যুক্তরাষ্ট্র থেকে এলো ৫৬ হাজার ৮৯০ টন গম 

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
২৮ ডিসেম্বর ২০২৫, ১৭:৫২আপডেট : ২৮ ডিসেম্বর ২০২৫, ১৮:০০

বাংলাদেশ ও মার্কিন যুক্তরাষ্ট্র সরকারের মধ্যে স্বাক্ষরিত সমঝোতা স্মারকের আওতায় সরকারি পর্যায়ে (জিটুজি) আমদানিকৃত গমের প্রথম চালান দেশে পৌঁছেছে। ৫৬ হাজার ৮৯০ মেট্রিক টন গম নিয়ে ‘এম ভি ইভিটা’ নামের জাহাজটি রবিবার (২৮ ডিসেম্বর) চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে নোঙর করেছে।

রবিবার (২৮ ডিসেম্বর) বিকালে খাদ্য মন্ত্রণালয় থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। 

খাদ্য মন্ত্রণালয় জানায়, ‘জিটুজি ২’ চুক্তির অধীনে মোট ২ লাখ ২০ হাজার মেট্রিক টন গম আমদানির লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এম ভি ইভিটা জাহাজে আসা এই চালানটি উক্ত চুক্তির অধীনে প্রথম চালান। এর আগে ‘জিটুজি ১’ চুক্তির আওতায় সফলভাবে ২ লাখ ২০ হাজার মেট্রিক টন গম আমদানি সম্পন্ন করেছে সরকার। 

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এই চালানের ৫৬ হাজার ৮৯০ মেট্রিক টন গমের মধ্যে ৩৪ হাজার ১৩৪ মেট্রিক টন চট্টগ্রাম বন্দরে এবং অবশিষ্ট ২২ হাজার ৭৫৬ মেট্রিক টন মোংলা বন্দরে খালাস করা হবে। 

খাদ্য মন্ত্রণালয় আরও জানিয়েছে, বন্দরে পৌঁছানোর পর জাহাজে রক্ষিত গমের নমুনা সংগ্রহের কাজ ইতোমধ্যে শুরু হয়েছে। ল্যাবরেটরিতে নমুনা পরীক্ষা শেষে মান নিশ্চিত হওয়ার পর দ্রুততম সময়ের মধ্যে এই গম খালাসের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। 

/এসআই/এসটি/ 
সম্পর্কিত
যুক্তরাষ্ট্রে নেমে ভোজিনিয়ার মায়ের শুভেচ্ছা
হরমুজ বন্ধের প্রমাণ নেই: মার্কিন ভাইস প্রেসিডেন্ট
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
মন্ত্রীকে নিয়ে ফেসবুকে ‘কটূক্তি’, ২০ দিন ধরে কারাগারে এনসিপির কেন্দ্রীয় নেতা
মন্ত্রীকে নিয়ে ফেসবুকে ‘কটূক্তি’, ২০ দিন ধরে কারাগারে এনসিপির কেন্দ্রীয় নেতা
‘দীর্ঘ যুদ্ধের’ পর স্বর্ণপদক অর্জন
‘দীর্ঘ যুদ্ধের’ পর স্বর্ণপদক অর্জন
যুক্তরাষ্ট্রে নেমে ভোজিনিয়ার মায়ের শুভেচ্ছা
যুক্তরাষ্ট্রে নেমে ভোজিনিয়ার মায়ের শুভেচ্ছা
পাকিস্তানকে হারিয়ে বিশ্বকাপে বাংলাদেশের ইতিহাস
পাকিস্তানকে হারিয়ে বিশ্বকাপে বাংলাদেশের ইতিহাস
সর্বাধিক পঠিত
হঠাৎ ইসলামী ব্যাংকের সতর্কবার্তা জারি
হঠাৎ ইসলামী ব্যাংকের সতর্কবার্তা জারি
৫০১ নম্বর কক্ষকে ‘বিজয়ের প্রতীক’ ঘোষণা মামুনুল হকের
৫০১ নম্বর কক্ষকে ‘বিজয়ের প্রতীক’ ঘোষণা মামুনুল হকের
হাই স্পিড ট্রেনে বেইজিং যাবেন প্রধানমন্ত্রী তারেক রহমান
হাই স্পিড ট্রেনে বেইজিং যাবেন প্রধানমন্ত্রী তারেক রহমান
বিদেশ সফরে প্রধানমন্ত্রী তারেক রহমানের সফরসঙ্গী কতজন
বিদেশ সফরে প্রধানমন্ত্রী তারেক রহমানের সফরসঙ্গী কতজন
প্রধানমন্ত্রী কবে ভারত সফরে যাবেন, জানালেন পররাষ্ট্র উপদেষ্টা
প্রধানমন্ত্রী কবে ভারত সফরে যাবেন, জানালেন পররাষ্ট্র উপদেষ্টা