এফবিসিসিআই’র সভাপতির সঙ্গে শ্রীলংকান হাইকমিশনারের সাক্ষাৎ

বাংলা ট্রিবিউন ডেস্ক
২৬ এপ্রিল ২০১৬, ১৯:১২আপডেট : ২৬ এপ্রিল ২০১৬, ১৯:১২

শ্রীলংকার হাইকমিশনারের সঙ্গে এফবিসিসিআই সভাপতির সাক্ষাৎ ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এফবিসিসিআই) সভাপতি আব্দুল মাতলুব আহমাদের সঙ্গে সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত শ্রীলংকার হাইকমিশনার বাসোজা গুনাসেকারা।
মঙ্গলবার এফবিসিসিআই কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয় বলে সংগঠনটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
সাক্ষাতকালে মাতলুব আহমাদ বলেন, বাংলাদেশে দ্রুত উন্নয়ন হচ্ছে। এ বছর দেশের জাতীয় প্রবৃদ্ধি ৭ দশমিক ০৫ অর্জিত হবে এবং মাথাপিছু আয় ১ হাজার ৪১০ মার্কিন ডলারে উন্নীত হবে। এছাড়া বৈদেশিক মুদ্রার রিজার্ভ  ২৯ বিলিয়ন মার্কিন ডলার অতিক্রম করেছে বলেও জানান তিনি।
তিনি বলেন, এফবিসিসিআই এখন বিশ্বের বিভিন্ন দেশে ‘বিনিয়োগ এবং বায়িং মিশন’ পাঠায়। শ্রীলংকার সঙ্গে বাংলাদেশের দ্বিপাক্ষিক বাণিজ্য বৃদ্ধির সম্ভাবনা রয়েছে উল্লেখ করে তিনি বলেন, বাংলাদেশ শ্রীলংকা থেকে টেক্সটাইল পণ্য আমাদিন করবে।
এ সময় শ্রীলংকার হাইকমিশনার বাসোজা গুনাসেকারা বাংলাদেশ ও শ্রীলংকার মধ্যে দ্বিপাক্ষিক যোগাযোগ এবং বাণিজ্য আরও বৃদ্ধির উপর গুরুত্বারোপ করেন। এছাড়াও তিনি বাংলাদেশি ব্যবসায়ীদের শ্রীলংকায় বিনিয়োগের আহ্বান জানান।
২০১৪-১৫ অর্থবছরে বাংলাদেশ শ্রীলংকায় ২৩ দশমিক ৯৪ মিলিয়ন মার্কিন ডলারের পণ্য রফতানি করে এবং ৪৪ দশমিক ১০ মিলিয়ন মার্কিন ডলারের পণ্য আমদানি করে।
/এসএনএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম