বৈশাখী টর্নেডো অফার ওয়ালটন এলইডি টিভিতে

বাংলা ট্রিবিউন ডেস্ক
০৯ এপ্রিল ২০১৬, ০০:৩৩আপডেট : ০৯ এপ্রিল ২০১৬, ০০:৩৩

ওয়ালটন এলইডি টিভি বাংলা নতুন বর্ষ শুরু হতে আর মাত্র কয়েকদিন বাকি। বৈশাখকে স্বাগত জানাতে নানারকম প্রস্তুতি নিচ্ছে সর্বস্তরের মানুষ। বাঙালির সবচেয়ে বড় এ উৎসবকে উদযাপন করতে সব বয়সের মানুষ ভিড় করছেন শপিংমলগুলোতে।
পহেলা বৈশাখের ঐতিহ্যবাহী খাবার পান্তা-ইলিশ দিয়ে নতুন বর্ষ শুরু করতে ইতোমধ্যে সবাই ভিড় করছেন মাছ বাজারে। ব্যবসা প্রতিষ্ঠানগুলোও বাংলা নতুন বর্ষে গ্রাহকদের নতুন কিছু উপহার দিতে ঘোষণা দিচ্ছে নানারকম অফার। এদিক দিয়ে পিছিয়ে নেই দেশের শীর্ষস্থানীয় ইলেকট্রনিক্স ব্র্যান্ড ওয়ালটন। পহেলা বৈশাখ উপলক্ষে এলইডি টিভিতে ’বৈশাখী টর্নেডো অফার’ ঘোষণা করেছে ওয়ালটন কর্তৃপক্ষ।
এর আওতায় দেশব্যাপী ওয়ালটন এলইডি টিভিতে গ্রাহকরা পাবেন সর্বোচ্চ ৩ হাজার টাকা পর্যন্ত বিশেষ ছাড়।
ওয়ালটন সূত্রমতে, ’বৈশাখী টর্নেডো অফার’ এর আওতায় গত বুধবার ১০টিরও বেশি মডেলের এলইডি টিভিতে বিশেষ ছাড় ঘোষণা করেছে কর্তৃপক্ষ। গ্রাহকরা এখন ওয়ালটন ব্র্যান্ডের ১৯ ইঞ্চি এলইডি টিভি আগের চেয়ে ৩০০ টাকা কমে মাত্র ১১ হাজার ৬০০ টাকায় পাচ্ছেন। ১ হাজার টাকা কমেছে ২৪ ইঞ্চি এলইডি টিভিতে, এখন মিলছে ১৩ হাজার ৯০০ টাকায়। ২৮ ইঞ্চি এলইডি টিভির দাম আগের চেয়ে ১ হাজার টাকা কমিয়ে এখন নির্ধারণ করা হয়েছে মাত্র ১৯ হাজার ৯০০ টাকা। ৩২ ইঞ্চি এলইডি টিভিতে দাম কমানো হয়েছে ১ হাজার টাকা, এখন ক্রেতারা পাচ্ছেন ২১ হাজার ৯০০ টাকায়। ৪০ ইঞ্চি এলইডি টিভিতে ৯০০ টাকা বিশেষ ছাড় দিয়ে নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে ৩৩ হাজার ৯০০ টাকা। ওয়ালটন ব্র্যান্ডের ৪৩, ৪৯ ও ৫৫ ইঞ্চির এলইডি টিভিতে দাম কমানো হয়েছে ১ হাজার টাকা থেকে ৩ হাজার টাকা পর্যন্ত। ক্রেতারা এখন ওয়ালটনের ৪৩ ইঞ্চি এলইডি টিভি আগের চেয়ে ১ হাজার টাকা কমে ৪২ হাজার ৯০০ টাকায় পাচ্ছেন। ৪৯ ও ৫৫ ইঞ্চির এলইডি টিভিতে যথাক্রমে ২ হাজার ও ৩ হাজার টাকা বিশেষ ছাড় ঘোষণা করা হয়েছে। এই দুটি মডেলের টিভির দাম এখন যথাক্রমে ৫৭ হাজার ৯০০ টাকা ও ৭০ হাজার ৯০০ টাকা।
উল্লেখ্য, চলতি বছরের প্রথম তিন মাসে এলইডি টিভির দাম কয়েক দফা কমিয়েছে ওয়ালটন কর্তৃপক্ষ। কারখানায় উচ্চমানের মেশিনারিজ সংযোজন এবং ক্রমবর্ধমান চাহিদা বৃদ্ধির প্রেক্ষিতে উৎপাদন বেড়ে যাওয়ায় কমেছে পণ্য উৎপাদনের খরচ। আর গ্রাহক পর্যায়ে এই সুফল পৌঁছে দিতেই দাম কমানো হয়েছে কয়েক দফা। সর্বাধুনিক প্রযুক্তি ব্যবহারের ফলে ওয়ালটন এলইডি টিভির দাম একদিকে কমছে অন্যদিকে গুণগত মান আগের চেয়ে আরও উন্নত করা হয়েছে। উৎপাদন পর্যায়ে মান নিয়ন্ত্রণে অনুসরণ করা হচ্ছে ’জিরো টলারেন্স’ নীতি।
এ প্রসঙ্গে ওয়ালটনের নির্বাহী পরিচালক ও বিপণন বিভাগের প্রধান এমদাদুল হক সরকার বলেন, আগে বাংলাদেশে বৈশাখী হালখাতা উপলক্ষে গ্রাহকদের জন্য নানা রকমের আয়োজন করা হতো ব্যবসায়ী প্রতিষ্ঠানগুলো। এখন এই চিত্রটা অনেক পরিবর্তন হয়েছে। চিত্র বদলালেও, গ্রাহকদেরকে বাংলা নববর্ষের উপহার দিতে ভুলেনি ওয়ালটন। আর সেজন্যই এলইডি টিভির দামে বিশেষ ছাড় দিতে ঘোষণা করা হয়েছে ‘বৈশাখী টর্নেডো অফার’।
/এএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম