ইসলামী ব্যাংকের সামনে পাল্টাপাল্টি কর্মসূচি, গ্রাহকদের ৫ দফা দাবি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৯ এপ্রিল ২০২৬, ১৫:১৭ আপডেট : ১৯ এপ্রিল ২০২৬, ১৫:২৯

ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের সামনে চাকরিচ্যুত ব্যাংক কর্মকর্তাদের মানববন্ধনের পর একই স্থানে পাল্টা কর্মসূচি পালন করেছে ‘ইসলামী ব্যাংক ভুক্তভোগী গ্রাহক সমন্বয় পরিষদ’। দুই পক্ষের কর্মসূচিকে কেন্দ্র করে উত্তেজনাপূর্ণ পরিস্থিতির সৃষ্টি হয়েছে। 

রবিবার (১৯ এপ্রিল) বেলা সাড়ে ১২টার দিকে গ্রাহকদের পূর্বঘোষিত কর্মসূচি শুরু হওয়ার আগে চাকরিচ্যুত কর্মীরা স্থান ত্যাগ করেন। এর আগে সকাল ১০টা থেকে এক সময় এস আলম গ্রুপের নিয়ন্ত্রণে থাকা ইসলামী ব্যাংকসহ ছয়টি ব্যাংক থেকে চাকরিচ্যুত কয়েক হাজার কর্মী ব্যাংকের সামনে অবস্থান নেন। তাদের উল্লেখযোগ্য অংশের বাড়ি চট্টগ্রামের পটিয়া এলাকায় বলে জানা গেছে।

পরে গ্রাহকদের সমাবেশে সংগঠনের সভাপতি নূরুন নবী মানিক পাঁচ দফা দাবি উত্থাপন করেন। সেগুলো হলো– এস আলমসহ সংশ্লিষ্ট সব শীর্ষ ‘লুটেরা’কে গ্রেফতার; দেশে থাকা সম্পদ বাজেয়াপ্ত করা; বিদেশে পাচার হওয়া অর্থ ফিরিয়ে আনা; ব্যাংক রেজুল্যুশন আইনে সংযোজিত ১৮/ক ধারা বাতিল করা এবং ব্যাংকের সামনে ‘মব’ সৃষ্টির সুযোগ দিলে তার দায় সরকারকে নিতে হবে।

গ্রাহকরা অভিযোগ করেন, কোনও ধরনের অবৈধ দখলদার গোষ্ঠীকে ব্যাংকে প্রবেশের সুযোগ দেওয়া হলে তা মেনে নেওয়া হবে না। একইসঙ্গে তারা দাবি করেন, যাদের কাছ থেকে জোরপূর্বক ব্যাংকের মালিকানা নেওয়া হয়েছে, তাদের হাতেই দ্রুত মালিকানা ফিরিয়ে দিতে হবে।

সমাবেশে অংশগ্রহণকারীরা বিভিন্ন ব্যানার ও প্ল্যাকার্ড প্রদর্শন করেন, যেখানে ব্যাংক দখলের প্রচেষ্টা বন্ধ, ‘কালো আইন’ বাতিল এবং এস আলমের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানানো হয়।

দাবিগুলো বাস্তবায়নে জনমত গড়ে তুলতে আগামী ১৫ দিনব্যাপী লিফলেট বিতরণ কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছে গ্রাহক সমন্বয় পরিষদ।

উল্লেখ্য, সাম্প্রতিক সময়ে ইসলামী ব্যাংককে ঘিরে মালিকানা, ব্যবস্থাপনা ও আর্থিক অনিয়মের অভিযোগ নিয়ে সংশ্লিষ্ট পক্ষগুলোর মধ্যে টানাপোড়েন ক্রমেই বাড়ছে, যার প্রতিফলন হিসেবে মাঠ পর্যায়ে এমন পাল্টাপাল্টি কর্মসূচি দেখা যাচ্ছে।

/জিএম/আরকে/
সম্পর্কিত
ইসলামী ব্যাংক হাসপাতালে বাংলা কিউআর পেমেন্ট চালু
ইসলামি ক্রেডিট কার্ড পরিচালনায় বাংলাদেশ ব্যাংকের নতুন নির্দেশনা 
ইসলামী ব্যাংক নিয়ে জল্পনা নয়, ধৈর্য ধরার আহ্বান গভর্নরের
সর্বশেষ খবর
দুই বন্দিকে দিয়ে ঘরের কাজ করিয়ে সেই কারাগারেই আজমিরের জেলার
দুই বন্দিকে দিয়ে ঘরের কাজ করিয়ে সেই কারাগারেই আজমিরের জেলার
বিশ্বের দীর্ঘতম ফ্লাইটে ২৯ ঘণ্টা বিজনেস ক্লাসে ভ্রমণের অভিজ্ঞতা কেমন?
বিশ্বের দীর্ঘতম ফ্লাইটে ২৯ ঘণ্টা বিজনেস ক্লাসে ভ্রমণের অভিজ্ঞতা কেমন?
শিক্ষামন্ত্রীর সঙ্গে আন্তর্জাতিক ফিজিক্স অলিম্পিয়াডে পদকজয়ীদের সাক্ষাৎ
শিক্ষামন্ত্রীর সঙ্গে আন্তর্জাতিক ফিজিক্স অলিম্পিয়াডে পদকজয়ীদের সাক্ষাৎ
একনজরে আজকের আলোচিত খবর
একনজরে আজকের আলোচিত খবর
সর্বাধিক পঠিত
দিনদুপুরে সাব-রেজিস্ট্রারকে তুলে নিয়ে গেলো দুর্বৃত্তরা, ফিরে এসে চুপচাপ
দিনদুপুরে সাব-রেজিস্ট্রারকে তুলে নিয়ে গেলো দুর্বৃত্তরা, ফিরে এসে চুপচাপ
ফ্যামিলি কার্ডের জন্য টিপসই দিয়ে বিধবা জানলেন ‘বিয়ে হয়ে গেছে’
ফ্যামিলি কার্ডের জন্য টিপসই দিয়ে বিধবা জানলেন ‘বিয়ে হয়ে গেছে’
রাতে হঠাৎ অসুস্থ, হাসপাতালে নেওয়ার পর মারা গেলেন থানার ওসি
রাতে হঠাৎ অসুস্থ, হাসপাতালে নেওয়ার পর মারা গেলেন থানার ওসি
সন্ত্রাসী স্বেচ্ছাসেবক দলের বহিষ্কৃত নেতা বগাকে ধরতে অভিযান: ২৪ ঘণ্টা না পেরোতেই ওসিকে বদলি
সন্ত্রাসী স্বেচ্ছাসেবক দলের বহিষ্কৃত নেতা বগাকে ধরতে অভিযান: ২৪ ঘণ্টা না পেরোতেই ওসিকে বদলি
বাংলাদেশে এসে প্রতারণার শিকার জার্মান পর্যটক, কাঁদছেন থানায় বসে
বাংলাদেশে এসে প্রতারণার শিকার জার্মান পর্যটক, কাঁদছেন থানায় বসে