কারখানাগুলোকে আরএসসির চিঠির জবাব না দিতে নির্দেশ বিজিএমইএ’র

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১০ নভেম্বর ২০২৫, ১৬:৩১আপডেট : ১০ নভেম্বর ২০২৫, ১৬:৫০

বাংলাদেশের তৈরি পোশাক প্রস্তুত ও রফতানিকারক সমিতি (বিজিএমইএ) তাদের সদস্য কারখানাগুলোকে রেডিমেড গার্মেন্টস সাসটেইনেবিলিটি কাউন্সিলের (আরএসসি) অ-পেশাগত নিরাপত্তা ও স্বাস্থ্যবহির্ভূত অভিযোগ সংক্রান্ত কোনও চিঠি বা সার্কুলারের জবাব না দিতে নির্দেশ দিয়েছে।

সম্প্রতি আরএসসির ব্যবস্থাপনা পরিচালক সদস্য কারখানাগুলোর কাছে নন-ওএসএইচ অভিযোগ নিষ্পত্তি প্রক্রিয়া নিয়ে একটি চিঠি পাঠান।

এই বিষয়ে বিজিএমইএ এক বিবৃতিতে জানায়, বিষয়টি বর্তমানে পর্যালোচনাধীন রয়েছে এবং সংস্থাটি আরএসসির সঙ্গে নিবিড় যোগাযোগ রাখছে। গঠনমূলক সংলাপের মাধ্যমে বিষয়টি পরিষ্কার করার চেষ্টা চলছে বলেও জানিয়েছে সংগঠনটি।

বিজিএমইএ জানায়, চূড়ান্ত সিদ্ধান্ত আরএসসির আসন্ন সভার পর জানানো হবে। তার আগ পর্যন্ত কোনও সদস্য কারখানাকে অ-পেশাগত নিরাপত্তা ও স্বাস্থ্যবহির্ভূত অভিযোগ ব্যবস্থার সঙ্গে সম্পর্কিত চিঠি, সার্কুলার বা যোগাযোগের জবাব না দিতে বলা হয়েছে।

বিজিএমইএর ভারপ্রাপ্ত সচিব মেজর মো. সাইফুল ইসলাম (অব.) বলেন, ‘এই নির্দেশনা বিজিএমইএর নীতি ও প্রক্রিয়ার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। এটি সদস্যদের মধ্যে সমন্বিত ও একক অবস্থান নিশ্চিত করবে। এই বিষয়ে সদস্যদের সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ।’

উল্লেখ্য, রেডিমেড গার্মেন্টস সাসটেইনেবিলিটি কাউন্সিল (আরএসসি) একটি ত্রিপক্ষীয় সংস্থা, যেখানে ব্র্যান্ড, কারখানা মালিক ও শ্রমিক সংগঠনের প্রতিনিধি রয়েছেন। সংস্থাটি বাংলাদেশের তৈরি পোশাক শিল্পে কর্মস্থলের নিরাপত্তা, মাননিয়ন্ত্রণ ও স্থায়িত্ব নিশ্চিত করতে কাজ করে।

/জিএম/এমএইচআর/
সম্পর্কিত
বিজিএমইএর ৯৯ শতাংশের বেশি কারখানায় বেতন-বোনাস পরিশোধ
পোশাক কারখানাসহ দেড় হাজার প্রতিষ্ঠানে বোনাস বকেয়া
অধিকাংশ পোশাক কারখানায় বেতন-বোনাস পরিশোধ
সর্বশেষ খবর
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
একদিনে হামে আরও ৪ মৃত্যু
একদিনে হামে আরও ৪ মৃত্যু
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী