দেশের ইতিহাসে সর্বোচ্চ দামে স্বর্ণ, ভরি ২ লাখ ৩২ হাজার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১২ জানুয়ারি ২০২৬, ২২:৩২আপডেট : ১২ জানুয়ারি ২০২৬, ২২:৩৩

দেশের বাজারে স্বর্ণের দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। এর মাধ্যমে দেশের বাজারে স্বর্ণের দাম ইতিহাসের সর্বোচ্চ পর্যায়ে পৌঁছে গেছে। স্বর্ণের দাম বাড়ার ফলে ২২ ক্যারেটের স্বর্ণের দাম গিয়ে ঠেকেছে দুই লাখ ৩২২ হাজার ৫৫ টাকায়। এর আগে সর্বশেষ ২০২৫ সালের ২৭ ডিসেম্বর স্বর্ণের দাম প্রতি ভরি দুই লাখ ২৭ হাজার ৮৫৬ টাকায় উঠেছিল।

সোমবার (১২ জানুয়ারি) এক বিজ্ঞপ্তিতে দাম বাড়ানোর বিষয়টি জানায় বাজুস। আগামীকাল অর্থাৎ, মঙ্গলবার থেকে এই দাম কার্যকর হবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আন্তর্জাতিক বাজারে তেজাবি (পিওর গোল্ড) সোনার দাম বাড়ায় স্থানীয় বাজারেও মূল্য সমন্বয় করা হয়েছে।

২২ ক্যারেটের স্বর্ণের দাম প্রতি ভরিতে চার হাজার ২০০ টাকা দাম বাড়ানো হয়েছে বলে বিজ্ঞপ্তিতে বলা হয়।

নতুন দাম অনুযায়ী, ২১ ক্যারেটের প্রতি ভরি দুই লাখ ২১ হাজার ৪৯৯ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি এক লাখ ৮৯ হাজার ৮৯০ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম এক লাখ ৫৬ হাজার ৮৮১ টাকা।

বিশ্বজুড়ে স্বর্ণ ও রুপার দামের নির্ভরযোগ্য ওয়েবসাইট গোল্ডপ্রাইস ডট ওআরজি অনুযায়ী, আন্তর্জাতিক বাজারে প্রতি আউন্স স্বর্ণের দাম চার হাজার ৬০০ মার্কিন ডলার ছাড়িয়েছে, যা সাম্প্রতিক সময়ের সর্বোচ্চ।

স্বর্ণের পাশাপাশি বেড়েছে রুপার দামও। নতুন দর অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি ভরি রুপা পাঁচ হাজার ৯৪৯ টাকায়, ২১ ক্যারেট প্রতি ভরি পাঁচ হাজার ৭১৫ টাকা, ১৮ ক্যারেট প্রতি ভরি চার হাজার ৮৯৯ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপা বিক্রি হবে ভরি তিন হাজার ৬৭৪ টাকায়।

/জিএম/এবিএম/
সম্পর্কিত
বিশ্ববাজারে কমলো স্বর্ণের দাম
আবারও কমলো স্বর্ণের দাম
যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধবিরতির খবরে বাড়লো স্বর্ণের দাম
সর্বশেষ খবর
বিচার বিলম্বে যত নাটকীয় চেষ্টা সোহেল ও তার স্ত্রীর
রামিসা ধর্ষণ-হত্যা মামলাবিচার বিলম্বে যত নাটকীয় চেষ্টা সোহেল ও তার স্ত্রীর
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের