ব্যাংক ও এমএফএস কোম্পানিতে ‘ক্যাশলেস ইউনিট’ গঠনের নির্দেশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৬ মার্চ ২০২৬, ১৯:৫৩আপডেট : ১৬ মার্চ ২০২৬, ১৯:৫৩

নগদ অর্থের ব্যবহার কমিয়ে ডিজিটাল লেনদেন বাড়াতে ব্যাংক, মোবাইল আর্থিক সেবা (এমএফএস) কোম্পানি এবং পেমেন্ট সেবা সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোতে ‘ক্যাশলেস বাংলাদেশ ইউনিট’ গঠনের নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক, যা করতে হবে আগামী ৩১ মার্চের মধ্যেই। এছাড়া ইউনিট গঠনের তথ্য প্রধান নির্বাহী কর্মকর্তার স্বাক্ষরসহ ফরওয়ার্ডিং লেটার দিয়ে কেন্দ্রীয় ব্যাংকের সংশ্লিষ্ট বিভাগে পাঠাতে বলা হয়েছে।

সোমবার (১৬ মার্চ) কেন্দ্রীয় ব্যাংকের পেমেন্ট সিস্টেম বিভাগ এ সংক্রান্ত একটি সার্কুলার জারি করেছে। এতে বলা হয়েছে, ব্যাংক, এমএফএস, পেমেন্ট সার্ভিস প্রোভাইডার (পিএসপি) এবং পেমেন্ট সিস্টেম অপারেটর (পিএসও) প্রতিষ্ঠানগুলোর প্রধান কার্যালয়ে এ ইউনিট গঠন করতে হবে।

সার্কুলার অনুযায়ী, ব্যাংকের ক্ষেত্রে ইউনিটটির সার্বিক তত্ত্বাবধানে থাকবেন পেমেন্ট সিস্টেম কার্যক্রমের সঙ্গে সংশ্লিষ্ট উপব্যবস্থাপনা পরিচালক বা সমপর্যায়ের কর্মকর্তা। আর এমএফএস, পিএসপি ও পিএসও প্রতিষ্ঠানের ক্ষেত্রে ইউনিটটির দায়িত্বে থাকবেন ব্যবস্থাপনা পরিচালকের এক ধাপ নিচের কোনও কর্মকর্তা।
এছাড়া ইউনিট প্রধান ছাড়াও ব্যাংকের ক্ষেত্রে কমপক্ষে চারজন কর্মকর্তা এবং এমএফএস, পিএসপি ও পিএসও প্রতিষ্ঠানে অন্তত দু’জন কর্মকর্তাকে এ ইউনিটে নিয়োজিত রাখতে হবে।

কেন্দ্রীয় ব্যাংকের সঙ্গে যোগাযোগ ও সমন্বয়ের জন্য ব্যাংকের ক্ষেত্রে ইউনিটের ফোকাল পয়েন্ট কর্মকর্তা হবেন উপমহাব্যবস্থাপক বা সমপর্যায়ের কর্মকর্তা। অন্যদিকে, এমএফএস, পিএসপি ও পিএসও প্রতিষ্ঠানের ক্ষেত্রে ফোকাল পয়েন্ট কর্মকর্তা হবেন ব্যবস্থাপনা পরিচালকের দুই ধাপ নিচের কর্মকর্তা।
এছাড়া তথ্য-উপাত্ত সংগ্রহ, বিশ্লেষণ ও প্রতিবেদন প্রস্তুতির কাজে ব্যাংকের ক্ষেত্রে সহকারী ফোকাল পয়েন্ট কর্মকর্তা হিসেবে ন্যূনতম সিনিয়র প্রিন্সিপাল অফিসার বা সমপর্যায়ের কর্মকর্তাকে দায়িত্ব দিতে হবে। এমএফএস, পিএসপি ও পিএসও প্রতিষ্ঠানে এ দায়িত্বে থাকবেন ব্যবস্থাপনা পরিচালকের তিন ধাপ নিচের কোনো কর্মকর্তা।

ইউনিটের কর্মপরিধি

সার্কুলারে বলা হয়েছে, ডিজিটাল পেমেন্ট সম্প্রসারণে বাংলা কিউআর, পয়েন্ট অব সেলস (পিওএস), অনলাইন ও কার্ডভিত্তিক লেনদেন বাড়ানোর জন্য লক্ষ্যভিত্তিক কর্মপরিকল্পনা প্রণয়ন এবং বাস্তবায়ন করবে এ ইউনিট। পাশাপাশি এসব কর্মপরিকল্পনা নিয়মিত পর্যালোচনা ও হালনাগাদ করতে হবে।

দেশব্যাপী বাংলা কিউআর প্ল্যাটফর্মে মার্চেন্ট নিবন্ধন কার্যক্রম জোরদার করা এবং ব্যাংকের শাখা পর্যায়ে নিজস্ব অ্যাপের মাধ্যমে গ্রাহক নিবন্ধন ও মার্চেন্ট অনবোর্ডিং কার্যক্রম তদারকি ও প্রতিবেদন প্রস্তুতের দায়িত্বও থাকবে ইউনিটটির ওপর। এছাড়া সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের কর্মকর্তাদের দক্ষতা বাড়াতে প্রশিক্ষণ কর্মসূচি আয়োজন, বাংলা কিউআরসহ ডিজিটাল লেনদেন বিষয়ে জনসচেতনতা বাড়াতে প্রচারণা চালাতে হবে।

ডিজিটাল লেনদেনে গ্রাহক সুরক্ষা নিশ্চিত করা, অভিযোগ নিষ্পত্তি, ঝুঁকি ব্যবস্থাপনা এবং অভ্যন্তরীণ নিয়ন্ত্রণ ব্যবস্থা শক্তিশালী করার কাজেও ইউনিটটি ভূমিকা রাখবে।

সার্কুলারে আরও বলা হয়েছে, পূর্ণাঙ্গ পেমেন্ট ইকোসিস্টেম গড়ে তুলতে খাতভিত্তিক সাপ্লাই চেইন পেমেন্ট মডেল উদ্ভাবন ও বাস্তবায়ন করতে হবে। পাশাপাশি ‘ক্যাশলেস বাংলাদেশ’ উদ্যোগের আওতায় গৃহীত কর্মপরিকল্পনার অগ্রগতি নিয়ে একটি পৃথক বার্ষিক প্রতিবেদন প্রস্তুত করে তা পরিচালনা পর্ষদে উপস্থাপন করতে হবে। প্রতি বছর মার্চ মাসের শেষ কর্মদিবসের মধ্যে পর্ষদ সভার কার্যবিবরণীসহ ওই প্রতিবেদন কেন্দ্রীয় ব্যাংকের সংশ্লিষ্ট বিভাগে পাঠাতে হবে।

/জিএম/এবিএম/
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের লেনদেন ব্যাংক ও এমএফএসের জন্য উন্মুক্ত করার সুপারিশ 
সর্বশেষ খবর
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম