বাংলাদেশ ব্যাংকের সার্কুলার জারি

নগদ সহায়তা পাবে প্লাস্টিক ও ফার্নিচার খাত

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১২ এপ্রিল ২০১৬, ০২:৫১আপডেট : ১২ এপ্রিল ২০১৬, ০২:৫৫







বাংলাদেশ ব্যাংক রফতানি আয় বাড়াতে প্লাস্টিক ও ফার্নিচার খাতে নগদ সহায়তা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এখন থেকে ফার্নিচার রফতানিতে ১৫ শতাংশ এবং প্লাস্টিক পণ্য রফতানিতে ১০ শতাংশ হারে নগদ সহায়তা দেওয়া হবে। সোমবার এ সংক্রান্ত দুটি পৃথক সার্কুলার জারি করেছে বাংলাদেশ ব্যাংক।
কেন্দ্রীয় ব্যাংকের বৈদেশিক মুদ্রানীতি বিভাগ থেকে জারি করা এই সার্কুলার দুটি বৈদেশিক মুদ্রায় লেনদেন করা সব ব্যাংকের প্রধান নির্বাহীর কাছে পাঠানো হয়েছে।
সার্কুলার দুটিতে বলা হয়েছে, নিজস্ব কারখানায় উৎপাদিত ফার্নিচার রফতানির ক্ষেত্রে নিট এফওবি মূল্যের ওপর ১৫ শতাংশ এবং প্লাস্টিক দ্রব্য রফতানির ক্ষেত্রে নিট এফওবি মূল্যের ওপর ১০ শতাংশ হারে উৎপাদনকারী-রফতানিকারকের ভর্তুকি প্রাপ্য হবে। তবে শর্ত থাকে যে, ফার্নিচার ও প্লাস্টিক দ্রব্য উৎপাদনের কোনও পর্যায়ে ডিউটি ড্র-ব্যাক সুবিধা গ্রহণ করা যাবে না। এছাড়া, ফার্নিচার রফতানির বিপরীতে শুল্ক বন্ড সুবিধা প্রাপ্ত এবং ইপিজেড এলাকায় অবস্থিত প্রতিষ্ঠানের জন্য আলোচ্য সুবিধা প্রযোজ্য হবে না।
সার্কুলারে আরও বলা হয়েছে, রফানিকৃত পণ্যের হ্যান্ডেলিং, মানোন্নয়ন, প্রক্রিয়াজাতকরণে নির্বাহকৃত ব্যয় এবং অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক পরিবহন এবং ফ্রেইট চার্জ পরিশোধজনিত ব্যয়ের বিপরীতে ডব্লিউটিও বিধি অনুযায়ী আলোচ্য ভর্তুকি প্রদেয় হবে।

 

আরও পড়তে পারেন: যাত্রী হয়রানির দায়ে রিজেন্ট এয়ারওয়েজকে ৩ লাখ টাকা জরিমানা


প্রাপ্ত তথ্যমতে, বর্তমানে প্লাস্টিক ও ফার্নিচার রফতানি থেকে বছরে প্রায় ১৫ কোটি ডলার (এক হাজার দুই শ' কোটি টাকা) মতো আয় হয়। ফার্নিচার রফতানি থেকে আসে প্রায় ১১ কোটি ডলার। এক সময় যুক্তরাষ্ট্র বাংলাদেশের প্লাস্টিক পণ্যের প্রধান বাজার থাকলেও এখন ইউরোপে বেশি রফতানি হচ্ছে। ২০১৩ সালের জুনে যুক্তরাষ্ট্র জিএসপি সুবিধা স্থগিত করার পর থেকে প্রতিযোগী অনেক দেশের সঙ্গে টিকতে না পেরে সেখানে ধীরে-ধীরে রফতানি গুটিয়ে ফেলেছেন অনেক ব্যবসায়ী। অস্ট্রেলিয়া, ভারতসহ আরও বেশ কয়েকটি দেশে বাংলাদেশ থেকে প্লাস্টিক রফতানি হয়।
অন্যদিকে বর্তমানে বছরের প্রায় চার কোটি ডলারের মতো আয় হচ্ছে ফার্নিচার বা আসাবপত্র রফতানি থেকে। যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, জাপান, ভারত, রাশিয়া ও দক্ষিণ-পূর্ব এশিয়াসহ পৃথিবীর ১৫ খেকে ২০টি দেশে ফার্নিচার রফতানি হয়। ফার্নিচার রফতানি ও অভ্যন্তরীণ চাহিদা মেটানোর ক্ষেত্রে দেশের অন্যতম প্রতিষ্ঠানের তালিকায় রয়েছে আকতার ফার্নিচার, অটবি, নাভানা, হাতিল, পারটেক্সসহ বিভিন্ন প্রতিষ্ঠান।

 

আরও পড়তে পারেন: পর্যটনশিল্প বিকাশে ‘দক্ষিণ এশিয়া ব্র্যান্ড’ তৈরির উদ্যোগ


সার্কুলারে নগদ সহায়তার আবেদন প্রক্রিয়া ও সংশ্লিষ্ট অ্যাসোসিয়েশনের প্রত্যয়ন সনদ নেওয়ার নিয়ম-কানুন উল্লেখ করা হয়েছে।
প্রসঙ্গত, রফতানিতে উৎসাহ দিতে ১৪টি খাতে নগদ সহায়তা দিয়ে আসছে সরকার। নগদ সহায়তার জন্য চলতি অর্থবছরে বরাদ্দ রয়েছে সাড়ে তিন হাজার কোটি টাকা। বর্তমানে সার্বিক রফতানি পরিস্থিতির উন্নতি হয়েছে। চলতি অর্থবছরের গত ফেব্রুয়ারি পর্যন্ত আট মাসে দুই হাজার ২১২ কোটি ডলার সমপরিমাণের রফতানি আয় হয়েছে। আগের অর্থবছরের একই সময়ের তুলনায় যা ৮ দশমিক ৯২ শতাংশ বেশি। গত অর্থবছরে রফতানি আয়ের পরিমাণ ছিল তিন হাজার ১২০ কোটি ডলার।
/জিএম/এমএনএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম