লুটপাটের কারণে সম্পদ বৈষম্য বাড়ছে: খলীকুজ্জামান

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৬ এপ্রিল ২০১৬, ১৯:৫৩আপডেট : ২৬ এপ্রিল ২০১৬, ১৯:৫৩

কাজী খলীকুজ্জামান লুটপাট ও অন্যায়ভাবে অর্থ হাতিয়ে নেওয়ার ব্যবস্থা থাকায় বাংলাদেশসহ বিশ্বে সম্পদ বৈষম্য বাড়ছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশনের (পিকেএসএফ) চেয়ারম্যান ড. কাজী খলীকুজ্জমান আহমদ। তিনি বলেন, পৃথিবীতে অভূতপূর্ব সম্পদ থাকলেও তা অধিকাংশ মানুষকে এগিয়ে নিতে পারেনি।
মঙ্গলবার রাজধানীর আগারগাঁওয়ে পিকেএসএফ ভবনে দারিদ্র বিমোচনে তৃণমূল পর্যায়ে উদ্যেক্তাদের মধ্যে প্রযুক্তি হস্তান্তর অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে পিকেএসএফ ও ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশের (আইডিইবি) মধ্যে একটি সমঝোতা স্মারক সই হয়েছে।
চুক্তি সই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- আইডিইবি’র সভাপতি একেএমএ হামিদ, পিকেএসএফ’র ব্যবস্থাপনা পরিচালক আব্দুল করিম প্রমুখ।
খলীকুজ্জমান বলেন, দেশে কৃষি শ্রমিকের মজুরি বেড়েছে। এখন একদিনের মজুরিতে ১০ থেকে ১১ কেজি চাল কেনা যায়। আগে মাত্র সাড়ে তিন কেজি চাল কেনা যেত। দেশের কৃষি অভূতপূর্বভাবে বিকশিত হয়েছে। তবে অর্থনৈতিক উন্নয়নের পাশাপাশি এখন সামাজিক উন্নয়ন দরকার বলে মনে করেন তিনি।
/এসআই/এসএনএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম