লিথুয়ানিয়ার সঙ্গে বাণিজ্য বাড়াতে ভিসা প্রক্রিয়া সহজ করার আহ্বান

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৮ অক্টোবর ২০২৬, ১৯:৫৩ আপডেট : ০৮ অক্টোবর ২০২৬, ১৯:৫৩

বাংলাদেশে প্রযুক্তি, পরিবহন ও লজিস্টিকস খাতে বিনিয়োগ এবং দ্বিপক্ষীয় বাণিজ্য বাড়াতে আগ্রহ প্রকাশ করেছে ইউরোপের দেশ লিথুয়ানিয়া। একইসঙ্গে বাংলাদেশের সঙ্গে বাণিজ্য ও পারস্পরিক সহযোগিতার সম্পর্ক আরও জোরদার করতে চায় দেশটি।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) বিকালে এফবিসিসিআই’র প্রশাসক মো. ফজলুল হকের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে এ আগ্রহের কথা জানান লিথুয়ানিয়ার পররাষ্ট্র বিষয়ক ভাইস মিনিস্টার ভিডমান্টাস ভার্বিকাস।

বৈঠকে বাংলাদেশি ব্যবসায়ীদের লিথুয়ানিয়ার সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগে আরও বেশি সম্পৃক্ত করতে ভিসাপ্রক্রিয়া সহজ করার ওপর গুরুত্ব দেন এফবিসিসিআই’র প্রশাসক।

মো. ফজলুল হক বলেন, বাংলাদেশের ব্যবসায়ীদের ভিসার জন্য অন্য দেশে গিয়ে প্রক্রিয়া সম্পন্ন করা বেশ কষ্টসাধ্য। তাই বাংলাদেশি ব্যবসায়ীদের জন্য ভিসাপ্রক্রিয়া সহজ করা গেলে দুই দেশের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগের সুযোগ আরও বাড়বে।

তিনি বলেন, ইউরোপীয় ইউনিয়নের সদস্য লিথুয়ানিয়ার সঙ্গে বাংলাদেশের বাণিজ্য ও বিনিয়োগের সম্ভাবনা রয়েছে। বিশেষ করে প্রযুক্তি, পরিবহন ও লজিস্টিকস খাতে লিথুয়ানিয়ার অভিজ্ঞতা থেকে বাংলাদেশ উপকৃত হতে পারে।

এফবিসিসিআই প্রশাসক বাংলাদেশ ও লিথুয়ানিয়ার ব্যবসায়ী সম্প্রদায়ের মধ্যে যোগাযোগ বাড়ানোর ওপরও গুরুত্ব দেন। তার মতে, ব্যবসায়ী প্রতিনিধি দলের সফর, বাণিজ্যিক বৈঠক এবং যৌথ উদ্যোগ বাড়ানো গেলে দুই দেশের অর্থনৈতিক সম্পর্ক আরও শক্তিশালী হতে পারে।

জবাবে লিথুয়ানিয়ার পররাষ্ট্র বিষয়ক ভাইস মিনিস্টার ভিডমান্টাস ভার্বিকাস বলেন, ইউরোপের পাশাপাশি ইন্দো-প্যাসিফিক অঞ্চলে নিজেদের বাজার সম্প্রসারণে গুরুত্ব দিচ্ছে লিথুয়ানিয়া। এ ক্ষেত্রে বাংলাদেশকে একটি গুরুত্বপূর্ণ কৌশলগত বাণিজ্যিক হাব হিসেবে বিবেচনা করছে দেশটি।

বাংলাদেশের সঙ্গে বাণিজ্যিক ও অর্থনৈতিক সম্পর্ক বাড়ানোর আগ্রহ প্রকাশ করে তিনি বলেন, প্রযুক্তি, পরিবহন ও লজিস্টিকসসহ বিভিন্ন খাতে সহযোগিতার সুযোগ রয়েছে।

ভিসাপ্রক্রিয়া নিয়ে আলোচনায় লিথুয়ানিয়ার ভাইস মিনিস্টার জানান, বাংলাদেশে ভিসা সেবাকেন্দ্র চালু করার বিষয়টি বিবেচনা করা হচ্ছে। পাশাপাশি শেনজেনভুক্ত অন্য কোনো দেশের কনস্যুলেটের মাধ্যমে বাংলাদেশিদের ভিসাসংক্রান্ত জটিলতা সহজ করার সম্ভাবনাও খতিয়ে দেখা হচ্ছে।

বৈঠকে আগামী বছর লিথুয়ানিয়ায় অনুষ্ঠিত হতে যাওয়া ‘ডিজিটেক সামিট’ এবং ইউরোপীয় ইউনিয়ন-বাংলাদেশ বিজনেস ফোরামে অংশ নিতে বাংলাদেশি ব্যবসায়ী প্রতিনিধি দলকে আনুষ্ঠানিকভাবে আমন্ত্রণ জানান ভিডমান্টাস ভার্বিকাস।

এ সময় দুই দেশের ব্যবসায়ী ও বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলোর মধ্যে যোগাযোগ বাড়ানো এবং পারস্পরিক সহযোগিতার নতুন ক্ষেত্র তৈরির বিষয়েও আলোচনা হয়।

বৈঠকে আরও উপস্থিত ছিলেন এফবিসিসিআই’র মহাসচিব মো. আলমগীর, ভারতে নিযুক্ত লিথুয়ানিয়া দূতাবাসের ডেপুটি হেড অব মিশন লুকাস কিসিয়েলিউস এবং লিথুয়ানিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের ইন্দো-প্যাসিফিক অঞ্চলবিষয়ক বিভাগের অ্যাটাশে ক্রিসটিনা বিকাউস্কাইতে।

/জিএম/এপিএইচ/
সম্পর্কিত
লিথুনিয়ার সঙ্গে যোগাযোগ সম্প্রসারণ চায় বাংলাদেশ
ভিসা সহজ করাসহ ইন্দোনেশিয়ার সঙ্গে বহুমাত্রিক সহযোগিতা জোরদারে গুরুত্বারোপ
বিদেশি পর্যটক নিয়ে থাইল্যান্ডের নতুন পরিকল্পনা
সর্বশেষ খবর
ঘরের টিনের বেড়া ভেঙে পালানোর সময় পুলিশ কর্মকর্তাসহ আটক ৪
ঘরের টিনের বেড়া ভেঙে পালানোর সময় পুলিশ কর্মকর্তাসহ আটক ৪
সিনেমার ব্যর্থতার দায় নিজের কাঁধে নিলেন দুলকার সালমান
সিনেমার ব্যর্থতার দায় নিজের কাঁধে নিলেন দুলকার সালমান
নব্বই দশকের নস্টালজিয়া নিয়ে কেন মেতেছে বিশ্ব?
নব্বই দশকের নস্টালজিয়া নিয়ে কেন মেতেছে বিশ্ব?
ঘটনাস্থল চট্টগ্রাম মহানগর হলেও ফজলে করিম ছিলেন অন্য আসনের এমপি: ট্রাইব্যুনালে আইনজীবী
ঘটনাস্থল চট্টগ্রাম মহানগর হলেও ফজলে করিম ছিলেন অন্য আসনের এমপি: ট্রাইব্যুনালে আইনজীবী
সর্বাধিক পঠিত
দিনদুপুরে সাব-রেজিস্ট্রারকে তুলে নিয়ে গেলো দুর্বৃত্তরা, ফিরে এসে চুপচাপ
দিনদুপুরে সাব-রেজিস্ট্রারকে তুলে নিয়ে গেলো দুর্বৃত্তরা, ফিরে এসে চুপচাপ
ফ্যামিলি কার্ডের জন্য টিপসই দিয়ে বিধবা জানলেন ‘বিয়ে হয়ে গেছে’
ফ্যামিলি কার্ডের জন্য টিপসই দিয়ে বিধবা জানলেন ‘বিয়ে হয়ে গেছে’
রাতে হঠাৎ অসুস্থ, হাসপাতালে নেওয়ার পর মারা গেলেন থানার ওসি
রাতে হঠাৎ অসুস্থ, হাসপাতালে নেওয়ার পর মারা গেলেন থানার ওসি
সন্ত্রাসী স্বেচ্ছাসেবক দলের বহিষ্কৃত নেতা বগাকে ধরতে অভিযান: ২৪ ঘণ্টা না পেরোতেই ওসিকে বদলি
সন্ত্রাসী স্বেচ্ছাসেবক দলের বহিষ্কৃত নেতা বগাকে ধরতে অভিযান: ২৪ ঘণ্টা না পেরোতেই ওসিকে বদলি
বাংলাদেশে এসে প্রতারণার শিকার জার্মান পর্যটক, কাঁদছেন থানায় বসে
বাংলাদেশে এসে প্রতারণার শিকার জার্মান পর্যটক, কাঁদছেন থানায় বসে