ক্যাপিটাল মেশিনারি আমদানিতে শিথিলতা, তিন বছর পর্যন্ত বিল পরিশোধে ছাড়

বাংলা ট্রিবিউন রিপোর্ট  
১০ ডিসেম্বর ২০২৫, ২১:০১আপডেট : ১০ ডিসেম্বর ২০২৫, ২১:০১

দেশের শিল্প খাতে বিনিয়োগ ও সক্ষমতা বাড়াতে পুঁজি সরঞ্জাম আমদানির নিয়ম আরও সহজ করেছে বাংলাদেশ ব্যাংক। এখন থেকে শিল্পকারখানার প্রয়োজনীয় ক্যাপিটাল মেশিনারি তিন বছর মেয়াদী ইউজেন্স ভিত্তিতে আমদানি করা যাবে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) পূর্বানুমতি ছাড়াই।

বুধবার (১০ ডিসেম্বর) বাংলাদেশ ব্যাংক এ–সংক্রান্ত একটি সার্কুলার জারি করে। এতে বলা হয়, বিডার ফরেন লোন/সাপ্লায়ার্স ক্রেডিট স্ক্রুটিনি কমিটির ১৮৬তম সভার সিদ্ধান্ত অনুযায়ী এই ছাড় দেওয়া হয়েছে। সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর।

বর্তমানে শুধু ক্যাপিটাল মেশিনারি আমদানির ক্ষেত্রে তিন বছরের ইউজেন্স সুবিধা দেওয়া হতো। নতুন নির্দেশনার ফলে জাহাজ, ভারী যন্ত্রপাতি, বিশেষায়িত শিল্প সরঞ্জামসহ বিভিন্ন ক্যাপিটাল মেশিনারি আমদানিতেও একই মেয়াদের সুবিধা পাওয়া যাবে।

শিল্প সংশ্লিষ্টরা বলছেন, এই সিদ্ধান্তে আমদানি অর্থায়নের জটিলতা কমবে এবং বিনিয়োগ পরিকল্পনা বাস্তবায়ন সহজ হবে। বিশেষ করে উৎপাদনমুখী খাতগুলো সক্ষমতা বাড়াতে উল্লেখযোগ্য সুবিধা পাবে।

বাংলাদেশ ব্যাংক মনে করে, দীর্ঘমেয়াদি এই আমদানি সুবিধা শিল্পায়নের গতি বাড়াতে ইতিবাচক ভূমিকা রাখবে।

/জিএম/এমকেএইচ/
সম্পর্কিত
বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের লেনদেন ব্যাংক ও এমএফএসের জন্য উন্মুক্ত করার সুপারিশ 
রাজধানীতে বাসা থেকে বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তার অর্ধগলিত মরদেহ উদ্ধার
‘ইসলামী ব্যাংকের চেয়ারম্যান খুরশীদ আলম ঋণখেলাপি নন, খেলাপি ঋণ স্ত্রীর প্রতিষ্ঠানের’ 
সর্বশেষ খবর
উত্তর কোরিয়ার পারমাণবিক শক্তি ‘অনিয়ন্ত্রিত হারে’ বৃদ্ধির ঘোষণা কিমের
উত্তর কোরিয়ার পারমাণবিক শক্তি ‘অনিয়ন্ত্রিত হারে’ বৃদ্ধির ঘোষণা কিমের
রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান