ব্যাংকিং খাতে তারল্য স্বাভাবিক রাখতে ৯ হাজার কোটি টাকা বাজারে ছাড়লো বাংলাদেশ ব্যাংক

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
১৫ জানুয়ারি ২০২৬, ১৮:৪৫আপডেট : ১৫ জানুয়ারি ২০২৬, ১৮:৪৫

দেশের ব্যাংকিং ব্যবস্থায় অর্থসংকট যেনও না তৈরি হয়, সে জন্য বিভিন্ন আর্থিক উপকরণের মাধ্যমে ৯ হাজার ১৭৮ কোটি টাকার বেশি তারল্য বাজারে সরবরাহ করেছে বাংলাদেশ ব্যাংক। 

বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) বাংলাদেশ ব্যাংক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে।

এতে ব্যাংকগুলোর দৈনন্দিন লেনদেন, আমানত উত্তোলন এবং গ্রাহকের চাহিদা মেটানো সহজ হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, ১৪ জানুয়ারি পর্যন্ত পরিচালিত রেপো, ইসলামী ব্যাংকগুলোর জন্য বিশেষ তহবিল এবং স্ট্যান্ডিং ডিপোজিট ফ্যাসিলিটি কার্যক্রম থেকে এ অর্থ বাজারে প্রবাহিত হয়েছে।

একদিনের রেপোতে ৭ হাজার ৩৯৩ কোটি টাকা

কেন্দ্রীয় ব্যাংক জানায়, ব্যাংকগুলোর স্বল্পমেয়াদি প্রয়োজন মেটাতে একদিন মেয়াদি সেন্ট্রাল ব্যাংক রেপোর মাধ্যমে ৭ হাজার ৩৯৩ কোটি টাকা সরবরাহ করা হয়েছে। এই অর্থ ব্যাংকগুলো ১০ শতাংশ সুদে নিয়েছে। এর ফলে বাজারে তাৎক্ষণিক অর্থপ্রবাহ নিশ্চিত হয়েছে।

ইসলামী ব্যাংকগুলোর জন্য বিশেষ সহায়তা

ইসলামী ব্যাংকগুলোর তারল্য সহায়তায় চালু থাকা ইসলামি ব্যাংকস লিকুইডিটি ফ্যাসিলিটির (আইবিএলএফ) আওতায় ১৪ ও ২৮ দিন মেয়াদে মোট ৭৪৪ কোটি টাকা সরবরাহ করা হয়। তবে আগের মেয়াদের কিছু অর্থ ফেরত আসায় এই খাত থেকে নিটভাবে প্রায় ৩৮৩ কোটি টাকা তারল্য কমে যায়।

অতিরিক্ত অর্থ জমা রেখে আবার ছাড়

একইসময়ে বাজারে অতিরিক্ত অর্থ জমা নিতে বাংলাদেশ ব্যাংক একদিন মেয়াদি স্ট্যান্ডিং ডিপোজিট ফ্যাসিলিটির আওতায় ১ হাজার ৭৫৭ কোটি টাকা নিয়েছে। তবে আগের মেয়াদ শেষে ৩ হাজার ৫৪৪ কোটি টাকা ফেরত আসায়, এই খাত থেকে নিটভাবে প্রায় ১ হাজার ৭৮৮ কোটি টাকা আবার বাজারে ফিরে আসে।

কেন গুরুত্বপূর্ণ

সব কার্যক্রম মিলিয়ে নিটভাবে ৯ হাজার ১৭৮ কোটি ৯০ লাখ টাকা বাজারে প্রবাহিত হয়েছে, যা ব্যাংকিং খাতের চলমান চাপ কমাতে সহায়ক হবে। বিশেষ করে মেয়াদপূর্তির আমানত পরিশোধ, বেতন-ভাতা দেওয়া, এলসি নিষ্পত্তি ও দৈনন্দিন লেনদেনে ব্যাংকগুলো কিছুটা স্বস্তি পাবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

বাংলাদেশ ব্যাংক বলছে, মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণের পাশাপাশি বাজারে অর্থপ্রবাহ স্বাভাবিক রাখতেই প্রয়োজন অনুযায়ী তারল্য বাড়ানো বা কমানো হচ্ছে।

/জিএম/এমকেএইচ/
সম্পর্কিত
বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের লেনদেন ব্যাংক ও এমএফএসের জন্য উন্মুক্ত করার সুপারিশ 
রাজধানীতে বাসা থেকে বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তার অর্ধগলিত মরদেহ উদ্ধার
‘ইসলামী ব্যাংকের চেয়ারম্যান খুরশীদ আলম ঋণখেলাপি নন, খেলাপি ঋণ স্ত্রীর প্রতিষ্ঠানের’ 
সর্বশেষ খবর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম