বাজেটে কর্পোরেট কর কমানোর প্রস্তাব বিজিএমইএ’র

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৯ এপ্রিল ২০১৬, ১৩:৫৯আপডেট : ১৯ এপ্রিল ২০১৬, ১৪:০২

বিজিএমইএ সভাপতি মো. সিদ্দিকুর রহমান আসন্ন বাজেটে আগামী ৫ বছরের জন্য তৈরি পোশাক শিল্পের কর্পোরেট কর ১০ শতাংশে কমিয়ে আনার দাবি জানিয়েছে বাংলাদেশের পোশাক প্রস্তুতকারী ও রপ্তানিকারকদের সংগঠন বিজিএমইএ। সংগঠনটির সভাপতি সিদ্দিকুর রহমান বলেন, এ খাতকে আগে ১০ শতাংশ হারে কর দিতে হলেও ২০১৪ সালে তা বাড়িয়ে ৩৫ শতাংশ করা হয়। যা এ শিল্পের বিকাশকে বাধাগ্রস্থ করবে। তাই বিশ্ববাজারে এ খাতকে প্রতিযোগিতায় টিকিয়ে রাখতে ও বিনিয়োগ বাড়াতে কর হার আবারও ১০ শতাংশে নামিয়ে আনা উচিত।
মঙ্গলবার জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) সম্মেলন কক্ষে রফতানি খাত সংশ্লিষ্ঠদের সঙ্গে প্রাক-বাজেট আলোচনায় বিজিএমইএ সভাপতি সিদ্দিকুর রহমান এসব কথা বলেন। এ সময় এনবিআর চেয়ারম্যান মো. নজিবুর রহমান, এফবিসিসিআই’র সভাপতি মাতলুব আহমাদসহ ব্যবসায়ী নেতারা উপস্থিত ছিলেন।
আলোচনায় সিদ্দিকুর রহমান রফতানিমুখী পোশাক খাতের উৎসে কর কর্তনের হার ০ দশমিক ৬০ শতাংশ থেকে কমিয়ে আগের মতো ০ দশমিক ৩০ শতাংশ করার দাবি জানান। এছাড়া রফতানিকে আরও প্রতিযোগী করে তুলতে স্থানীয় বাজার থেকে সংগৃহীত পণ্য ও সেবা ভ্যাটমুক্ত রাখারও আহ্বান জানান তিনি।
বিজিএমইএ’র পক্ষ থেকে এনবিআর’র কাছে কয়েকটি প্রস্তাব দেওয়া হয়।  প্রস্তাবগুলোর মধ্যে তৈরি পোশাক শিল্পের যন্ত্রপাতি ও যন্ত্রাংশ আমদানিতে শুল্কমুক্ত সুবিধা, এ শিল্পের অডিট কার্যক্রমের জন্য দলিলাদি দাখিলের সময় ৬ মাসের পরিবর্তে ৩ মাস করা, প্রতিকূল পরিস্থিতিতে সুরক্ষার জন্য আগামী ৩ বছর এ খাতে রফতানিকারকদের ৩ শতাংশ হারে নগদ সহায়তা এবং নতুন বাজারে পোশাক রফতানির ক্ষেত্রে নগদ ৫ শতাংশ সহায়তা প্রদানের প্রস্তাব করা হয় সংগঠনটির পক্ষ থেকে।
/এসএনএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম