যুক্তরাষ্ট্রের উদ্যোক্তাদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান শিল্পমন্ত্রীর

বাংলা ট্রিবিউন ডেস্ক
২৭ এপ্রিল ২০১৬, ১৮:১৭আপডেট : ২৭ এপ্রিল ২০১৬, ১৮:১৭

যুক্তরাষ্ট্রের সেমিনারে আমির হোসেন আমু বাংলাদেশে উদার বিনিয়োগ নীতির সুযোগ নিয়ে তৈরি পোশাক, জ্বালানি, বিদ্যুৎ ও অবকাঠামো উন্নয়নসহ উদীয়মান এসএমই শিল্পখাতে যুক্তরাষ্ট্রের উদ্যোক্তাদের বিনিয়োগের আহ্বান জানিয়েছেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু।
বুধবার যুক্তরাষ্ট্রের অক্সফোর্ড স্ট্রিটের হার্ভার্ড সিজ মিলনায়তনে আয়োজিত এক সেমিনারে তিনি এ আহ্বান জানান। শিল্পমন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার মো. আবদুল জলিল স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
‘বাংলাদেশে ক্ষুদ্র ও কুটির শিল্পখাতের টেকসই বিকাশ’ শীর্ষক ওই আন্তর্জাতিক সেমিনারের আয়োজন করে ইন্টারন্যাশনাল সাসটেইবেল ডেভেলপমেন্ট ইন্সটিটিউট এবং হার্ভার্ড ইউনিভার্সিটি স্কুল অব ইঞ্জিনিয়ারিং অ্যান্ড এপ্লাইড সায়েন্স।
শিল্পমন্ত্রী বলেন, টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনের জন্য বাংলাদেশের শিল্পনীতিতে ক্ষুদ্র ও মাঝারি শিল্পখাত বিকাশের প্রতি গুরুত্ব দেওয়া হয়েছে। এ শিল্পনীতিতে ক্ষুদ্র ও মাঝারি শিল্পখাতে অধিক কর্মসংস্থান সৃষ্টি, শ্রমিকদের অধিকার সুরক্ষা এবং শিল্পখাতে দেশি-বিদেশি বিনিয়োগ প্রবাহ জোরদারের সুস্পষ্ট দিক নির্দেশনা রয়েছে।
তিনি আরও বলেন, বাংলাদেশের অর্থনৈতিক অগ্রগতিতে ক্ষুদ্র ও মাঝারি শিল্পখাত মূল চালিকা শক্তি হিসেবে ভূমিকা পালন করছে। দেশে প্রায় ৮০ লাখ শিল্প-কারখানার মধ্যে ৯০ শতাংশই এসএমইখাতের আওতাভুক্ত। এ শিল্পখাত থেকে ইতোমধ্যে ৩ কোটি ১০ লাখ লোকের কর্মসংস্থান সৃষ্টির পাশাপাশি শতকরা ৭৫ ভাগ পারিবারিক আয় হচ্ছে। সম্মিলিতভাবে এসএমইখাত শতকরা ৮০ ভাগেরও বেশি শিল্প কর্মসংস্থান এবং শতকরা ২৩ ভাগ সাধারণ কর্মসংস্থানের উৎস বলেও উল্লেখ করেন তিনি।
আমির হোসেন আমু বলেন, জাতীয় অর্থনীতির জীবনী শক্তি হিসেবে বর্তমান এসএমই শিল্পখাতে বিরাজমান চ্যালেঞ্জ মোকাবেলায় কার্যকর উদ্যোগ গ্রহণ করেছে। এ শিল্পখাতের উদ্যোক্তাদের সহজ শর্তে অর্থায়ন, নারী উদ্যোক্তাদের সিঙ্গেল ডিজিটে ঋণ প্রদান, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোতে এসএমই উদ্যোক্তাদের জন্য পৃথক ডেক্স স্থাপন করা হয়েছে।
সরকার ২০২১ সালের মধ্যে মধ্য আয়ের এবং ২০৪১ সাল নাগাদ উন্নত বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্য অর্জনে এখাতের সম্ভাবনা কাজে লাগাতে জাতীয় এসএমই  উন্নয়ন নীতি কৌশল আধুনিকায়ণের কার্যক্রম অব্যাহত রেখেছে বলে জানান তিনি।
ইন্টারন্যাশনাল সাসটেইনেবল ডেভলপমেন্ট ইন্সটিটিউটের নির্বাহী পরিচালক ইকবাল ইউসুফের সঞ্চালনায় সেমিনারে প্যানেল আলোচক ছিলেন হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ম্যাত্থ গার্ডনার ও জেনিফার ক্লিফর্ড, টাফ্ট বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক জেট নুডসেন, যুক্তরাষ্ট্রে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ জিয়া উদ্দিন, নিউইয়র্কে বাংলাদেশের কনসাল জেনারেল শামীম আহসান, বোস্টন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. সাঈদ হাসনাত, অধ্যাপক ড. নূরুল আমান প্রমুখ।
/এসএনএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম