চায়না কোম্পানির সঙ্গে সমঝোতা স্মারক স্বাক্ষর

শিপিং করপোরেশনে যুক্ত হচ্ছে দুটি মাদার ট্যাংকার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৭ এপ্রিল ২০১৬, ১৭:০১আপডেট : ০৭ এপ্রিল ২০১৬, ১৭:১৬

বাংলাদেশ শিপিং করপোরেশন নৌপরিবহন মন্ত্রণালয়ের অধীনস্ত বাংলাদেশ শিপিং করপোরেশনের (বিএসসি) বহরে শিগগিরই যুক্ত হচ্ছে দুটি নতুন মাদার ট্যাংকার। প্রতিটি  ১ লাখ ২৫ হাজার মেট্রিক টন ধারণ ক্ষমতা সম্পন্ন ট্যাংকার নির্মাণ চুক্তির দুবছরের মধ্যে দেশে এসে পৌঁছবে। এর ফলে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) কর্তৃক আমদানি করা ক্রুড অয়েল (অপরিশোধিত তেল) চট্টগ্রাম বহিঃনোঙ্গর পর্যন্ত পরিবহণ করা সম্ভব হবে।
বৃহস্পতিবার সচিবালয়ে নৌ-পরিবহন মন্ত্রণালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত বিএসসি’র জন্য দু’টি মাদার ট্যাংকার ক্রয় সংক্রান্ত এক সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর অনুষ্ঠানে এ সব তথ্য জানানো হয়।
এমওইউতে বিএসসি’র ব্যবস্থাপনা পরিচালক কমডোর এম হাবিবুর রহমান ভূঁইয়া এবং চায়না পেট্রোলিয়াম টেকনোলজি অ্যান্ড ডেভেলপমেন্ট করপোরেশনের (সিপিটিডিসি) ভাইস প্রেসিডেন্ট ফ্যান শিহং নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে স্বাক্ষর করেন। এ সময় অন্যদের মধ্যে নৌ-পরিবহনমন্ত্রী শাজাহান খান, মন্ত্রণালয়ের সচিব অশোক মাধব রায় উপস্থিত ছিলেন।
জি টু জি পদ্ধতিতে  প্রতিটি মাদার ট্যাংকারে ব্যয় হবে প্রায় ৫০ মিলিয়ন ইউএস ডলার। চীনের এক্সিম ব্যাংক এ খাতে অর্থায়ন করবে।

উল্লেখ্য, জাহাজ  দুটি ক্রয় করা হলে বিদেশি জাহাজের ওপর নির্ভরশীলতা হ্রাস পাওয়ার পাশাপাশি দেশে বৈদেশিক মুদ্রার সাশ্রয় হবে । তাছাড়া ক্রুড অয়েলের মতো একটি সংবেদনশীল ও গুরুত্বপূর্ণ  পণ্য পরিবহনে অধিকতর নিরাপত্তা  নিশ্চিত হবে। এছাড়া, জাহাজ ভাড়ায় দীর্ঘসময়ের জন্য স্থিতিশীলতা বজায় থাকাসহ আর্ন্তজাতিক যে কোনও প্রতিকূল পরিস্থিতিতে আলোচ্য জাহাজের মাধ্যমে তেল পরিবহন নিশ্চিত করা সম্ভব হবে। অধিকন্তু মেরিন একাডেমি থেকে উত্তীর্ণ ক্যাডেটদের যথাযথ প্রশিক্ষণসহ শিপিং সেক্টরে নতুন নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি এবং স্বপ্নের ‘ব্লু-ইকোনমির’ সুফল অর্জনে দেশ একধাপ এগিয়ে যাবে।

উল্লেখ্য, স্বাধীন বাংলাদেশে একটি শক্তিশালী আন্তর্জাতিক নৌ-বাণিজ্যের সহায়ক পরিবহন সংস্থা গড়ে তোলার লক্ষ্যে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৭২ সালের ৫ ফেব্রুয়ারি রাষ্ট্রপতির ১০ নং আদেশ বলে বিএসসি প্রতিষ্ঠা করেন। বিএসসি প্রতিষ্ঠা লাভের মাত্র ৪ মাসের মধ্যেই ১৯৭২ সালের ১০ জুন বাংলাদেশের প্রথম সমুদ্রগামী জাহাজ হিসেবে ‘বাংলার দূত’ সংগ্রহ করা হয়। এর পরপরই ‘বাংলার সম্পদ’ নামক অন্য একটি জাহাজ বিএসসি বহরে সংযোজিত হয়। বিএসসি প্রতিষ্ঠার মাত্র ২৯ মাস পর ১৯৭৪ সালের নভেম্বর এর মধ্যে ১৮টি সমুদ্রগামী জাহাজ সংগৃহীত হয়। করপোরেশন প্রতিষ্ঠার পর থেকে এ পর্যন্ত  মোট ৩৮টি জাহাজ সংগ্রহ করা হয়েছে। তবে বর্তমান বিএসসি বহরে ৫টি জাহাজ রয়েছে।

/এমএনএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম