পর্যটন বর্ষ ঘোষণা করলেও পার্থক্য দেখছি না: মাতলুব আহমেদ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১০ এপ্রিল ২০১৬, ০৩:২৯আপডেট : ১০ এপ্রিল ২০১৬, ০৩:৩৭

এফবিসিসিআই সভাপতি আব্দুল মাতলুব আহমেদ এফবিসিসিআই সভাপতি আব্দুল মাতলুব আহমেদ বলেছেন, সরকার ২০১৬ সালকে পর্যটন বর্ষ ঘোষণা করছে, কিন্তু কোনও পার্থক্য  দেখছি না। গত বছর পর্যটন নিয়ে সরকার যা করেছে, এ বছর তার চেয়ে ভিন্ন কিছু দেখছি না। শনিবার রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে ঢাকা ট্রাভেল মার্টে এক আলোচনা সভায় এ কথা বলেন তিনি।
এফবিসিসিআই সভাপতি বলেন, পর্যটন নিয়ে কোনও মাস্টার প্ল্যান নেই। কোনও আইন, নিয়মনীতি নেই। এর মধ্যেও বেসরকারিভাবে বেড়ে উঠছে দেশের পর্যটন খাত। সরকার কোনও বিজনেস জোন করে দেয়নি, এখন বলছে গুলশান, বনানীর হোটেলগুলো অবৈধ। তাহলে আমরা কোথায় বিনিয়োগ করবো। সোনার বাংলা বানানোর পর বিশ্বকে দেখাতে না পারলে কি লাভ?
ট্যুরিজম ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের ভাইস চেয়ারম্যান মহিউদ্দিন হেলাল বলেন,  আমাদের পর্যটন খাত এগিয়ে যাচ্ছে। তবে ট্যুর অপারেটর, হোটেল, এয়ারলাইন্সগুলোর মধ্যে কোনও সমন্বয় নেই।
ট্যুর অপারেটরের প্রতিনিধি ফরিদুল হক বলেন, ট্যুরিজম বোর্ড কোনও কাজ করছে না। সরকারের উচিত পর্যটনের উন্নয়নে  ট্যুরিজম বোর্ডকে সক্রিয় করা।
টাইগার ট্যুর অপারেটরের প্রধান নির্বাহী কর্মকর্তা আব্দুল মুয়িদ চৌধুরী বলেন, বাংলাদেশের ক্ষেত্রে অন অ্যারাইভাল ভিসার কথা বলা হলেও বিদেশিদের ভিসা পেতে কষ্ট হয়। এমনও হয়েছে বিদেশে বাংলাদেশের দূতাবাসের কর্মকর্তারা বিদেশিদের বলছেন, এতো দেশ থাকতে কেনও বাংলাদেশে যাবেন। এমন পরিস্থিতি থেকে আমাদের দ্রুত বেরিয়ে আসতে হবে।
ঢাকা ট্রাভেল মার্ট এর আায়োজক  মনিটর সম্পাদক কাজী ওয়াহিদুল আলমের সঞ্চালনায় আলোচনায় আরও বক্তব্য রাখেন, নভো এয়ারের ব্যবস্থাপনা পরিচালক মফিজুল ইসলাম, ট্রাভেল রাইটার রকিব সিদ্দিকী,  হানিফ জাকারিয়া প্রমুখ।
/সিএ/এমএসএম 

সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক