প্রবাসীদের জন্য ই-মেইলে ওটিপি সুবিধা চালু করলো এনবিআর

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
২৪ ফেব্রুয়ারি ২০২৬, ১৩:৪০আপডেট : ২৪ ফেব্রুয়ারি ২০২৬, ১৩:৪০

বিদেশে অবস্থানরত প্রবাসী বাংলাদেশি করদাতাদের ই-রিটার্ন দাখিল প্রক্রিয়া সহজ করতে ই-মেইলে ওটিপি (ওয়ান টাইম পাসওয়ার্ড) পাঠানোর নতুন সুবিধা চালু করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। ফলে এখন থেকে প্রবাসীরা মোবাইল ফোনের পরিবর্তে নিজস্ব ই-মেইলের মাধ্যমে ওটিপি নিয়ে পাসওয়ার্ড রিসেটসহ প্রয়োজনীয় কাজ সম্পন্ন করতে পারবেন।

এনবিআর সূত্রে জানা গেছে, যেসব করদাতা বায়োমেট্রিক পদ্ধতিতে নিবন্ধিত মোবাইল নম্বর ব্যবহার করে ই-রিটার্ন সিস্টেমে রেজিস্ট্রেশন করেছিলেন কিন্তু বর্তমানে বিদেশে অবস্থান করায় মোবাইল ওটিপি নিতে পারছেন না, তাদের জন্য এ বিশেষ ই-মেইল ভেরিফিকেশন পদ্ধতি চালু করা হয়েছে।

নতুন ব্যবস্থার আওতায় প্রবাসী করদাতাকে তার নিজস্ব ই-মেইল থেকে [email protected] ঠিকানায় আবেদন করতে হবে। আবেদনের সঙ্গে পাসপোর্টের কপি, জাতীয় পরিচয়পত্র, ভিসা পৃষ্ঠার কপি, বিদেশের ঠিকানা, বিদেশে ব্যবহৃত মোবাইল/ফোন নম্বর এবং সর্বশেষ বাংলাদেশ ত্যাগের তারিখ উল্লেখ করতে হবে।

এনবিআর আবেদন যাচাই-বাছাই শেষে ই-মেইল ভেরিফাই করবে। এরপর ভেরিফায়েড ই-মেইলে ওটিপি ব্যবহার করে করদাতা পাসওয়ার্ড রিসেট, পুনঃনিবন্ধন এবং ই-রিটার্ন দাখিলসহ সংশ্লিষ্ট অন্যান্য কার্যক্রম সম্পন্ন করতে পারবেন।

এদিকে, অনলাইনে ই-রিটার্ন দাখিল প্রক্রিয়া সহজতর হওয়ায় চলতি ২০২৫-২৬ করবর্ষে করদাতাদের সাড়া বেড়েছে। এ পর্যন্ত প্রায় ৩৯ লাখ আয়কর রিটার্ন অনলাইনে জমা পড়েছে বলে জানিয়েছে এনবিআর।

/জিএম/এবিএম/
সম্পর্কিত
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
চট্টগ্রাম বন্দরের জট কমাতে শতাধিক পণ্যবাহী কন্টেইনার নিলামে
ছয় লাখ কোটি টাকার লক্ষ্য, এত টাকা আসবে কোথা থেকে
সর্বশেষ খবর
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী