বাজেট হাইলাইটস

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০২ জুন ২০১৬, ১৬:১২আপডেট : ০২ জুন ২০১৬, ২০:২৩


বাজেট হাইলাইটস জাতীয় সংসদে আগামী ২০১৬-১৭ অর্থবছরের জন্য বাজেট প্রস্তাব পেশ করছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। এবার প্রস্তাবিত বাজেটের আকার ৩ লাখ ৪০ হাজার ৬০৫ কোটি টাকা। এর আগে সংসদ ভবনে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে বাজেট প্রস্তাবটি জাতীয় সংসদে পেশের অনুমোদন দেওয়া হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতিতে বিকাল ৩টা ৩৩ মিনিটে অর্থমন্ত্রী বাজেট বক্তৃতা শুরু করেন।
প্রস্তাবিত বাজেটে যোগাযোগ ও অবকাঠামো খাতে সর্বোচ্চ বরাদ্দ ২৮ হাজার ৫৫৪ কোটি টাকা, মানবসম্পদে ২৭ হাজার ২০৩ কোটি টাকা, কৃষি ও পল্লী উন্নয়নে ২৭ হাজার ৯৪ কোটি টাকা এবং জ্বালানিতে ১৪ হাজার ৯৫১ কোটি টাকা বরাদ্দ থাকছে।
# প্রস্তাবিত বাজেটে বাড়ছে না ব্যক্তি করমুক্ত আয় সীমা, অপরিবর্তিত থাকছে করপোরেট কর।
# আয়কর রিটার্ন দাখিলের অপরিবর্তনীয় ডেটলাইন ৩০ অক্টোবর।
# পর্যায়ক্রমে বেসরকারি খাতে চালু হবে পেনশন ব্যবস্থা।

# বিড়ির সম্পূরক শুল্ক বাড়ছে ৫ শতাংশ। জর্দা ও গুলে ৪০ শতাংশ। তামাকজাত পণ্যের ব্যবসা খাতে অর্জিত আয়ের ওপর কর ৪৫ শতাংশ।
# সিমকার্ড ব্যবহারে সম্পূরক শুল্ক বাড়ছে ২ শতাংশ।
# এখনই পুরোপুরি কার্যকর হচ্ছে না ভ্যাট আইন।
# ক্ষুদ্র ও খুচরা ব্যবসায়ীরা আগের নিয়মেই ভ্যাট দেবেন।
# ভোজ্য তেল, চিনি, ডাল, পেঁয়াজ ও রসুনে শুল্ক রেয়াত অব্যাহত থাকছে।
# পাম ও সয়াবিন তেল উৎপাদনে ভ্যাটমুক্তির আওতা বাড়ছে।
# পোশাক খাতে করপোরেট কর ৩৫ থেকে কমে হচ্ছে ২০ শতাংশ।
# এসএমই উদ্যোগের কর অব্যাহতির সীমা ৩৬ লাখ টাকা পর্যন্ত বেড়েছে।

আরও পড়ুন:

৩ লাখ ৪০ হাজার ৬০৫ কোটি টাকার বাজেট, প্রবৃদ্ধির লক্ষ্য ৭ দশমিক ২ শতাংশ
দাম কমতে পারে, বাড়তে পারে

/ওএফ/এনএস/এজে/

সম্পর্কিত
সর্বশেষ খবর
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান