আবারও বন্ড মার্কেটে ফিরেছে আর্জেন্টিনা

বাংলা ট্রিবিউন ডেস্ক
১৯ এপ্রিল ২০১৬, ১৬:০৮আপডেট : ১৯ এপ্রিল ২০১৬, ১৬:০৮

বন্ডহোল্ডারদের উৎসাহিত করছেন আর্জেন্টিনার প্রেসিডেন্ট মোরিসিও মাকরি দীর্ঘ ১৫ বছর বাইরে থাকার পর আবারও আন্তর্জাতিক বন্ড মার্কেটে সভরিন বন্ড বিক্রি শুরু করেছে আর্জেন্টিনা। ২০০১ সালে দেশটি আন্তর্জাতিক বন্ড মার্কেট থেকে নিজেকে প্রত্যাহার করে।
বিবিসির এক প্রতিবেদনে জানানো হয়, প্রাথমিকভাবে দেশটি আন্তর্জাতিক বন্ড মার্কেট থেকে ১৫ বিলিয়ন মার্কিন ডলার সংগ্রহ করছে। কিন্তু দেশটিতে বন্ডের চাহিদা খুবই শক্ত অবস্থানে রয়েছে। ধারণা করা হচ্ছে দেশটিতে ৬৫ বিলিয়ন ডলারের বন্ড বিক্রি করা সম্ভব হবে।
বন্ড বিক্রির অর্থের একটি অংশ ১৫ বছর আগে বন্ড ক্রেতাদের পরিশোধে ব্যয় করা হবে। এজন্যই আবারও  আর্জেন্টিনা বন্ড মার্কেটে ফিরেছে বলে জানিয়েছেন দেশটির অর্থমন্ত্রী আলফনসো প্রেট-গ্রে।
তিনি আরও বলেন, আগামী ৩ থেকে ৩০ দিনের মধ্যে ৬ দশমিক ৪ শতাংশ থেকে ৮ শতাংশ হারে মুনাফাসহ বন্ডহোল্ডারদের টাকা পরিশোধ করা হবে। তবে এটা বন্ডের ধরণের ওপর নির্ভর করছে।
আগামী বুধবার সরকারীভাবে বন্ডের মাধ্যমে অর্থ সংহের বিষয়ে ঘোষণা দেওয়া হতে পারে বলে জানানো হয়েছে বিবিসির ওই প্রতিবেদনে।
এদিকে দীর্ঘ বিরতীর পর আবারও আন্তর্জাতিক বন্ড মার্কেটে ফিরে আসার সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে আর্জেন্টিনার বিনিয়োগকারীরা।
আর্জেন্টিনার বন্ড মার্কেটে ফিরে আসার খবর খুবই চমৎকার বলে জানিয়েছেন পোর্টফোলিও প্রতিষ্ঠান এটন ভেন্সের ম্যানেজার জন বাউর। তিনি বলেন, সরকারের এ ধরনের সিদ্ধান্ত ভবিষ্যতে দেশের অর্থনৈতিক উন্নয়নের জন্য খুবই গুরুত্বপূর্ণ।
/এসএনএইচ/

সম্পর্কিত
বিদেশি বিনিয়োগ সংক্রান্ত নতুন বিধিমালা জারি চীনের
দুই সপ্তাহের মধ্যে সর্বনিম্ন তেলের দাম
এক সপ্তাহে ভারতের রিজার্ভ কমলো ৮ বিলিয়ন ডলার
সর্বশেষ খবর
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের