এফবিসিসিআই’র প্রশাসকের দায়িত্ব নিলেন ফজলুল হক

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
০২ আগস্ট ২০২৬, ১৬:০০আপডেট : ০২ আগস্ট ২০২৬, ১৬:০০

দেশের শীর্ষ ব্যবসায়ী সংগঠন দি ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এফবিসিসিআই)-এর প্রশাসক হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছেন বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন (বিকেএমইএ)-এর সাবেক সভাপতি মো. ফজলুল হক।

রবিবার (২ আগস্ট) তিনি প্রশাসক হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। একই দিন দেওয়া এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বাণিজ্য মন্ত্রণালয়ের ২৬ জুলাই অফিস আদেশের পরিপ্রেক্ষিতে তিনি এফবিসিসিআইর প্রশাসক হিসেবে যোগদান করেন।

এর আগে, ২৬ জুলাই বাণিজ্য মন্ত্রণালয়ের বাণিজ্য সংগঠন-১ শাখা থেকে জারি করা এক অফিস আদেশে বাণিজ্য সংগঠন আইন, ২০২২-এর ১৭ ধারার আওতায় মো. ফজলুল হককে এফবিসিসিআইর প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়।

সরকারের আদেশে বলা হয়, এফবিসিসিআই’র কার্যক্রমের ধারাবাহিকতা বজায় রাখা এবং দেশের শিল্প ও বাণিজ্যের স্বার্থে তাকে প্রশাসকের দায়িত্ব দেওয়া হয়েছে। দায়িত্ব গ্রহণের পর তিনি আগামী ১২০ দিনের মধ্যে বাণিজ্য সংগঠন আইন-২০২২, বাণিজ্য সংগঠন বিধিমালা-২০২৫, কোম্পানি আইন-১৯৯৪ এবং সংগঠনের সংঘস্মারক ও সংঘবিধি অনুসরণ করে একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজন করবেন। নির্বাচন শেষে নির্বাচিত কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর করে বাণিজ্য মন্ত্রণালয়কে অবহিত করতে হবে।

এর আগে এফবিসিসিআইর প্রশাসকের দায়িত্বে ছিলেন বাণিজ্য মন্ত্রণালয়ের সাবেক অতিরিক্ত সচিব মো. আবদুর রহিম খান। তাকে গত ২৭ জুন দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়।

মো. ফজলুল হক দেশের তৈরি পোশাক খাতের একজন সুপরিচিত উদ্যোক্তা। তিনি বিকেএমইএর সাবেক সভাপতি এবং শীর্ষস্থানীয় পরিবেশবান্ধব পোশাক প্রস্তুতকারী প্রতিষ্ঠান প্লামি ফ্যাশনস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক। দীর্ঘদিন ধরে তিনি তৈরি পোশাক শিল্প, রপ্তানি বাণিজ্য, শিল্পনীতি এবং ব্যবসা-বাণিজ্য সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে সক্রিয় ভূমিকা পালন করে আসছেন।

/জিএম/আইএএম/

/জিএম/আইএএম/
সম্পর্কিত
রিহ্যাবের বিরুদ্ধে ১২ অভিযোগ: নিষ্পত্তি না হওয়া পর্যন্ত বিতর্কিত কার্যক্রম স্থগিতের নির্দেশ
বাজেটের আকার বড়, বাস্তবায়নই বড় চ্যালেঞ্জ: এফবিসিসিআই
এফবিসিসিআইয়ে ব্যবসায়ী প্রশাসক নিয়োগের আশ্বাস, কর্মসূচি স্থগিত
সর্বশেষ খবর
আর্জেন্টিনা কি বর্ণবাদী? মুখ খুললেন কিকি রামোস
আর্জেন্টিনা কি বর্ণবাদী? মুখ খুললেন কিকি রামোস
৩০ সেপ্টেম্বরের মধ্যে রিটার্ন দিলে মিলবে ৫ শতাংশ পর্যন্ত কর ছাড়
৩০ সেপ্টেম্বরের মধ্যে রিটার্ন দিলে মিলবে ৫ শতাংশ পর্যন্ত কর ছাড়
দুদকের নতুন সচিব সাইদুর রহমান খানের যোগদান
দুদকের নতুন সচিব সাইদুর রহমান খানের যোগদান
হরমুজ চুক্তি নিয়ে ইসরায়েলের প্রতিবেদন উড়িয়ে দিল ইরান
হরমুজ চুক্তি নিয়ে ইসরায়েলের প্রতিবেদন উড়িয়ে দিল ইরান
সর্বাধিক পঠিত
২০ বছর ধরে মৃত মহিউদ্দিনের বেতন তুলে নিচ্ছেন জামায়াত নেতা মহিউদ্দিন
২০ বছর ধরে মৃত মহিউদ্দিনের বেতন তুলে নিচ্ছেন জামায়াত নেতা মহিউদ্দিন
ইসরায়েল অথবা যুক্তরাষ্ট্র, যেকোনও একটিকে বেছে নিতে হবে বললেন মার্কিন জেনারেল
ইসরায়েল অথবা যুক্তরাষ্ট্র, যেকোনও একটিকে বেছে নিতে হবে বললেন মার্কিন জেনারেল
বন্ধুদের নিয়ে চায়ের দোকানে এইচএসসির খাতা মূল্যায়ন: বস্তাভর্তি উত্তরপত্রসহ ধরা পড়লেন শিক্ষক
বন্ধুদের নিয়ে চায়ের দোকানে এইচএসসির খাতা মূল্যায়ন: বস্তাভর্তি উত্তরপত্রসহ ধরা পড়লেন শিক্ষক
দেশের একমাত্র আইকনিক রেলস্টেশনটি বেসরকারি খাতে দেওয়া হচ্ছে
দেশের একমাত্র আইকনিক রেলস্টেশনটি বেসরকারি খাতে দেওয়া হচ্ছে
আসিয়ানে যোগ দেওয়া হচ্ছে না বাংলাদেশের, কারণ জানালেন মহাসচিব
আসিয়ানে যোগ দেওয়া হচ্ছে না বাংলাদেশের, কারণ জানালেন মহাসচিব