কাঁচা চামড়ার মার্কেটের জন্য আরও ২০ একর জমি দাবি ব্যবসায়ীদের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১১ এপ্রিল ২০১৬, ১৬:২৭আপডেট : ১১ এপ্রিল ২০১৬, ১৬:২৭

বাংলাদেশ হাইড অ্যান্ড স্কিন মার্চেন্টস অ্যাসোসিয়েশন লালবাগ পোস্তার কাঁচা চামড়া মার্কেট সাভারের চামড়া শিল্প নগরীতে নেওয়ার জন্য আরও ২০ একর জমি প্রয়োজন বলে জানিয়েছেন বাংলাদেশ হাইড অ্যান্ড স্কিন মার্চেন্টস অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান মো. দেলোয়ার হোসেন।  
সোমবার দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।
বাংলাদেশ হাইড অ্যান্ড স্কিন মার্চেন্টস অ্যাসোসিয়েশন ও হাইড অ্যান্ড স্কিন রিটেইল ডিলার মার্চেন্টস অ্যাসোসিয়েশন যৌথভাবে এ সংবাদ সম্মেলনের আয়োজন করে।
সংবাদ সম্মেলনে মো. দেলোয়ার হোসেন লিখিত বক্তব্যে বলেন, বাংলাদেশে সবচেয়ে বড় কাঁচা চামড়ার বাজার লালবাগের পোস্তা। ট্যানারি কারখানাগুলো যেহেতু সাভারে স্থানান্তর হচ্ছে, তাই লালবাগের এ চামড়ার মার্কেটও সাভারে স্থানান্তর করা প্রয়োজন। সে কারণে আরও ২০ একর জমি দরকার।
তিনি আরও বলেন, হাজারীবাগে চামড়া প্রবেশে সরকারি নিষেধাজ্ঞা থাকায় চামড়া সরবরাহ বন্ধ হতে চলেছে। সারাদেশে প্রতিদিন জবাই করা পশুর চামড়া এতে হুমকির মুখে পড়েছে। তাই অবিলম্বে সরবরাহ নিশ্চিত না হলে এসব চামড়া নষ্ট হয়ে যাবে। দেশের অর্থনীতি এবং এ খাতের লাখ লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হবে।
দেলোয়ার হোসেন বলেন, পরিবশেবান্ধব চামড়া শিল্পনগরী গড়তে সরকার ও বিসিকসহ সংশ্লিষ্ট প্রশাসনিক কর্মকর্তা এবং ট্যানারি মালিকদের সমন্বিত উদ্যোগে একযোগে কাজ করতে হবে।
ঢাকায় প্রতিদিন গড়ে সাড়ে ৭ থেকে ৮ হাজার ও সারাদেশে ৩০ থেকে ৩৫ হাজার পশু জবাই করা হয়। এসব পশুর চামড়ার বড় অংশ পোস্তার ব্যবসায়ীরা সংগ্রহ করে ট্যানারি মালিকদের কাছে বিক্রি করে। তাই এসব পোস্তাগুলোও রক্ষা করা প্রয়োজন বলেও মন্তব্য করেন দেলোয়ার হোসেন।
সংবাদ সম্মেলনে বাংলাদেশ হাইড অ্যান্ড স্কিন মার্চেন্টস অ্যাসোসিয়েশন ও হাইড অ্যান্ড স্কিন রিটেইল ডিলার মার্চেন্টস অ্যাসোসিয়েশনের নেতারা উপস্থিত ছিলেন।
/এসআইএস/এসএনএইচ/এজে/

সম্পর্কিত
সর্বশেষ খবর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম