অর্থনৈতিক চাপে জাপানের অধিকাংশ মানুষ

আন্তর্জাতিক ডেস্ক
৩১ মার্চ ২০২৪, ২৩:৪৩আপডেট : ৩১ মার্চ ২০২৪, ২৩:৪৩

বিশ্বের চতুর্থ বৃহত্তম অর্থনীতির দেশ জাপানের অধিকাংশ মানুষ অর্থনৈতিক অনিশ্চয়তায় ভোগেন এবং ভবিষ্যৎ নিয়ে নেতিবাচক মনোভাব রয়েছে। জাপান সরকারের এক জরিপে এমন চিত্র ওঠে এসেছে। জরিপ অনুসারে, রেকর্ড সংখ্যক ৬৩ দশমিক ২ শতাংশ উত্তরদাতা এমন অবস্থান জানিয়েছেন। রবিবার (৩১ মার্চ) মন্ত্রিসভা কার্যালয়ের জরিপের কথা উদ্ধৃত করে টোকিওভিত্তিক কিয়োডো নিউজের এক প্রতিবেদনে এ তথ্য তুলে ধরা হয়েছে। তুরস্কের রাষ্ট্রীয় বার্তা সংস্থা আনাদোলু এজেন্সি এ খবর জানিয়েছে।

কিয়োডো নিউজের খবরে বলা হয়েছে, অর্থনৈতিক চাপ অনুভব করা মানুষের হার ২০২২ সালের তুলনায় ২০২৩ সালে বেড়েছে শূন্য দশমিক সাত শতাংশ পয়েন্ট। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে এই হার বেড়েছে।

জরিপে ১৮ বছর বয়সী বা বেশি বয়সের তিন হাজার মানুষের মধ্যে ৫৭ শতাংশ উত্তর দিয়েছেন। জরিপটি গত বছরের নভেম্বর ও ডিসেম্বরে পরিচারিত হয়।

জরিপে উত্তরদাতাদের ৬৯ দশমিক ৪ শতাংশের মতে, মূল্যস্ফীতি জাপানকে নেতিবাচক দিকে নিয়ে যাচ্ছে। বড় একটি অংশ দেশের অর্থনীতি নিয়ে নিজেদের উদ্বেগ প্রকাশ করেছেন।

২০২৩ সালে জাপানের মৌলিক ভোক্তা মূল্য ৩ দশমিক ১ শতাংশ বৃদ্ধি পায়। যা ছিল গত ৪১ বছরের মধ্যে সর্বোচ্চ। বিপরীতে ওই বছর প্রকৃত মজুরি টানা দ্বিতীয় বছরের মতো কমেছে দুই দশমিক পাঁচ শতাংশ। সরকারি তথ্য অনুসারে, মজুরি বৃদ্ধি মূল্যস্ফীতির সঙ্গে সামঞ্জস্যতা বজায় রাখতে পারেনি।

জরিপের ফল অনুসারে, অংশগ্রহণকারীদের ২৮ দশমিক ৬ শতাংশ শিশু লালনপালনে সমস্যার কথা তুলে ধরেছেন। ২৮ দশমিক ২ শতাংশ বলেছেন তরুণদের পক্ষে স্বাধীন থাকা খুব কঠিন। নারীরা সমাজে কোনও সক্রিয় ভূমিকা রাখতে পারছেন নাবলে মনে করেন ২৬ দশমিক ২ শতাংশ। ২৫ দশমিক ৮ শতাংশ জানিয়েছেন তারা তাদের কর্মক্ষেত্রের সন্তুষ্ট নন।

বেসরকারিভাবে নভেম্বরে পরিচালিত এক জরিপ অনুসারে, একাধিক উপার্জনকারী থাকা পরিবারগুলো অর্থনৈতিকভাবে হিমশিম খাচ্ছে বলে জানিয়েছেন ৪৬ শতাংশ উত্তরদাতা। 

সরকারি জরিপে ওঠে আসা ইতিবাচক দিক হলো, ২৫ দশমিক ১ শতাংশ উত্তরদাতা বলেছেন, জাপানের চিকিৎসা ও কল্যাণ সেবা সঠিক পথে এগিয়ে যাচ্ছে।

/এএ/
সম্পর্কিত
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
সর্বশেষ খবর
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম