ব্যাংকের ঋণ অবলোপনে নতুন নির্দেশনা: ১০ কার্যদিবস আগে গ্রাহককে নোটিশ বাধ্যতামূলক

বাংলা ট্রিবিউন রিপোর্ট    
১৯ নভেম্বর ২০২৫, ১৮:৫৭আপডেট : ১৯ নভেম্বর ২০২৫, ১৮:৫৭

ব্যাংকগুলোর শ্রেণিকৃত মন্দমানের খেলাপি ঋণ অবলোপনের ক্ষেত্রে নতুন নির্দেশনা দিয়েছে বাংলাদেশ ব্যাংক। এখন থেকে কোনও ঋণগ্রহীতার ঋণ রাইট-অফ বা অবলোপন করার কমপক্ষে ১০ কার্যদিবস আগে সংশ্লিষ্ট গ্রাহককে নোটিশ দিতে হবে।

বুধবার (১৯ নভেম্বর) কেন্দ্রীয় ব্যাংক এ সংক্রান্ত একটি সার্কুলার জারি করে সব তফসিলি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকদের তা অবিলম্বে বাস্তবায়নের নির্দেশ দিয়েছে।

এর আগে ১৯ অক্টোবর জারি করা সার্কুলারে অবলোপনের ৩০ দিন আগে গ্রাহককে জানানো বাধ্যতামূলক ছিল। তবে দীর্ঘসময় ধরে একটি কেইস নিষ্পত্তি করতে হয়—এমন যুক্তি দেখিয়ে সময় কমিয়ে ১০ দিন করা হয়েছে বলে বাংলাদেশ ব্যাংকের একজন কর্মকর্তা সাংবাদিকদের জানান।

অবলোপন ও প্রণোদনা নীতিমালা

সার্কুলারে আরও বলা হয়, নিজস্ব নীতিমালা অনুযায়ী ব্যাংকগুলো অবলোপনকৃত ঋণ আদায়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নগদ প্রণোদনা দিতে পারবে। যে ব্যাংকের এ ধরনের নীতিমালা নেই, তাদের পরিচালনা পর্ষদের অনুমোদন সাপেক্ষে নতুন নীতিমালা প্রণয়ন করতে হবে।

কোন ঋণ অবলোপনযোগ্য

বাংলাদেশ ব্যাংকের নির্দেশনায় বলা হয়েছে— কোনও গ্রাহকের ঋণ একাধারে মন্দ ও ক্ষতিজনক শ্রেণিতে থাকলে তা অবলোপনের সুযোগ রয়েছে।

অধিকতর পুরোনো ও দীর্ঘদিন পুনরুদ্ধারযোগ্য নয় এমন ঋণগুলোকে অগ্রাধিকার ভিত্তিতে অবলোপন করতে হবে।তবে গ্রাহক পুরো দায় পরিশোধ না করা পর্যন্ত তিনি খেলাপি হিসেবেই চিহ্নিত থাকবেন।

প্রভিশন থাকলে তবেই অবলোপন

ব্যাংকগুলো মন্দ শ্রেণির কোনো ঋণ অবলোপন করতে পারবে যদি ঋণের বিপরীতে ১০০ শতাংশ প্রভিশন সংরক্ষিত থাকে। প্রভিশনে ঘাটতি থাকলে তা চলতি বছরের আয় থেকে সমন্বয় করে পূরণ করতে হবে বলে নির্দেশনায় উল্লেখ আছে।

খেলাপি ঋণের চিত্র

বাংলাদেশ ব্যাংকের ‘আর্থিক স্থিতিশীলতা প্রতিবেদন–২০২৪’ অনুযায়ী, দেশে অবলোপনকৃত ঋণের পরিমাণ দাঁড়িয়েছে ৬২ হাজার ৩০০ কোটি টাকা।

অন্যদিকে, ২০২৫ সালের মার্চ শেষে ব্যাংক খাতে মোট খেলাপি ঋণ দাঁড়িয়েছে ৪ দশমিক ২০ লাখ কোটি টাকা। এর মধ্যে ৩ দশমিক ৪২ লাখ কোটি টাকা মন্দ ও ক্ষতিজনক মানের ঋণ, যা মোট খেলাপি ঋণের ৮১ দশমিক ৩৭ শতাংশ।

সার্কুলার বলছে, ব্যাংকগুলো চাইলে এসব শ্রেণিকৃত মন্দ ঋণের মধ্যে অবলোপনযোগ্য ঋণগুলো প্রয়োজনীয় প্রভিশন পূরণের পর ব্যালান্স শিট থেকে বাদ দিতে পারবে।

নতুন নির্দেশনা কার্যকর হওয়ায় ঋণগ্রহীতারা অবলোপন প্রক্রিয়া সম্পর্কে আগে থেকেই অবগত থাকতে পারবেন এবং ব্যাংকগুলোর রাইট-অফ ব্যবস্থাপনাও আরও স্বচ্ছ হবে বলে মনে করা হচ্ছে।

/জিএম/এম/
সম্পর্কিত
স্থগিতের পর সংশ্লিষ্ট হিসাবের তথ্যও জানাতে হবে বিএফআইইউকে
এসএস পাওয়ারকে ৩২ লাখ ডলার ঋণ ছাড়ে বাংলাদেশ ব্যাংকের অনুমতি
তুলার ফাঁদে বাংলাদেশ পোশাকশিল্পের সামনে নতুন চ্যালেঞ্জ: হারাতে পারে বাজার 
সর্বশেষ খবর
গত ২৪ ঘন্টায় ডেঙ্গুতে মৃত্যু ২ জনের, হাসপাতালে ভর্তি ৬৭১
গত ২৪ ঘন্টায় ডেঙ্গুতে মৃত্যু ২ জনের, হাসপাতালে ভর্তি ৬৭১
জ্বালানি নিরাপত্তায় সহায়তা দেবে কাতার
জ্বালানি নিরাপত্তায় সহায়তা দেবে কাতার
বিএনপি নেতাদের বিরুদ্ধে মামলার এজাহার, পরদিনই ডিসি-ইউএনও বদলি, কী ঘটেছিল সেদিন
বিএনপি নেতাদের বিরুদ্ধে মামলার এজাহার, পরদিনই ডিসি-ইউএনও বদলি, কী ঘটেছিল সেদিন
ম্যাক্সওয়েল-ভিনি দম্পতির ঘরে নতুন অতিথি
ম্যাক্সওয়েল-ভিনি দম্পতির ঘরে নতুন অতিথি
সর্বাধিক পঠিত
নাটোরের ডিসি প্রত্যাহার, এক উপজেলার ইউএনও বদলি
নাটোরের ডিসি প্রত্যাহার, এক উপজেলার ইউএনও বদলি
আরেক কনেকে বিয়ে করলেন সেই প্রবাসী, পাতে পেলেন আস্ত খাসি
আরেক কনেকে বিয়ে করলেন সেই প্রবাসী, পাতে পেলেন আস্ত খাসি
ঢাকায় বাবার লাশ মুন্সীগঞ্জে মায়ের মুক্তির জন্য দৌড়াচ্ছেন দীপু মনির মেয়ে
ঢাকায় বাবার লাশ মুন্সীগঞ্জে মায়ের মুক্তির জন্য দৌড়াচ্ছেন দীপু মনির মেয়ে
তারেক রহমানের ভারত সফরের সময় খুবই সীমিত: সাবেক কূটনীতিক
তারেক রহমানের ভারত সফরের সময় খুবই সীমিত: সাবেক কূটনীতিক
ছুটির দিনে ঘুরতে বের হয়েছিলেন, ধরে পিটিয়ে মেরে ফেললো একদল লোক
ছুটির দিনে ঘুরতে বের হয়েছিলেন, ধরে পিটিয়ে মেরে ফেললো একদল লোক