এসএমই খাতের নীতিকৌশল জানতে যুক্তরাষ্ট্র ও কানাডা সফরে শিল্পমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২১ এপ্রিল ২০১৬, ১৯:৫২আপডেট : ২১ এপ্রিল ২০১৬, ১৯:৫২

শিল্পমন্ত্রী আমির হোসেন আমু ক্ষুদ্র ও মাঝারি শিল্পখাতে (এসএমই) আন্তর্জাতিকভাবে অনুসৃত নীতিকৌশল জানতে যুক্তরাষ্ট্র ও কানাডা সফরের গেছেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমুর  নেতৃত্বে একটি প্রতিনিধি দল।
বৃহস্পতিবার ভোরে কানাডার উদ্দেশ্যে শিল্পমন্ত্রীর নেতৃত্বে একটি প্রতিনিধি দল ঢাকা ত্যাগ করেন।
ইউরোপিয় ইউনিয়নের অর্থায়নে বাস্তবায়িত ‘উদ্যোক্তা উন্নয়নের মাধ্যমে দারিদ্র্য বিমোচন ও বৈষম্য হ্রাসে সমন্বিত সহায়তা’ শীর্ষক প্রকল্পের আওতায় এ সফর আয়োজন করা হয়েছে।
প্রতিনিধি দলের অন্য সদস্যরা হলেন- শিল্প মন্ত্রণালয়ের উপপ্রধান মো. আনোয়ারুল আলম, সিনিয়র সহকারী সচিব কামরুল হাসান ও মন্ত্রীর সহকারী একান্ত সচিব এ এফ মাহমুদ।
প্রতিনিধিদল আগামী ২৪ এপ্রিল পর্যন্ত কানাডায় এসএমই এডুকেশন ফাউন্ডেশন, ডেভলপমেন্ট ব্যাংক অব কানাডা, বিশ্ব ব্যাংকের মন্ট্রিল ব্রাঞ্চ, কানাডা বিজনেস অনটারিওসহ বিভিন্ন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের এসএমই উন্নয়ন সম্পর্কিত কার্যক্রম পরিদর্শন করবেন।
সেখান থেকে আগামী ২৫ এপ্রিল যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটস স্টেটের আন্তর্জাতিক বাণিজ্য ও বিনিয়োগ কার্যালয়, বাণিজ্য উন্নয়ন দফতর, নিউইর্য়ক সিটির ক্ষুদ্র ব্যবসায় সেবা কেন্দ্র, যুক্তরাষ্ট্রের ক্ষুদ্র ও ব্যবসা ও শিল্প প্রশাসন দফতর, বোস্টনের আর্থিক ব্যবস্থাপনা ইনস্টিটিউট পরিদর্শন করবেন।
আগামী ৪ মে শিল্পমন্ত্রী নেতৃত্বে ওই প্রতিনিধি দলের দেশে ফেরার কথা রয়েছে।
/এসআই/এসএনএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম