২৮০ টাকা। পোয়া মাছ ৬০০ টাকা, মৃগেল মাছ ২৮০ টাকা, তেলাপিয়া ২৫০ টাকা, এক কেজি থেকে কিছুটা বেশি পাঙাশের দাম ১৮০ থেকে ২০০ টাকা, দেড় কেজির বেশি পাঙাশের দাম ২৫০ টাকা। শিং মাছ সাড়ে ৫০০ টাকা থেকে ৬০০ টাকা। চিংড়ি মাছ ৯০০ থেকে ১ হাজার ৪০০ টাকা। বোয়াল ৮০০-১০০০ টাকা, কোরাল ৮৫০-৯০০ টাকা, আইড় ৭০০-৮০০ টাকা, কাতল ৪৫০ টাকা।

স্থিতিশীল রয়েছে মুরগির বাজার। বিক্রি হচ্ছে আগের বাড়তি দামেই। প্রতি কেজি ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে ১৭০-১৮০ টাকায়, আর সোনালি মুরগির কেজির জন্য গুনতে হচ্ছে ২৮০ থেকে ৩০০ টাকা। এছাড়া লাল লেয়ার কেজিপ্রতি ৩২০ টাকা ও দেশি মুরগি বিক্রি হচ্ছে ৫৫০-৬০০ টাকায়।

ডিমের দাম ৫ থেকে ১০ টাকা বেড়েছে

গত সপ্তাহের তুলনায় ডিমের দাম ডজনে ৫ থেকে ১০ টাকা বেড়েছে। এক ডজন ব্রয়লার মুরগির ডিমের দাম এখন ১৪০-১৪৫ টাকা। সাদা ডিম ১৩০ থেকে ১৩৫ টাকা। 

/আরকে/এমওএফ/
সম্পর্কিত
ফাঁকা বাজারে ক্রেতা নেই, তবু সবজির দাম চড়া
ঈদের পরও স্থিতিশীল সবজির বাজার, কমেছে পটলের দাম
ঈদ ঘিরে মসলার দামে অস্থিরতা, বেড়েছে নিত্যপণ্যেরও 
সর্বশেষ খবর
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের