বাংলাদেশ ব্যাংক থেকে পদত্যাগ করলেন সদ্যবিদায়ী গভর্নরের উপদেষ্টা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৪ মার্চ ২০২৬, ২৩:২২আপডেট : ০৪ মার্চ ২০২৬, ২৩:২২

কেন্দ্রীয় ব্যাংকে সংঘটিত মব পরিস্থিতির প্রেক্ষাপটে বাংলাদেশ ব্যাংকের সদ্যবিদায়ী গভর্নর আহসান এইচ মনসুরের উপদেষ্টা মো. আহসান উল্লাহ পদত্যাগ করেছেন।

বুধবার (৪ মার্চ) তিনি গভর্নরের কাছে আনুষ্ঠানিকভাবে পদত্যাগপত্র জমা দেন।

পদত্যাগপত্রে তিনি উল্লেখ করেন, গত ২৫ ফেব্রুয়ারি কেন্দ্রীয় ব্যাংকে সংঘটিত মব-সংস্কৃতির একটি ঘটনার পরিপ্রেক্ষিতে তিনি বিকালে অফিসিয়াল পরিবহনে মিরপুর ডিওএইচএসের বাসায় ফিরে যেতে বাধ্য হন। ওই ঘটনার পর থেকে দায়িত্ব পালনে তিনি স্বাচ্ছন্দ্যবোধ করছেন না বলে চিঠিতে জানান।

চিঠিতে আরও বলা হয়, তার চুক্তিভিত্তিক নিয়োগের মেয়াদ ২০২৬ সালের ৬ জানুয়ারি থেকে বাড়িয়ে ২০২৭ সালের ৫ জানুয়ারি পর্যন্ত নির্ধারণ করা হয়েছিল। তবে চুক্তির ১৩ নম্বর ধারা অনুযায়ী তিনি ২৫ ফেব্রুয়ারি ২০২৬ থেকে গণনা করে ৩০ দিনের নোটিশে পদত্যাগ কার্যকর করার আবেদন জানিয়েছেন।

গভর্নরের কাছে তিনি অনুরোধ করেন, তার এই নোটিশকে পদত্যাগপত্র হিসেবে গ্রহণ করার জন্য। একইসঙ্গে দায়িত্বপালনের এক বছর এক মাস ১৮ দিনের সময়ে বাংলাদেশ ব্যাংক ব্যবস্থাপনার পক্ষ থেকে পাওয়া সহযোগিতা ও সম্মানের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।

উল্লেখ্য, সম্প্রতি কেন্দ্রীয় ব্যাংকে গভর্নরকে ঘিরে ঘটে যাওয়া অনাকাঙ্ক্ষিত ঘটনার পর প্রশাসনিক পরিবেশ নিয়ে নানা আলোচনা তৈরি হয়েছে। এরই ধারাবাহিকতায় উপদেষ্টার এই পদত্যাগকে তাৎপর্যপূর্ণ হিসেবে দেখা হচ্ছে।

/জিএম/এম/
সম্পর্কিত
বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের লেনদেন ব্যাংক ও এমএফএসের জন্য উন্মুক্ত করার সুপারিশ 
রাজধানীতে বাসা থেকে বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তার অর্ধগলিত মরদেহ উদ্ধার
‘ইসলামী ব্যাংকের চেয়ারম্যান খুরশীদ আলম ঋণখেলাপি নন, খেলাপি ঋণ স্ত্রীর প্রতিষ্ঠানের’ 
সর্বশেষ খবর
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের