বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরি

ডলার ফেরত আনার আইনি প্রক্রিয়া দেখবেন অ্যাটর্নি জেনারেল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২১ এপ্রিল ২০১৬, ১৩:১৬আপডেট : ২১ এপ্রিল ২০১৬, ১৩:৩০

বাংলাদেশ ব্যাংক

হ্যাকিংয়ের মাধ্যমে বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ থেকে চুরি যাওয়া অর্থ কোন আইনি প্রক্রিয়ায় ফিরিয়ে আনা যায়, তা নির্ধারণের কাজ করবেন অ্যাটর্নি জেনারেল। তাকে এ বিষয়ে সাহায্য করবে বাংলাদেশ ব্যাংক।
চুরি যাওয়া ডলার উদ্ধারের সরকার গঠিত আন্তঃসংস্থা টাস্কফোর্সের প্রধান অর্থ মন্ত্রণালয়ের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব মো. ইউনুসুর রহমান এই তথ্য জানান। বৃহস্পতিবার (২১ এপ্রিল) টাস্কফোর্সের প্রথম বৈঠকের পর সচিব এই তথ্য জানান। অর্থ মন্ত্রণালয়ের সভাকক্ষে এই বৈঠক হয়। 
সম্প্রতি প্রধানমন্ত্রীর কার্যালয়, অ্যাটর্নি জেনারেলের কার্যালয়, পররাষ্ট্র ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং বাংলাদেশ ব্যাংকের একজন করে প্রতিনিধিকে সদস্য করে এই টাস্কফোর্স গঠন করা হয়। বাংলাদেশ ব্যাংকের ‘বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট’-এর মহাব্যবস্থাপক টাস্কফোর্সের সদস্য সচিবের দায়িত্বে রয়েছেন।

আরও পড়ুন- বাংলাদেশকে রিজার্ভ চুরির অর্থ ফেরত দেওয়ার প্রক্রিয়া শুরু

মো. ইউনুসুর রহমান বলেন, ফিলিপাইন থেকে অর্থ ফিরিয়ে আনতে আইনি প্রক্রিয়ায় কাজ করতে হবে। কীভাবে সেই অর্থ ফিরিয়ে আনা যায়, তা নির্ধারণ করবেন অ্যাটর্নি জেনারেল ও বাংলাদেশ ব্যাংক। টাস্কফোর্সের আগামী সভায় এ বিষয়ে তারা সিদ্ধান্ত জানাবেন।
তবে টাস্কফোর্সের আগামী বৈঠকের তারিখ এখনও নির্ধারণ হয়নি।
উল্লেখ্য গত ৫ ফেব্রুয়ারি বাংলাদেশ ব্যাংকের সিস্টেম থেকে অর্থ স্থানান্তরের সংকেতলিপি (সুইফট কোড) হ্যাক করে যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ ব্যাংক থেকে ১০ কোটি ডলার ফিলিপাইন ও শ্রীলঙ্কার দুটি ব্যাংকে সরিয়ে নেওয়া হয়। বানান ভুলের কারণে শ্রীলঙ্কায় যাওয়া ২ কোটি ডলার আটকে দেওয়া সম্ভব হয়। তবে ফিলিপাইনে যাওয়া আট কোটি ১০ লাখ ডলারের বেশিরভাগই কয়েকটি ক্যাসিনোতে চলে যায়।

আরও পড়ুন- সাইবার ক্রাইম আতঙ্কে ক্ষমতাসীনরা

/এসআই/এফএস/এপিএইচ/

 



সম্পর্কিত
সর্বশেষ খবর
উত্তর কোরিয়ার পারমাণবিক শক্তি ‘অনিয়ন্ত্রিত হারে’ বৃদ্ধির ঘোষণা কিমের
উত্তর কোরিয়ার পারমাণবিক শক্তি ‘অনিয়ন্ত্রিত হারে’ বৃদ্ধির ঘোষণা কিমের
রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান