একটি মহল পোশাক শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে অভিযোগ করে দেশের অর্থনীতি ও রফতানি আয়ের প্রধান চালিকাশক্তি এ শিল্প রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন তৈরি পোশাক শিল্প মালিকদের শীর্ষ সংগঠন-বিজিএমইএ’র সভাপতি মাহমুদ হাসান খান। শনিবার (১৪ নভেম্বর) এক জরুরি সংবাদ সম্মেলনে এ আহ্বান জানান তিনি।
সংবাদ সম্মেলনে তিনি বলেন, দেশের অর্থনীতি ও রফতানি আয়ের প্রধান চালিকাশক্তি হলো আমাদের পোশাক শিল্প। কিন্তু একটি মহল এই শিল্পে বিশৃঙ্খলা করার অপচেষ্টা করছে। আমরা অত্যন্ত উদ্বেগের সঙ্গে লক্ষ করছি, গত ৭-১২ দিন এই সমস্যা সৃষ্টি হচ্ছে। নিম্নতম মজুরি বিষয়কে কেন্দ্র করে একটি মহল এই বিশৃঙ্খলা করার চেষ্টা করছে।
তিনি বলেন, বিশেষ করে সাভার, আশুলিয়া ও গাজীপুরে শিল্প প্রতিষ্ঠানে স্বাভাবিক উৎপাদন ব্যাহত হচ্ছে। এই অবস্থা চলতে থাকলে এ শিল্প বিপর্যস্ত হওয়ার আশঙ্কা রয়েছে।
এ শিল্প রক্ষায় তিনি সুশীল সমাজসহ সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান।