ওএসএস ডিজিটাল সেবা আরও শক্তিশালী করলো বিডা, যুক্ত হলো ৫ ব্যাংক

বাংলা ট্রিবিউ রিপোর্ট
১৯ এপ্রিল ২০২৬, ১৭:৪৭আপডেট : ১৯ এপ্রিল ২০২৬, ১৭:৪৭

দেশি-বিদেশি বিনিয়োগ বাড়ানো ও ব্যবসাবান্ধব পরিবেশ সহজ করতে বিডা অনলাইন ওয়ান স্টপ সার্ভিস (ওএসএস) সম্প্রসারণের অংশ হিসেবে পাঁচটি বেসরকারি ব্যাংকের সঙ্গে সমঝোতা স্মারক (এমওইউ) সই করা হয়েছে। রবিবার (১৯ এপ্রিল) বিডার সম্মেলন কক্ষে ওই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নির্বাহী সদস্য এয়ার কমোডর মো. শাহারুল হুদা।

তিনি বলেন, বিনিয়োগকারীদের দ্রুত, সহজ ও আধুনিক সেবা নিশ্চিত করতে বিডা ধারাবাহিকভাবে ওএসএস প্ল্যাটফর্মকে শক্তিশালী করছে। এরই ধারাবাহিকতায় পাঁচটি শীর্ষস্থানীয় ব্যাংককে এই প্ল্যাটফর্মের সঙ্গে যুক্ত করা হলো, যাতে বিনিয়োগকারীরা এক জায়গা থেকেই প্রয়োজনীয় ব্যাংকিং সেবা পেতে পারেন।

চুক্তিবদ্ধ ব্যাংকগুলো হলো, ন্যাশনাল ক্রেডিট অ্যান্ড কমার্স (এনসিসি) ব্যাংক পিএলসি, ওয়ান ব্যাংক পিএলসি, ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক (ইউসিবি) পিএলসি, সীমান্ত ব্যাংক পিএলসি এবং আল-আরাফাহ ইসলামী ব্যাংক পিএলসি। এই সমঝোতার ফলে এখন থেকে বিনিয়োগকারীরা ওএসএস পোর্টালের মাধ্যমে অনলাইনে ব্যাংক হিসাব খোলা এবং বিদেশি বিনিয়োগকারীদের জন্য অস্থায়ী ব্যাংক হিসাব খোলার মতো গুরুত্বপূর্ণ সেবা গ্রহণ করতে পারবেন।

বর্তমানে বিডার ওএসএস প্ল্যাটফর্মে ১৪২টি সেবা চালু রয়েছে। এ ব্যবস্থার সঙ্গে বিডাসহ ৪৭টি স্টেকহোল্ডার প্রতিষ্ঠান যুক্ত আছে এবং এখন পর্যন্ত দুই লাখ ১৫ হাজারের বেশি আবেদন নিষ্পত্তি করা হয়েছে। নতুন পাঁচটি ব্যাংক যুক্ত হওয়ায় সেবার পরিধি আরও বাড়বে।

উল্লেখ্য, বিভিন্ন সংস্থার সঙ্গে এখন পর্যন্ত বিডা মোট ৬৮টি সমঝোতা স্মারক সই করেছে।

ভবিষ্যতে বিডা ওএসএসের মাধ্যমে ৬০ প্রতিষ্ঠানের ১৫০ এর বেশি সেবা দেওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে। পাশাপাশি সব আইপিএ’র সম্মন্বিত সিংগেল প্ল্যাটফর্ম ‘BanglaBiz’ এর মাধ্যমেও উল্লেখিত সেবা পাওয়া যাবে। 

অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য দেন বিডার পরিচালক (ওএসএস ও ডাটা অ্যানালাইটিকস) সুনীল কুমার অধিকারী। ওএসএস সিস্টেমের ওপর একটি উপস্থাপনা তুলে ধরেন বিডার মহা পরিচালক জীবন কৃষ্ণ সাহা রায়। অনুষ্ঠানে সীমান্ত ব্যাংকের হেড অব বিজনেস মো. শহীদুল ইসলাম, ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক আদনান মাসুদ, এনসিসি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও এম শামসুল আরেফিন, আল-আরাফাহ ইসলামী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মো. রাফাত উল্লা খান এবং ওয়ান ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও কাজী জিয়াউল ইসলাম বক্তব্য দেন। এছাড়া বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক মো. শাহীনুজ্জামান এবং আর্থিক প্রতিষ্ঠান বিভাগের প্রতিনিধি অনুষ্ঠানে বক্তব্য রাখেন।

/এসআই/আরকে/
সম্পর্কিত
বিডা-বেজা-পিপিপিএ একীভূত: আনুষ্ঠানিক যাত্রা শুরু ‘ইনভেস্ট বাংলাদেশ’-এর
চীনা কোম্পানিকে ১৮ মাসের চ্যালেঞ্জ দিয়েছেন প্রধানমন্ত্রী: বিডা চেয়ারম্যান
আনোয়ারা ও মোংলায় চীনা অর্থনৈতিক অঞ্চল নিয়ে চুক্তি সই
সর্বশেষ খবর
নিত্যপণ্যের বাড়তি দামের চাপে নিম্ন ও মধ্যবিত্ত শ্রেণির মানুষ
নিত্যপণ্যের বাড়তি দামের চাপে নিম্ন ও মধ্যবিত্ত শ্রেণির মানুষ
মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন আরও কয়েকজন
মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন আরও কয়েকজন
রাজধানী‌তে ২৪ ঘণ্টায় ৪৯৮ জন গ্রেফতার, বেশি মিরপুরে
রাজধানী‌তে ২৪ ঘণ্টায় ৪৯৮ জন গ্রেফতার, বেশি মিরপুরে
চিকিৎসার পরও বিষণ্নতা কাটছে না কেন
চিকিৎসার পরও বিষণ্নতা কাটছে না কেন
সর্বাধিক পঠিত
অবশেষে সেনাপ্রধানের হস্তক্ষেপে অচলাবস্থার অবসান
অবশেষে সেনাপ্রধানের হস্তক্ষেপে অচলাবস্থার অবসান
সংবিধানের ৭০ অনুচ্ছেদের কবর দেওয়া হবে: চিফ হুইপ
সংবিধানের ৭০ অনুচ্ছেদের কবর দেওয়া হবে: চিফ হুইপ
যে ৩ কারণে রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেননি রুমিন ফারহানা
যে ৩ কারণে রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেননি রুমিন ফারহানা
বিএনপির বাইরেও  ১১ ভোট বেশি পেয়েছেন মির্জা ফখরুল
বিএনপির বাইরেও ১১ ভোট বেশি পেয়েছেন মির্জা ফখরুল
পিতৃত্বের স্বীকৃতি পেয়ে বেলজিয়ামের রাজপুত্র হলেন সাবেক কার সেলসম্যান
পিতৃত্বের স্বীকৃতি পেয়ে বেলজিয়ামের রাজপুত্র হলেন সাবেক কার সেলসম্যান