‘দীর্ঘ যুদ্ধের’ পর স্বর্ণপদক অর্জন

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
২০ জুন ২০২৬, ২৩:৩৬আপডেট : ২০ জুন ২০২৬, ২৩:৩৬

দীর্ঘদিন নিষিদ্ধ ছিলেন কামরুন্নাহার কলি। নিষেধাজ্ঞা কাটিয়ে শুটিং রেঞ্জে ফিরে তাক লাগিয়ে দিয়েছেন তিনি। একটি স্বর্ণ ও রুপা জিতেছেন দেশের অন্যতম সেরা শুটার।

জিতেই সামাজিক যোগাযোগমাধ্যমে কলি লিখেছেন, ‘দীর্ঘ ৮ মাস প্র্যাকটিসের বাইরে রাখা হয়েছিল। ক্যাম্প করতে দেওয়া হয়নি, ঠিকমতো প্র্যাকটিস করার সুযোগটুকুও কেড়ে নেওয়া হয়েছিল। পথটা মোটেও সহজ ছিল না। কিন্তু একটা দীর্ঘ যুদ্ধের পর, খুবই অল্প সময়ের প্রস্তুতিতে মাঠে নেমেছিলাম। কারণ আমি বিশ্বাস করি, লড়াইয়ের ময়দান ছেড়ে পালিয়ে যাওয়ার চেয়ে অন্যায়ের বিরুদ্ধে বুক চিতিয়ে দাঁড়িয়ে থাকা অনেক বেশি গৌরবের। কখনো কোনো অন্যায়ের সাথে আপোষ করিনি, আর এটাই আমার সবচেয়ে বড় শক্তি।’

এরপরই তার কথা, ‘আলহামদুলিল্লাহ! সব বাধা পেরিয়ে আবারও চেনা ট্র্যাকে ফিরে আসা এবং ন্যাশনাল কম্পিটিশন থেকে একটি গোল্ড ও একটি সিলভার মেডেল অর্জন করা! যারা এই কঠিন সময়ে আমার পাশে ছিলেন, আমাকে বিশ্বাস করেছিলেন আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। এই জয় শুধু মেডেলের নয়, এই জয় আত্মবিশ্বাসের!’

/টিএ/ইউএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বাড্ডায় ছুরিকাঘাতে নারীর মৃত্যু 
বাড্ডায় ছুরিকাঘাতে নারীর মৃত্যু 
গোল উৎসবে সুইডেনকে বিধ্বস্ত করেছে নেদারল্যান্ডস
গোল উৎসবে সুইডেনকে বিধ্বস্ত করেছে নেদারল্যান্ডস
বিদ্যুৎ না থাকায় বাসার বাইরে বসেছিলেন এসিল্যান্ড, কুপিয়ে জখম করলো কারা
বিদ্যুৎ না থাকায় বাসার বাইরে বসেছিলেন এসিল্যান্ড, কুপিয়ে জখম করলো কারা
সাংবাদিক রেজানুরকে গ্রেফতারের নিন্দা পেন বাংলাদেশের, অবিলম্বে মুক্তির দাবি 
সাংবাদিক রেজানুরকে গ্রেফতারের নিন্দা পেন বাংলাদেশের, অবিলম্বে মুক্তির দাবি 
সর্বাধিক পঠিত
হঠাৎ ইসলামী ব্যাংকের সতর্কবার্তা জারি
হঠাৎ ইসলামী ব্যাংকের সতর্কবার্তা জারি
৫০১ নম্বর কক্ষকে ‘বিজয়ের প্রতীক’ ঘোষণা মামুনুল হকের
৫০১ নম্বর কক্ষকে ‘বিজয়ের প্রতীক’ ঘোষণা মামুনুল হকের
হাই স্পিড ট্রেনে বেইজিং যাবেন প্রধানমন্ত্রী তারেক রহমান
হাই স্পিড ট্রেনে বেইজিং যাবেন প্রধানমন্ত্রী তারেক রহমান
বিদেশ সফরে প্রধানমন্ত্রী তারেক রহমানের সফরসঙ্গী কতজন
বিদেশ সফরে প্রধানমন্ত্রী তারেক রহমানের সফরসঙ্গী কতজন
প্রধানমন্ত্রী কবে ভারত সফরে যাবেন, জানালেন পররাষ্ট্র উপদেষ্টা
প্রধানমন্ত্রী কবে ভারত সফরে যাবেন, জানালেন পররাষ্ট্র উপদেষ্টা