সুদের হার বাড়িয়ে ২০২৭ সালের প্রবৃদ্ধির পূর্বাভাস দিলো দক্ষিণ কোরিয়া

আন্তর্জাতিক ডেস্ক
২৬ নভেম্বর ২০২৬, ১০:৫১ আপডেট : ২৬ নভেম্বর ২০২৬, ১০:৫১

চিপ রফতানিতে জোয়ার এবং মূল্যস্ফীতির চাপ অব্যাহত থাকায় নীতি সুদের হার বাড়িয়েছে দক্ষিণ কোরিয়ার কেন্দ্রীয় ব্যাংক। একই সঙ্গে ২০২৭ সালের অর্থনৈতিক প্রবৃদ্ধির পূর্বাভাস ২.৯ শতাংশ থেকে বাড়িয়ে ৪.১ শতাংশ করেছে ব্যাংক অব কোরিয়া (বিওকে)। নতুন পূর্বাভাস অনুযায়ী, দেশটির প্রবৃদ্ধি ২০২১ সালের পর সর্বোচ্চ পর্যায়ে পৌঁছাতে পারে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) ব্যাংকটির সাত সদস্যের মুদ্রানীতি পর্ষদের পাঁচজন সুদের হার বাড়ানোর পক্ষে এবং দুজন বিপক্ষে ভোট দেন। এতে সাত দিনের রেপো রেট ০.২৫ শতাংশীয় পয়েন্ট বাড়িয়ে ৩.২৫ শতাংশ করা হয়েছে। ২০২৪ সালের নভেম্বরের পর এটিই দেশটির সর্বোচ্চ নীতি সুদের হার। রয়টার্সের জরিপে অংশ নেওয়া ৩৪ বিশ্লেষকের মধ্যে ৩২ জনই এমন সিদ্ধান্তের পূর্বাভাস দিয়েছিলেন।

এ ছাড়া চলতি বছরের প্রবৃদ্ধির পূর্বাভাস ৩.৩ শতাংশ থেকে বাড়িয়ে ৩.৯ শতাংশ করেছে কেন্দ্রীয় ব্যাংক। ২০২৭ সালের মূল্যস্ফীতির পূর্বাভাসও ২.৩ শতাংশ থেকে বাড়িয়ে ২.৪ শতাংশ করা হয়েছে।

ব্যাংকটির গভর্নর শিন হিউন-সং সিউলে এক সংবাদ সম্মেলনে বলেন, মূল্যস্ফীতি আগামী বছরের পরের বছর গিয়ে লক্ষ্যমাত্রা ২ শতাংশে ফিরবে বলে ধারণা করা হচ্ছে। তবে আগাম পদক্ষেপ নেওয়ার মাধ্যমে সামগ্রিকভাবে সুদের হার বাড়ানোর প্রয়োজনীয়তা কমানো সম্ভব।

তিনি বলেন, উৎপাদন পর্যায়ে ব্যয় বৃদ্ধির চাপ মূল্যস্ফীতি স্থায়ী হওয়ার প্রধান কারণ। তবে অভ্যন্তরীণ চাহিদাও এ ক্ষেত্রে উল্লেখযোগ্য ভূমিকা রাখছে।

এ মাসের নীতিবিবৃতিতে কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে, সুদের হার আরও বাড়ানোর ‘সময়’ নির্ধারণ করবে পর্ষদ। আগের বিবৃতিতে সময় ও গতি নির্ধারণের কথা বলা হয়েছিল। বিশ্লেষক পাইক ইউন-মিনের মতে, শব্দের এই পরিবর্তন ইঙ্গিত দিচ্ছে, আরও এক বা দুই দফা সুদের হার বাড়ানোর পর বর্তমান কঠোর মুদ্রানীতি চক্র শেষ হতে পারে।

চলতি বছরে এটি দক্ষিণ কোরিয়ার কেন্দ্রীয় ব্যাংকের তৃতীয় দফা সুদের হার বৃদ্ধি। এর আগে জুলাই ও আগস্টে পরপর দুই দফা সুদের হার বাড়ানো হয়েছিল। সব মিলিয়ে চলতি বছরে সুদের হার বেড়েছে ৭৫ বেসিস পয়েন্ট।

বিশ্লেষকদের ধারণা, ২০২৭ সালের প্রথম প্রান্তিকে আরও এক দফা ০.২৫ শতাংশীয় পয়েন্ট সুদের হার বাড়াতে পারে ব্যাংকটি। এতে নীতি সুদের হার দাঁড়াবে ৩.৫০ শতাংশে। এরপর বছরের বাকি সময় তা অপরিবর্তিত থাকতে পারে।

বিশ্ববাজারে সেমিকন্ডাক্টরের চাহিদা বেড়ে যাওয়ায় ২০২৬ সালে প্রত্যাশার চেয়ে দ্রুত সম্প্রসারিত হয়েছে এশিয়ার চতুর্থ বৃহত্তম অর্থনীতি দক্ষিণ কোরিয়া। তবে আবাসন বাজারের উত্তাপ এবং কেন্দ্রীয় ব্যাংকের ২ শতাংশ লক্ষ্যমাত্রার চেয়ে বেশি মূল্যস্ফীতি নীতিনির্ধারকদের সুদের হার বাড়ানোর পথে রেখেছে। মধ্যপ্রাচ্যের যুদ্ধের কারণে পণ্য ও সরবরাহব্যবস্থায় চাপও মূল্যস্ফীতি নিয়ন্ত্রণকে কঠিন করে তুলছে।

/এসএইচএম/
সম্পর্কিত
বিশ্ববাজারে বাড়লো জ্বালানি তেলের দাম
এবার সৌদি আরবের বন্দরে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলা
ইরানের সঙ্গে বৈঠকের কথা স্বীকার করলেন ট্রাম্পের বিশেষ দূত কুশনার
সর্বশেষ খবর
খুলনায় একদিনে ৭৩৮ যানবাহন তল্লাশি, গ্রেফতার ৩১
খুলনায় একদিনে ৭৩৮ যানবাহন তল্লাশি, গ্রেফতার ৩১
পুলিশের ঊর্ধ্বতন দুই কর্মকর্তা ‌গ্রেফতার
পুলিশের ঊর্ধ্বতন দুই কর্মকর্তা ‌গ্রেফতার
১০ মাসে ২৪১১ নারী-মেয়েশিশু সহিংসতার শিকার: মহিলা পরিষদ
১০ মাসে ২৪১১ নারী-মেয়েশিশু সহিংসতার শিকার: মহিলা পরিষদ
আজ আবারও বসছে মজুরি বোর্ড
আজ আবারও বসছে মজুরি বোর্ড
সর্বাধিক পঠিত
১৬ ডিসেম্বর শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণা নিয়ে যা বললেন রণধীর জয়সওয়াল
১৬ ডিসেম্বর শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণা নিয়ে যা বললেন রণধীর জয়সওয়াল
ঢাকা বিশ্ববিদ্যালয়ের নৃত্যকলা বিভাগের চেয়ারম্যানকে অব্যাহতি
ঢাকা বিশ্ববিদ্যালয়ের নৃত্যকলা বিভাগের চেয়ারম্যানকে অব্যাহতি
দেশে ফিরতে বিমান চান শেখ হাসিনা, যা বললেন ইসলামী আন্দোলনের নেতা
দেশে ফিরতে বিমান চান শেখ হাসিনা, যা বললেন ইসলামী আন্দোলনের নেতা
বাংলাদেশসহ ১৬ দেশের ওপর নতুন শুল্ক আরোপ করছে যুক্তরাষ্ট্র
বাংলাদেশসহ ১৬ দেশের ওপর নতুন শুল্ক আরোপ করছে যুক্তরাষ্ট্র
তিন সেনা কর্মকর্তাকে রাষ্ট্রদূত পদ থেকে প্রত্যাহার 
তিন সেনা কর্মকর্তাকে রাষ্ট্রদূত পদ থেকে প্রত্যাহার