সম্মিলিত ইসলামী ব্যাংক: আমানতকারীদের স্বার্থে রেজুলেশনের কাজ দ্রুত করার নির্দেশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
১৭ ডিসেম্বর ২০২৫, ১৯:১২আপডেট : ১৭ ডিসেম্বর ২০২৫, ১৯:২০

সম্মিলিত ইসলামী ব্যাংক পিএলসি–এর পরিচালনা পর্ষদকে আমানতকারীদের স্বার্থকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে রেজল্যুশন কার্যক্রম দ্রুত ও কার্যকরভাবে এগিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর।

বুধবার (১৭ ডিসেম্বর) মতিঝিলে বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত ব্যাংকটির নবগঠিত পরিচালনা পর্ষদের প্রথম সভায় গভর্নর এই আহ্বান জানান। তিনি বলেন, ব্যাংক খাতের স্থিতিশীলতা রক্ষায় এবং আমানতকারীদের আস্থা পুনরুদ্ধারে রেজল্যুশনের আওতায় নেওয়া সিদ্ধান্তগুলোতে কোনও ধরনের শৈথিল্য চলবে না।

গভর্নর আরও বলেন, রেজল্যুশন একটি সংবেদনশীল ও গুরুত্বপূর্ণ প্রক্রিয়া। এখানে সময়ক্ষেপণ হলে আমানতকারী ও সামগ্রিক আর্থিক ব্যবস্থায় নেতিবাচক প্রভাব পড়তে পারে। তাই স্বচ্ছতা, জবাবদিহি ও দ্রুত সিদ্ধান্ত নেওয়ার মাধ্যমে এ কার্যক্রম সম্পন্ন করতে হবে।

ড. আহসান এইচ মনসুরের সভাপতিত্বে নয়, বরং আমন্ত্রণে সভায় তিনি উপস্থিত ছিলেন। সভায় সভাপতিত্ব করেন সম্মিলিত ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান ড. মোহাম্মদ আইয়ুব মিয়া। সভায় ব্যাংকের পরিচালনা পর্ষদের পরিচালকেরাসহ সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের সচিব ও যুগ্ম সচিবরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর ড. মো. কবির আহাম্মদ, ব্যাংক রেজল্যুশন ডিপার্টমেন্টের দায়িত্বপ্রাপ্ত নির্বাহী পরিচালক মো. রফিকুল ইসলাম, সংশ্লিষ্ট পরিচালক-কর্মকর্তা এবং রেজল্যুশনের আওতাধীন পাঁচটি ব্যাংকের প্রশাসকরাও সভায় অংশ নেন।

সভায় রেজল্যুশনের আওতায় এখন পর্যন্ত গৃহীত বিভিন্ন পদক্ষেপ সম্পর্কে পরিচালনা পর্ষদকে অবহিত করা হয়। পাশাপাশি পরবর্তী করণীয় নির্ধারণে সর্বসম্মতিক্রমে একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়।

পরিচালনা পর্ষদ গভর্নরের বক্তব্যের সঙ্গে একমত পোষণ করে আমানতকারীদের স্বার্থ রক্ষাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার প্রতিশ্রুতি দেয় এবং রেজল্যুশন কার্যক্রম বাস্তবায়নে বাংলাদেশ ব্যাংকের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করে।

বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে জানানো হয়েছে, আর্থিক খাতের স্থিতিশীলতা নিশ্চিত ও জনস্বার্থ রক্ষায় এ ধরনের তদারকি ও নীতিগত নির্দেশনা অব্যাহত থাকবে।

/জিএম/এমকেএইচ/
সম্পর্কিত
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
চেয়ারম্যানের পদত্যাগসহ ৭ দফা দাবিতে ইসলামী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতি
ইসলামী ব্যাংক নিয়ে টানাটানির সুযোগ দেওয়া হবে না: শফিকুর রহমান
সর্বশেষ খবর
দায়িত্ব ছাড়া প্রসঙ্গে হুমায়ুন রশিদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়া প্রসঙ্গে হুমায়ুন রশিদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী