প্রতিমন্ত্রীর পদমর্যাদা পেলেন চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন 

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
২৬ আগস্ট ২০২৬, ০০:৫৮ আপডেট : ২৬ আগস্ট ২০২৬, ০০:৫৮

সরকারের বিনিয়োগ-সংক্রান্ত তিনটি সংস্থা বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা), বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ (বেজা) ও পাবলিক-প্রাইভেট পার্টনারশিপ কর্তৃপক্ষ (পিপিপিএ) একীভূত করে গঠন করা হয়েছে নতুন বিনিয়োগ উন্নয়ন সংস্থা ‘ইনভেস্ট বাংলাদেশ কর্তৃপক্ষ’। এর চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে চৌধুরী আশিক মাহমুদ বিন হারুনকে। এবার তাকে প্রতিমন্ত্রীর পদমর্যাদা দেওয়া হয়েছে। মঙ্গলবার (২৫ আগস্ট) এ সংক্রান্ত গেজেট প্রকাশ করা হয়। 

প্রজ্ঞাপনে বলা হয়, প্রধানমন্ত্রীর কার্যালয়ের অধীন ইনভেস্ট বাংলাদেশ কর্তৃপক্ষের চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুনকে প্রতিমন্ত্রীর পদমর্যাদা প্রদান করেছে সরকার। তিনি ওই পদে অধিষ্ঠিত থাকাকালে প্রতিমন্ত্রীর পদমর্যাদা, বেতন-ভাতাদি ও আনুষঙ্গিক সুযোগ-সুবিধা পাবেন। 

এতে আরও বলা হয়, এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

/এসও/আইএএম/
সম্পর্কিত
সাক্ষাৎকারে আমির খসরু মাহমুদ চৌধুরী ‘৬.৫ শতাংশ প্রবৃদ্ধি অর্জন করা এখনও সম্ভব’
বাংলাদেশের অগ্রাধিকার ও সংস্কারে সহায়তা দেবে আইএমএফ- বিশ্বব্যাংক: তিতুমীর
মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে কঠোর মুদ্রানীতি, ব্যাংক খাতে সংস্কার চায় আইএমএফ
সর্বশেষ খবর
রুপালি গয়নার উজ্জলতা ধরে রাখার ৫ উপায়
রুপালি গয়নার উজ্জলতা ধরে রাখার ৫ উপায়
নেত্রকোনায় সাংবাদিককে গুলি করে হত্যা: নিরপেক্ষ তদন্ত ও বিচার দাবি আসকের
নেত্রকোনায় সাংবাদিককে গুলি করে হত্যা: নিরপেক্ষ তদন্ত ও বিচার দাবি আসকের
বোধনের মধ্য দিয়ে দুর্গোৎসব শুরু, মণ্ডপে মণ্ডপে ভিড়
বোধনের মধ্য দিয়ে দুর্গোৎসব শুরু, মণ্ডপে মণ্ডপে ভিড়
এক থানার ওসিকে দুই মাসের সময় দিলেন চিফ হুইপ
এক থানার ওসিকে দুই মাসের সময় দিলেন চিফ হুইপ
সর্বাধিক পঠিত
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
লালমনিরহাটের যুগ্ম জেলা ও দায়রা জজ আরিফুল ইসলাম বরখাস্ত
লালমনিরহাটের যুগ্ম জেলা ও দায়রা জজ আরিফুল ইসলাম বরখাস্ত
অনলাইনে রিটার্ন দাখিলের সময়সীমা বাড়ালো এনবিআর
অনলাইনে রিটার্ন দাখিলের সময়সীমা বাড়ালো এনবিআর
ভারতীয় তরুণীকে ৯ লাখ ৫০ হাজার রুপি উপহার দিলেন মিস্টারবিস্ট
ভারতীয় তরুণীকে ৯ লাখ ৫০ হাজার রুপি উপহার দিলেন মিস্টারবিস্ট
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা