ধান সংগ্রহে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা হবে: খাদ্যমন্ত্রী

বাংলা ট্র্রিবিউন রিপোর্ট
২৫ এপ্রিল ২০১৬, ২০:৫৮আপডেট : ২৫ এপ্রিল ২০১৬, ২০:৫৮

খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম আসন্ন গম ও বোরো ধান সংগ্রহের প্রতিটি পর্যয়ে কঠোর পদক্ষেপ গ্রহণের মাধ্যমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা হবে বলে জানিয়েছেন খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম।
সোমবার দুপুরে খাদ্য ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
খাদ্যমন্ত্রী বলেন, কৃষকদের সরাসরি প্রণোদনা দিতে এবং মধ্যস্বত্বভোগী ফরিয়াদের দৌরাত্ব কমাতে এবার ধান বেশি করে ক্রয় করা হবে। এ সময় তিনি আবহাওয়া অনুকুলে থাকলে এ উদ্যোগে সফল হওয়ার আশাবাদ ব্যক্ত করেন।
মন্ত্রী বলেন, এক শ্রেণির অসাধু কর্মকর্তা ও মধ্যস্বত্তভোগী ফরিয়া কৃষকদের ধান প্রদান করতে নিরুৎসাহিত করে। আগামী মে মাসের ২ তারিখ থেকে মাইকিং করে কৃষকদের এলএসডিতে ধান নিয়ে আসার আহ্বান জানানো হবে।
তিনি আরও বলেন, এবার কৃষি মন্ত্রণালয় প্রদত্ত তালিকা অনুযায়ী স্থায়ী কৃষকের নাম, আইডি কার্ড, স্থানীয় ইউনিয়ন চেয়ারম্যানের মাধ্যমে প্রত্যয়নকৃত জমির খতিয়ান নম্বর এবং উৎপাদনের ভিত্তিতে একাউন্ট পে চেক হবে। চেক প্রদানের পূর্বে উপরোক্ত সবকিছু যাচাই করবে উপজেলা খাদ্য নিয়ন্ত্রক।
সংশ্লিষ্ট সকলকে সতর্ক করে খাদ্যমন্ত্রী বলেন, এ সমস্ত কার্যক্রম সঠিকভাবে হচ্ছে কী না তা প্রকাশ্যে এবং গোপনে মন্ত্রণালয় এবং খাদ্য অধিদফতরের কর্মকর্তাদের মাধ্যমে তদন্ত করা হবে। পাশাপাশি নীতিমালা পরিবর্তন করে নতুন নীতিমালার মাধ্যমে প্রত্যেকটি জেলার জেলা প্রশাসক এবং ইউএনও এর মাধ্যমে তদন্ত ও তদারকি করা হবে।
আসন্ন বোরো মৌসুমে ৭ লাখ মে.টন ধান এরং ৬ লাখ মে.টন চাল কেনার সিদ্ধান্ত নিয়েছে সরকার। ২৩ টাকা দরে ধান এবং ৩২ টাকা দরে চাল সংগ্রহ করা হবে। আগামী ০৫ মে থেকে শুরু হয়ে সংগ্রহ অভিযান, যা চলবে ৩১ আগস্ট পর্যন্ত।
সংবাদ সম্মেলনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- খাদ্য প্রতিমন্ত্রী নুরুজ্জামান আহমেদ, খাদ্য সচিব এ.এম বদরুদ্দোজা, খাদ্য অধিদফতরের মহাপরিচালক ফয়েজ আহমেদ প্রমুখ।
/এসআই/এসএনএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম