এলপি গ্যাসে ভ্যাট কমলো

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
১৬ ফেব্রুয়ারি ২০২৬, ২৩:২৯আপডেট : ১৬ ফেব্রুয়ারি ২০২৬, ২৩:৩৩

শিল্প ও গৃহস্থালি খাতে বহুল ব্যবহৃত এলপি গ্যাসের (এলপিজি) ওপর কর কাঠামো পুনর্বিন্যাস করেছে সরকার। বাজার স্থিতিশীল রাখতে ও সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে পণ্যটির দাম ধরে রাখতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।

সোমবার (১৬ ফেব্রুয়ারি) জারি করা পৃথক দুটি প্রজ্ঞাপনে বলা হয়, আগামী ৩০ জুন ২০২৬ পর্যন্ত এলপিজির স্থানীয় উৎপাদন ও ব্যবসায়ী পর্যায়ে বিদ্যমান সাত দশমিক পাঁচ শতাংশ ভ্যাট প্রত্যাহার করা হয়েছে। একইসঙ্গে আমদানি পর্যায়ে পূর্বের দুই শতাংশ আগাম করও তুলে দেওয়া হয়েছে।

তবে, নতুন ব্যবস্থায় আমদানি পর্যায়ে সাত দশমিক পাঁচ শতাংশ ভ্যাট আরোপ করা হয়েছে। এর ফলে আমদানির পর স্থানীয় উৎপাদন ও বিক্রয় পর্যায়ে যে মূল্য সংযোজন হয়, তার ওপর আর কোনও ভ্যাট কার্যকর থাকবে না। অর্থাৎ, করের ভার এককভাবে আমদানি পর্যায়ে নির্ধারিত হওয়ায় সরবরাহ শৃঙ্খলের পরবর্তী ধাপে অতিরিক্ত ভ্যাটের চাপ থাকবে না।

এনবিআর বলছে, এলপিজি অপারেটরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (এলওএবি) আবেদনের প্রেক্ষিতে এবং জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের সুপারিশের ভিত্তিতে জনস্বার্থে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

কর কাঠামোর এ পরিবর্তনের ফলে এলপি গ্যাস ক্রয়ের ক্ষেত্রে আগের তুলনায় ভোক্তাদের ওপর প্রায় ২০ শতাংশ মূসকভার কমবে বলে আশা করা হচ্ছে। সংশ্লিষ্টরা মনে করছেন, এতে এলপিজির বাজারে মূল্য স্থিতিশীলতা বজায় থাকবে এবং সরাসরি উপকৃত হবেন সাধারণ ভোক্তারা।

/জিএম/এবিএম/
সম্পর্কিত
বাজেটে আসছে ভ্যাটের ‘মহাঝড়’, ছাড় পাচ্ছে না ছোট ব্যবসাও 
চট্টগ্রাম বন্দরের জট কমাতে শতাধিক পণ্যবাহী কন্টেইনার নিলামে
জুনে কমলো এলপিজির দাম 
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম