অষ্টম মৈত্রী সেতু নির্মাণে বাংলাদেশকে ৪০০ কোটি টাকা দিচ্ছে চীন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৮ এপ্রিল ২০১৬, ০৮:৫৯আপডেট : ০৮ এপ্রিল ২০১৬, ১০:২৯

বাংলাদেশ-চীন অষ্টম বাংলাদেশ-চীন মৈত্রী সেতু নির্মাণে বাংলাদেশকে প্রায় পাঁচ কোটি মার্কিন ডলার (প্রায় ৪শ’ কোটি টাকা/৩শ’ মিলিয়ন আরএমবি ইউয়ান) সহায়তা দেবে চীন। দুই দেশের মধ্যে বৃহস্পতিবার এ সংক্রান্ত চুক্তি সই হয়েছে। অর্থনৈতিক ও কারিগরি সহযোগিতার আওতায় চীন বাংলাদেশকে এই অর্থ দিচ্ছে।
ঢাকার শেরেবাংলা নগরে অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সম্মেলনকক্ষে বাংলাদেশ সরকারের পক্ষে অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সিনিয়র সচিব মোহাম্মদ মেজবাহউদ্দিন এবং চীন সরকারের পক্ষে বাংলাদেশে চীনের রাষ্ট্রদূত মা মিংকিয়াং চুক্তিতে স্বাক্ষর করেন। চীনা দূতাবাস এবং বাংলাদেশ সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তারা  চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
সড়ক পরিবহণ ও মহাসড়ক বিভাগ অষ্টম বাংলাদেশ-চীন মৈত্রী সেতুটি বরিশাল-ঝালকাঠী-ভাণ্ডারিয়া-পিরোজপুর-বাগেরহাট-খুলনা সড়কে কঁচা নদীর চরখালী ফেরিঘাটে নির্মাণ করা হবে। এক হাজার চারশ’ মিটার দীর্ঘ এ সেতুটি নির্মিত হলে বাংলাদেশের দক্ষিণাঞ্চলের সড়ক যোগাযোগের ব্যাপক উন্নতি হবে। এটি বরিশালের সাথে পিরোজপুর, বরগুনা, খুলনা অঞ্চলের যোগাযোগ সহজ করবে। এছাড়া এ সেতু মংলা এবং পায়রা সমুদ্রবন্দরের সঙ্গে বরিশালের যোগাযোগ বৃদ্ধি করবে যা এ অঞ্চলের আর্থসামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। বর্তমানে বরিশাল ও খুলনার মধ্যে সড়ক যোগাযোগের ক্ষেত্রে কঁচা নদীর ফেরি পারাপারে প্রায় এক ঘণ্টা সময় লাগে। সেতুটি তৈরি হলে যাতায়াতে সময়ের অপচয় হবে না এবং সড়ক যোগাযোগ আরও সহজ হবে।
উল্লেখ্য চীন সরকারের অনুদানে সড়ক পরিবহণ ও মহাসড়ক বিভাগের অধীন এ পর্যন্ত ৭টি সেতু নির্মিত হয়েছে। সর্বশেষ মাদারীপুর জেলার ‘মাদারীপুর-শরীয়তপুর-চাঁদপুর সড়কে আড়িয়াল খাঁ নদীর উপর সপ্তম বাংলাদেশ-চীন মৈত্রী সেতু (কাজীরটেক সেতু) নির্মিত হয়েছে। সূত্র: বাসস।

/এফএস/

সম্পর্কিত
সর্বশেষ খবর
দায়িত্ব ছাড়া প্রসঙ্গে যা বললেন ড. খলিলুর রহমান
দায়িত্ব ছাড়া প্রসঙ্গে যা বললেন ড. খলিলুর রহমান
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী