আসন্ন বাজেট অসৎ ব্যবসায়ীদের জন্য আতঙ্কের: এনবিআর চেয়ারম্যান

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৩ এপ্রিল ২০১৬, ১৫:০১আপডেট : ১৩ এপ্রিল ২০১৬, ১৭:২৪

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান মো. নজিবুর রহমান

আসন্ন বাজেট অসৎ ব্যবসায়ীদের জন্য মূর্তিমান আতঙ্কের হবে বলে জানিয়েছেন অভ্যন্তরীণ সম্পদ বিভাগের সিনিয়র সচিব ও জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান মো. নজিবুর রহমান। তিনি বলেন, এনবিআর অসৎ ব্যবসায়ীদের কর্মকাণ্ড পর্যবেক্ষণ করছে। তাই আসন্ন বাজেটে সৎ ব্যবসায়ীদের সুযোগ সুবিধা বাড়িয়ে অসৎ ব্যবসায়ীদের সুযোগ সুবিধা সীমিত করা হবে।

বুধবার (১৩ এপ্রিল) এনবিআর সম্মেলন কক্ষে অর্থনৈতিক সাংবাদিকদের সংগঠন ইকোনোমিক রিপোর্টার্স ফোরামের (ইআরএফ) নেতাদের সঙ্গে প্রাক বাজেট আলোচনায় তিনি এসব কথা বলেন।

সম্প্রতি পানামা পেপারসে অর্থ পাচারের সংবাদ প্রকাশের বিষয়ে এনবিআর চেয়ারম্যান বলেন,  এ বিষয়ে এনবিআরের স্বকীয়তা বজায় রেখে সতর্ক দৃষ্টি রাখা হচ্ছে। এ সময় তিনি এনবিআরকে ব্যবসায়ীবান্ধব, জনবান্ধব, করদাতাবান্ধব, বিনিয়োগবান্ধব ও রাজস্ববান্ধব করা হবে বলেও জানান।

আরও পড়ুন- সবার জন্য বৈশাখী বোনাস বাধ্যতামূলক করার কথা ভাবছে সরকার

আলোচনায় এনবিআরের সদস্য (ভ্যাট) ব্যারিস্টার জাহাঙ্গীর হোসাইন, প্রাক বাজেট সমন্বয়কারী আকবর হোসেন উপস্থিত ছিলেন। এছাড়া সাংবাদিকদের পক্ষ থেকে ইআরএফ’র সভাপতি সাইফ ইসলাম দিলাল, সাধারণ সম্পাদক জিয়াউর রহমানসহ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

প্রাক বাজেট আলোচনায় এনবিআরকে মানবিক, পরিবেশবান্ধব করাসহ বিভিন্ন পরামর্শ দেন সাংবাদিক নেতারা।

জ্বালানির দাম কমায় এর ব্যবহার বাড়বে উল্লেখ করে সাংবাদিক নেতারা এনবিআরকে জ্বলানি তেল ব্যবহারের ওপর কার্বন ট্যাক্স আরোপের পরামর্শ দেন। এছাড়া কর আদায়ে জনগণের মাঝে ভয় দূর করার উদ্যোগ নেওয়ারও পরামর্শ দেন তারা।

সাংবাদিকরা বলেন, চাপ দিয়ে নেটওয়ার্ক বাড়িয়ে মানুষের কাছ থেকে কর আদায় সম্ভব নয়। এতে সমাজে কর বিষয়ে ভীতির সৃষ্টি হয়। তাই মানুষকে কর দেওয়ায় উদ্বুদ্ধ করতে হবে।

আরও পড়ুন- আতিউরের ভুল থেকে শিক্ষা নিয়েছেন ফজলে কবির

এ সময় রাঘব বোয়ালদের সঙ্গে কর আদায় বিষয়ে আর আপোস না করে তাদের আইনের আওতায় আনার পরামর্শ দেন তারা। রাঘব বোয়ালদের ছাড় দিয়ে ক্ষুদ্র ব্যবসায়ীদের চাপ দিলে সমাজে ভীতির সৃষ্টি হয় বলেও জানান সাংবাদিকরা।

বাড়িওয়ালাদের আয় নজরদারী করে তাদের ট্যাক্স নেটওয়ার্কের আওতায় নিয়ে আসা উচিত বলেও জানান সাংবাদিকরা। তারা বলেন, ১৬ কোটি মানুষের দেশে মাত্র ১২ লাখ মানুষ ট্যাক্স দেয়, যা মোটেও ইতিবাচক নয়। তাই এনবিআরকে ট্যাক্সের আওতা বাড়ানোর পরামর্শ দেন সাংবাদিকরা।

সবশেষে দেশে করযোগ্য আয়ের পরিমাণ বিষেয়ে এনবিআরকে ব্যাখ্যা দেওয়ার পরামর্শ দিয়ে কালো টাকা বিনিয়োগের সমস্যা নিষ্পত্তি করারও পরামর্শ দেন সাংবাদিকরা।

/এসআই/এসএনএইচ/এফএস/ 

সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম