ঈশ্বরদীতে সিগারেট কারখানায় ৯ কোটি টাকার রাজস্ব ফাঁকি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৪ ডিসেম্বর ২০২৫, ১৯:০১আপডেট : ০৪ ডিসেম্বর ২০২৫, ১৯:০১

তামাক ও তামাকজাত পণ্যের অবৈধ উৎপাদন ও জাল ব্যান্ডরোল ব্যবহার রোধে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) কঠোর অবস্থানে গেছে। এরই অংশ হিসেবে ভ্যাট গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের একটি বিশেষ দল ঈশ্বরদীতে ইউনাইটেড টোব্যাকো ইন্ডাস্ট্রিজ লিমিটেডের কারখানায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ জাল ব্যান্ডরোল ও অবৈধ সিগারেট জব্দ করেছে। এতে প্রায় ৯ কোটি টাকার রাজস্ব ফাঁকির প্রমাণ মিলেছে বলে এনবিআর জানিয়েছে।

বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) এনবিআরের প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রতিষ্ঠানটি ভ্যাট নিবন্ধন গ্রহণ করলেও দীর্ঘদিন ধরে আনুষ্ঠানিক উৎপাদন কার্যক্রম ‘বন্ধ’ দেখিয়ে গোপনে সিগারেট উৎপাদন ও বাজারজাত করে আসছিল। অভিযানে ৬ লাখ ৩৪ হাজার ৫৯০ শলাকা জাল ব্যান্ডরোলযুক্ত সিগারেট জব্দ করা হয়— যার বাজারমূল্য ৩৮ লাখ টাকার বেশি। এসব সিগারেটের বিপরীতে সরকারের প্রাপ্য প্রায় ২৯ লাখ টাকার রাজস্ব ফাঁকি নিশ্চিত হয়েছে।

এ ছাড়া কারখানা থেকে উদ্ধার করা হয় ১০ লাখ ২৯ হাজার অব্যবহৃত জাল ব্যান্ডরোল, স্ট্যাম্প— যা ব্যবহার করা হলে অতিরিক্ত সাড়ে ৮ কোটি টাকারও বেশি রাজস্ব ফাঁকি দেওয়া সম্ভব হতো। অভিযানে আরও দেখা যায়, প্রতিষ্ঠানটি ৩ লাখ ২২ হাজার ৫০০ পিস বৈধ ব্যান্ডরোল সংগ্রহ করলেও তা ব্যবহার না করে জাল ব্যান্ডরোল দিয়ে সিগারেট উৎপাদন করছিল।

ভ্যাট গোয়েন্দা কর্মকর্তারা জানান, জব্দকৃত সিগারেট ও উপকরণ আইনানুগভাবে জব্দ করা হয়েছে। প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা প্রক্রিয়া শুরু হয়েছে এবং উদ্ধার করা বিভিন্ন নথিপত্র পর্যালোচনা করে পূর্ণাঙ্গ প্রতিবেদন শিগগিরই দাখিল করা হবে।

এনবিআর জানায়, সংশ্লিষ্ট ভ্যাট কমিশনারেটকে প্রতিষ্ঠানটির উৎপাদন ও বিক্রয় কার্যক্রম কঠোরভাবে পর্যবেক্ষণের নির্দেশ দেওয়া হয়েছে। জাতীয় রাজস্বের সুরক্ষা নিশ্চিত করতে তামাকজাত পণ্যের অবৈধ উৎপাদন, জাল ব্যান্ডরোল ব্যবহার ও রাজস্ব ফাঁকির বিরুদ্ধে ভবিষ্যতেও আরও কঠোর ও ধারাবাহিক অভিযান চালানো হবে।

/জিএম/এপিএইচ/
সম্পর্কিত
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
চট্টগ্রাম বন্দরের জট কমাতে শতাধিক পণ্যবাহী কন্টেইনার নিলামে
ছয় লাখ কোটি টাকার লক্ষ্য, এত টাকা আসবে কোথা থেকে
সর্বশেষ খবর
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম