ঋণনির্ভর বাজেট আর্থিক শৃঙ্খলার জন্য চ্যালেঞ্জ তৈরি করতে পারে: ড. দেবপ্রিয় ভট্টাচার্য

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১১ জুন ২০২৬, ২২:৩৬আপডেট : ১১ জুন ২০২৬, ২২:৩৬

ঋণনির্ভর বাজেট আর্থিক শৃঙ্খলা রক্ষায় ভবিষ্যতে চ্যালেঞ্জ তৈরি করতে পারে বলে মন্তব্য করেছেন বিশিষ্ট অর্থনীতিবিদ ও সিপিডির সম্মাননীয় ফেলো ড. দেবপ্রিয় ভট্টাচার্য।

বৃহস্পতিবার (১১ জুন) জাতীয় সংসদে বাজেট অধিবেশন শেষে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় তিনি বলেন, প্রস্তাবিত বাজেটে বৈদেশিক ঋণের ওপর তুলনামূলক বেশি নির্ভরতা এবং বিভিন্ন খাতে বড় অঙ্কের থোক বরাদ্দ রাখা হয়েছে, যা ভবিষ্যতে আর্থিক শৃঙ্খলা ব্যবস্থাপনায় চাপ সৃষ্টি করতে পারে।

তিনি আরও বলেন, বাজেটের সাফল্য মূলত এর কার্যকর বাস্তবায়নের ওপর নির্ভর করবে। নীতিগতভাবে বাজেটে মানবিক অর্থনীতি গঠন, উদারীকরণ ও ডিজিটাল অন্তর্ভুক্তির মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলোকে গুরুত্ব দেওয়া হয়েছে, যা ইতিবাচক দিক হিসেবে বিবেচিত হতে পারে।

তবে এসব নীতিগত অগ্রাধিকার বাস্তবায়নের জন্য যে আর্থিক কাঠামো প্রয়োজন, তা তুলনামূলকভাবে দুর্বল বলে মন্তব্য করেন তিনি। তার মতে, বাজেটে বৈদেশিক ঋণের ওপর নির্ভরতা এবং বড় আকারের থোক বরাদ্দের প্রবণতা আর্থিক ব্যবস্থাপনায় অনিশ্চয়তা তৈরি করতে পারে।

ড. দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, সংস্কারের ধারাবাহিকতা বজায় রেখে সরকার কতটা দক্ষতার সঙ্গে বাজেট বাস্তবায়ন করতে পারে, সেটিই আগামী দিনের সবচেয়ে বড় পরীক্ষার বিষয় হবে।

/জিএম/ইউএস/
সম্পর্কিত
শিক্ষার ২ মন্ত্রণালয়ের জন্য বরাদ্দ ১ লাখ ২২ হাজার ৪৯৫ কোটি টাকা
স্বস্তি, চাপ নাকি উচ্চাভিলাষ?
বাজেটকে স্বাগত জানিয়ে কবি নজরুল কলেজ ছাত্রদলের আনন্দ মিছিল
সর্বশেষ খবর
মোস্তাফিজ কারিগরের একক চিত্রকর্ম প্রদর্শনী ‘আলেকযাত্রা’

সর্বাধিক পঠিত
সীমান্তে আটকে থাকা বৃদ্ধের আছে আইডি কার্ড, চিনতে পেরেছে পরিবার
সীমান্তে আটকে থাকা বৃদ্ধের আছে আইডি কার্ড, চিনতে পেরেছে পরিবার
১ জুলাই থেকে নতুন পে-স্কেল, কার কত বেতন
১ জুলাই থেকে নতুন পে-স্কেল, কার কত বেতন
বিএসএফের পুশইনের পর সীমান্তে আটকে থাকা বৃদ্ধের পরিচয় মিলেছে
বিএসএফের পুশইনের পর সীমান্তে আটকে থাকা বৃদ্ধের পরিচয় মিলেছে
পেনশনের ৩০ শতাংশ গ্র্যাচুয়িটি পাবেন বেসরকারি চাকরিজীবীরা
পেনশনের ৩০ শতাংশ গ্র্যাচুয়িটি পাবেন বেসরকারি চাকরিজীবীরা
দেশে ফের ভূমিকম্প অনুভূত
দেশে ফের ভূমিকম্প অনুভূত