শ্রমিকেরা কাজে না এলে কারখানা বন্ধ রাখতে পারবেন মালিকরা: বিজিএমইএ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৪ নভেম্বর ২০২৬, ১৭:৪৫ আপডেট : ১৪ নভেম্বর ২০২৬, ১৭:৪৫

শ্রমিকেরা কাজে যোগ না দিলে আগামীকাল রবিবার থেকে শ্রম আইনের ১৩(১) ধারা অনুযায়ী কারখানা বন্ধ রাখতে পারবেন মালিকরা। শ্রমিক অসন্তোষ ও বিক্ষোভের কারণে সাভার, আশুলিয়া ও গাজীপুরের বিভিন্ন কারখানায় উৎপাদন ব্যাহত হওয়ায় এ সিদ্ধান্তের কথা জানিয়েছে তৈরি পোশাকশিল্প মালিকদের দুই সংগঠন বিজিএমইএ ও বিকেএমইএ। এ ধারায় কারখানা বন্ধ থাকলে শ্রমিকেরা কোনো মজুরি পাবেন না।

শনিবার (১৪ নভেম্বর) রাজধানীর উত্তরায় বিজিএমইএর প্রধান কার্যালয়ে আয়োজিত এক জরুরি সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন সংগঠন দুটির নেতারা। এর আগে চলমান পরিস্থিতি নিয়ে দুই সংগঠনের যৌথ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে প্রায় ২০০ কারখানার মালিক অংশ নেন।

সংবাদ সম্মেলনে বিজিএমইএ সভাপতি মাহমুদ হাসান খান বলেন, শ্রমিক অসন্তোষ ও বিক্ষোভের কারণে সাভার, আশুলিয়া ও গাজীপুরের কারখানাগুলোতে স্বাভাবিক উৎপাদন ব্যাহত হচ্ছে। কারখানা সচল রাখতে না পারায় মালিকরা কঠিন পরিস্থিতির মুখে পড়েছেন।

তিনি বলেন, এসব এলাকার কারখানার মালিকেরা শ্রম আইনের ১৩(১) ধারা অনুযায়ী কারখানা বন্ধ রাখতে বাধ্য হবেন বলে বিজিএমইএকে জানিয়েছেন। ইতোমধ্যে শনিবার ৫৫টি কারখানা এ ধারায় বন্ধ ঘোষণা করা হয়েছে। এ ছাড়া শ্রমিক বিক্ষোভের কারণে আরও ৯২টি কারখানায় উৎপাদন বন্ধ ছিল।

বিজিএমইএ সভাপতি বলেন, আগামীকাল রোববার থেকে যেসব কারখানায় উৎপাদন সম্ভব হবে না, সেগুলোর মালিক চাইলে শ্রম আইনের ১৩(১) ধারা অনুযায়ী কারখানা বন্ধ রাখতে পারবেন। এ ধারায় কারখানা বন্ধ থাকলে শ্রমিকেরা মজুরি পাবেন না। অর্থাৎ কাজ নেই, মজুরিও নেই।

পোশাকশিল্পে একটি মহল বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে অভিযোগ করে মাহমুদ হাসান খান বলেন, দেশের অর্থনীতি ও রফতানি আয়ের প্রধান চালিকাশক্তি পোশাকশিল্প। গত ৭ থেকে ১২ দিন ধরে এ খাতে সমস্যা তৈরি হচ্ছে। নিম্নতম মজুরিকে কেন্দ্র করে একটি মহল বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে বলে তাঁরা উদ্বেগের সঙ্গে লক্ষ করছেন।

তিনি বলেন, বিশেষ করে সাভার, আশুলিয়া ও গাজীপুরের শিল্পপ্রতিষ্ঠানগুলোতে স্বাভাবিক উৎপাদন ব্যাহত হচ্ছে। এ অবস্থা চলতে থাকলে পোশাকশিল্প বিপর্যস্ত হওয়ার আশঙ্কা রয়েছে। শিল্পটি রক্ষায় সুশীল সমাজসহ সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।

এদিকে আগামী সোমবার মজুরি বোর্ডের তৃতীয় বৈঠকে মালিকপক্ষ তাদের প্রস্তাব দেবে বলে জানিয়েছেন বিজিএমইএ সভাপতি। তবে শিল্পাঞ্চলে বিশৃঙ্খলা চলতে থাকলে বোর্ডের আলোচনায় অংশ নেওয়া হবে কি না, তা আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানান তিনি।

এর আগে গত শুক্রবার পাঁচটি শ্রমিক সংগঠনের জোটের যৌথ সংবাদ সম্মেলন থেকে শ্রমিকদের ধৈর্য ও সংযম বজায় রাখার আহ্বান জানানো হয়। শ্রমিকনেতারা বলেন, ন্যায্য মজুরি নির্ধারণে মজুরি বোর্ডের কার্যক্রম চলছে। এ প্রক্রিয়া বাধাগ্রস্ত হতে পারে, এমন কোনো কাজে শ্রমিকদের যুক্ত হওয়া উচিত নয়। উসকানি ও অপতৎপরতা থেকেও তাঁদের বিরত থাকতে হবে।

মজুরি বোর্ডকে আলোচনার সুযোগ দিতে শ্রমিকদের কাজে যোগ দেওয়ার আহ্বান জানান তাঁরা। একই সঙ্গে মালিকদের উদ্দেশে শ্রমিকনেতারা বলেন, বর্তমানে দু-একটি জায়গায় আন্দোলন চলছে। আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানের পথ খোলা রাখতে হবে।

উল্লেখ্য, পোশাকশ্রমিকেরা মজুরি বৃদ্ধির দাবিতে গত মাস থেকে আন্দোলন করছেন। গত ১ নভেম্বর সরকার নিম্নতম মজুরি বোর্ড গঠন করে। গত সোমবার বোর্ডের দ্বিতীয় বৈঠকে শ্রমিকপক্ষের প্রতিনিধি ৩২ হাজার টাকা ন্যূনতম মজুরির প্রস্তাব দেন। আগামী সোমবার বোর্ডের তৃতীয় বৈঠক হওয়ার কথা রয়েছে। মজুরি বোর্ডের আলোচনা শুরুর পর শিল্পাঞ্চলের পরিস্থিতির কিছুটা উন্নতি হলেও তা পুরোপুরি শান্ত হয়নি।

/ইউএস/
সম্পর্কিত
এই অবস্থা চলতে থাকলে পোশাক শিল্প বিপর্যস্ত হওয়ার শঙ্কা বিজিএমইএ সভাপতির
গার্মেন্টস শ্রমিকদের নিম্নতম মজুরি নির্ধারণে বোর্ডের তৃতীয় সভা সোমবার
গাজীপুরে মহাসড়ক অবরোধ করে ফের শ্রমিকদের বিক্ষোভ, দীর্ঘ যানজট
সর্বশেষ খবর
যেভাবে এক কার্ড দিয়ে হাতিয়ে নিলেন ইসলামী ব্যাংকের সাড়ে ৪ কোটি টাকা
যেভাবে এক কার্ড দিয়ে হাতিয়ে নিলেন ইসলামী ব্যাংকের সাড়ে ৪ কোটি টাকা
পাকিস্তানের বিপক্ষে একাদশে আসতে পারেন শুকি ও রহমত
পাকিস্তানের বিপক্ষে একাদশে আসতে পারেন শুকি ও রহমত
কীভাবে কাজ করে গুপ্তচরদের ‘হানি ট্র্যাপ’? ফাঁস করলেন সাবেক রুশ এজেন্ট
কীভাবে কাজ করে গুপ্তচরদের ‘হানি ট্র্যাপ’? ফাঁস করলেন সাবেক রুশ এজেন্ট
সৌদিগামী ফ্লাইট ৩০ নভেম্বর পর্যন্ত স্থগিতই থাকছে
সৌদিগামী ফ্লাইট ৩০ নভেম্বর পর্যন্ত স্থগিতই থাকছে
সর্বাধিক পঠিত
অবশেষে মাহফিল করলেন আমির হামজা, তবে মানতে হয়েছে শর্ত
অবশেষে মাহফিল করলেন আমির হামজা, তবে মানতে হয়েছে শর্ত
বিশ্বজুড়ে কত আয় ‘রামায়ণ’-এর, ভাঙলো ‘বাহুবলী ২’-এর রেকর্ড
বিশ্বজুড়ে কত আয় ‘রামায়ণ’-এর, ভাঙলো ‘বাহুবলী ২’-এর রেকর্ড
রাজধানীকে নিয়ে নতুন পরিকল্পনা, পুনরুদ্ধার হচ্ছে শতাধিক খাল-পুকুর  
রাজধানীকে নিয়ে নতুন পরিকল্পনা, পুনরুদ্ধার হচ্ছে শতাধিক খাল-পুকুর  
যুক্তরাজ্যে পৌঁছেছেন নাহিদ ইসলাম
যুক্তরাজ্যে পৌঁছেছেন নাহিদ ইসলাম
৭ ঘণ্টার বৈঠক, শর্ত দিয়ে খোলার ঘোষণা ফিনলে চা কোম্পানির কারখানা
৭ ঘণ্টার বৈঠক, শর্ত দিয়ে খোলার ঘোষণা ফিনলে চা কোম্পানির কারখানা