মূল্যস্ফীতি না বাড়িয়ে সতর্ক বাজেটের আহ্বান, ব্যাংকঋণ নির্ভরতা কমানোর তাগিদ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৩ এপ্রিল ২০২৬, ১৫:৪০আপডেট : ১৩ এপ্রিল ২০২৬, ১৫:৪০

মূল্যস্ফীতি বাড়ে এবং সাধারণ মানুষ কষ্টে পড়ে– আসন্ন জাতীয় বাজেটে এমন কোনও নীতি গ্রহণ না করার আহ্বান জানিয়েছেন ব্যবসায়ী ও অর্থনীতিবিদরা। একইসঙ্গে বেসরকারি খাতকে পর্যাপ্ত ঋণপ্রবাহ নিশ্চিত করতে ব্যাংকব্যবস্থা থেকে সরকারের ঋণ গ্রহণ কমানোর পরামর্শ দিয়েছেন তারা।

সোমবার (১৩ এপ্রিল) রাজধানীর একটি হোটেলে ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ (ডিসিসিআই), দৈনিক সমকাল এবং চ্যানেল ২৪ এর যৌথ আয়োজনে অনুষ্ঠিত প্রাক-বাজেট আলোচনায় বক্তারা এসব কথা বলেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন খন্দকার আব্দুল মুক্তাদির। সভাপতিত্ব করেন ডিসিসিআই সভাপতি তাসকীন আহমেদ।

সংকোচনমূলক বাজেটের পরামর্শ

বাংলাদেশ ব্যাংকের প্রধান অর্থনীতিবিদ ড. আক্তার হোসেন বলেন, বর্তমান অর্থনৈতিক বাস্তবতায় সরকারকে জনপ্রিয়তাভিত্তিক (পপুলিস্ট) বাজেট না দিয়ে বরং সতর্ক ও সংকোচনমূলক বাজেট প্রণয়ন করতে হবে। ব্যাংক থেকে সরকারের ঋণ যত কম হবে ততই ভালো। এমন বাজেট দেওয়া উচিত নয়; যা মূল্যস্ফীতি বাড়িয়ে সাধারণ মানুষের ওপর চাপ সৃষ্টি করে।

খেলাপি ঋণ বড় ঝুঁকি

ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের চেয়ারম্যান শরীফ জহীর ব্যাংক খাতের উচ্চ খেলাপি ঋণকে বড় ঝুঁকি হিসেবে উল্লেখ করেন। তিনি বলেন, ভারতে খেলাপি ঋণের হার প্রায় আড়াই শতাংশ, পাকিস্তানে ৬ দশমিক ৯০ শতাংশ হলেও বাংলাদেশে তা ৩০ শতাংশের বেশি।

শরীফ জহীর জানান, ব্যাংক খাতে প্রায় ৩ শতাংশ মূলধন ঘাটতি রয়েছে। এ পরিস্থিতি কাটাতে মন্দ ঋণ কমানোর জন্য কার্যকর ফ্রেমওয়ার্ক এবং ব্যাংকের পুনঃমূলধনীকরণ জরুরি। না হলে বিদেশি ব্যাংকগুলো ক্রেডিট লাইন কমিয়ে দিচ্ছে, যা ব্যবসা-বাণিজ্যে নেতিবাচক প্রভাব ফেলছে।

পুঁজিবাজারভিত্তিক অর্থায়নে জোর

ঢাকা স্টক এক্সচেঞ্জের চেয়ারম্যান মমিনুল ইসলাম বলেন, সরকারের ব্যাংকঋণ নির্ভরতা কমিয়ে পুঁজিবাজার থেকে অর্থায়ন বাড়াতে হবে। সরকারি লাভজনক প্রতিষ্ঠান ও বড় প্রকল্পগুলো পুঁজিবাজার থেকে অর্থ সংগ্রহ করতে পারে।

এসএমই খাতকে পুঁজিবাজারে আনার ওপরও গুরুত্বারোপ করেন তিনি। পাশাপাশি স্বচ্ছতা নিশ্চিত করতে সব মন্ত্রণালয় ও প্রতিষ্ঠানের আয়-ব্যয়ের হিসাব ওয়েবসাইটে প্রকাশের আহ্বান জানান।

করহার কমিয়ে বিনিয়োগবান্ধব পরিবেশ

সিটি ব্যাংকের চেয়ারম্যান ও ডিসিসিআইয়ের সাবেক সভাপতি হোসেন খালেদ ব্যাংক খাতের ওপর উচ্চ করের চাপ কমানোর প্রস্তাব দেন। তিনি বলেন, করহার ২৫ থেকে ৩০ শতাংশের মধ্যে নামিয়ে আনতে হবে, যাতে ব্যাংকগুলো মূলধন বাড়াতে পারে।

তিনি আরও বলেন, দেশে মোট লেনদেনের মাত্র ৩০ শতাংশ আনুষ্ঠানিক চ্যানেলে হয়, বাকি ৭০ শতাংশ নগদ বা অনানুষ্ঠানিক। এ পরিস্থিতি পরিবর্তনে লেনদেন ডিজিটাল ও ক্যাশলেস করার ওপর জোর দেন তিনি। একইসঙ্গে শতভাগ অনলাইনে কর পরিশোধের ব্যবস্থা চালুর আহ্বান জানান।

ব্যবসা শুরু, পরিচালনা ও প্রয়োজনে পুনরায় চালু করার প্রক্রিয়া সহজ করার পাশাপাশি অপ্রদর্শিত আয়কে বিনিয়োগে আনতে কার্যকর নীতিমালার ওপরও গুরুত্বারোপ করেন তিনি।

সামগ্রিক প্রস্তাবনা

আলোচনায় বক্তারা মনে করেন, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, ব্যাংক খাতের স্থিতিশীলতা এবং বিনিয়োগবান্ধব পরিবেশ নিশ্চিত করতে সমন্বিত নীতি গ্রহণ জরুরি। বিশেষ করে ব্যাংক থেকে সরকারের ঋণ কমানো, পুঁজিবাজারকে শক্তিশালী করা, করহার যৌক্তিক করা এবং আর্থিক খাতে স্বচ্ছতা বাড়ানোকে তারা আসন্ন বাজেটের প্রধান অগ্রাধিকার হিসেবে তুলে ধরেন।

/জিএম/আরকে/
সম্পর্কিত
ডিজিটাল রাজস্ব ব্যবস্থাপনায় ব্যবসায়ীদের সম্পৃক্ত হওয়ার আহ্বান ঢাকা চেম্বার সভাপতির
উত্তরা ফাইন্যান্সে বড় ধাক্কা: চেয়ারম্যান-এমডিসহ একসঙ্গে ৪ পরিচালকের পদত্যাগ
জিনিসপত্রের দাম বাড়ছে, মূল্যস্ফীতি কমলো কীভাবে
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (৫ সেপ্টেম্বর, ২০২৬)
টিভিতে আজকের খেলা (৫ সেপ্টেম্বর, ২০২৬)
মালয়েশিয়া থেকে সমুদ্রপথে ইন্দোনেশিয়ায় অনুপ্রবেশের চেষ্টা, ৮ বাংলাদেশিসহ আটক ১৬
মালয়েশিয়া থেকে সমুদ্রপথে ইন্দোনেশিয়ায় অনুপ্রবেশের চেষ্টা, ৮ বাংলাদেশিসহ আটক ১৬
নিষিদ্ধ ছাত্রলীগ-যুবলীগের ১৩ সদস্য আটক
নিষিদ্ধ ছাত্রলীগ-যুবলীগের ১৩ সদস্য আটক
‘নো গ্যাস নো বিল, নো সার্ভিস নো ট্যাক্স’
‘নো গ্যাস নো বিল, নো সার্ভিস নো ট্যাক্স’
সর্বাধিক পঠিত
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
বিমানবন্দরে দিলীপ তাহিলের কাছে শাহরুখকে মারার কারণ জানতে চাইলেন তরুণী
বিমানবন্দরে দিলীপ তাহিলের কাছে শাহরুখকে মারার কারণ জানতে চাইলেন তরুণী
পেডিকিউর থেকে কেনাকাটা, পাতায়ায় মার্কিন নাবিকদের ছুটির আমেজ
পেডিকিউর থেকে কেনাকাটা, পাতায়ায় মার্কিন নাবিকদের ছুটির আমেজ
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?