বিদেশি বিনিয়োগকারীদের জন্য গেজেট প্রকাশ করলো এনবিআর

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৮ অক্টোবর ২০২৫, ১৪:৩৬আপডেট : ১৮ অক্টোবর ২০২৫, ১৪:৩৬

জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) আয়কর আইন, ২০২৩-এর অথেনটিক ইংলিশ টেক্সেট সরকারি গেজেটে প্রকাশ করেছে। বৃহস্পতিবার (১৬ অক্টোবর) এসআরও নম্বর ৪০৪-ল’/২০২৫ এর মাধ্যমে প্রকাশিত এ গেজেটের মধ্য দিয়ে ইংরেজি সংস্করণটি আনুষ্ঠানিকভাবে কার্যকর হলো।

এনবিআর জানায়, বাংলা ভাষায় প্রণীত আয়কর আইন, ২০২৩ কার্যকর হওয়ার পর থেকেই বিদেশি বিনিয়োগকারীরা এর সরকারি ইংরেজি সংস্করণ প্রকাশের দাবি জানিয়ে আসছিলেন। কারণ আয়কর অধ্যাদেশ, ১৯৮৪ বাতিলের পর নতুন আইনের কেবল বাংলা সংস্করণ কার্যকর ছিল, ফলে বিদেশি বিনিয়োগকারীদের মধ্যে আইনের ব্যাখ্যা ও প্রয়োগ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছিল।

অফিসিয়াল ইংরেজি সংস্করণ প্রকাশের ফলে এখন দেশি ও বিদেশি বিনিয়োগকারীরা আয়কর আইন সম্পর্কে স্পষ্ট ধারণা পাবেন বলে আশা করছে এনবিআর। এতে করদাতাদের আস্থা বৃদ্ধি, আইন প্রয়োগে স্বচ্ছতা ও নির্ভুলতা নিশ্চিত এবং দ্ব্যর্থবোধকতা দূরীকরণে সহায়ক হবে।

এনবিআরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, কাস্টমস আইন, ২০২৩ এবং মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক আইন, ২০১২ এর অথেনটিক ইংলিশ টেক্সেট (Authentic English Text) প্রকাশের কাজও প্রায় শেষ পর্যায়ে রয়েছে। অচিরেই এই দুটি আইনের ইংরেজি সংস্করণ সরকারি গেজেটে প্রকাশ করা হবে বলে আশা করছে সংস্থাটি।

রাজস্ব বোর্ডের মতে, এ পদক্ষেপের ফলে দেশি-বিদেশি বিনিয়োগকারীদের দীর্ঘদিনের অপেক্ষার অবসান ঘটবে এবং বাংলাদেশের করব্যবস্থা আরও আন্তর্জাতিক মানসম্পন্ন ও বিনিয়োগবান্ধব রূপ পাবে।

/জিএম/আরকে/
সম্পর্কিত
চট্টগ্রাম বন্দরের জট কমাতে শতাধিক পণ্যবাহী কন্টেইনার নিলামে
ছয় লাখ কোটি টাকার লক্ষ্য, এত টাকা আসবে কোথা থেকে
চাকরি দেওয়ার নামে প্রতারণা থেকে সতর্ক থাকার আহ্বান এনবিআরের
সর্বশেষ খবর
বিচার বিলম্বে যত নাটকীয় চেষ্টা সোহেল ও তার স্ত্রীর
রামিসা ধর্ষণ-হত্যা মামলাবিচার বিলম্বে যত নাটকীয় চেষ্টা সোহেল ও তার স্ত্রীর
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের