শিক্ষায় বরাদ্দ সর্বোচ্চ হলেও বিদ্যালয় নির্মাণে ব্যক্তিগত উদ্যোগ লাগবে

রশিদ আল রুহানী
০২ জুন ২০১৬, ১৮:৫০আপডেট : ০২ জুন ২০১৬, ১৯:০১

শিক্ষা খাত শিক্ষা ব্যবস্থার উন্নয়নের লক্ষ্যে ২০১৬-২০১৭ অর্থবছরে শিক্ষা খাতে সর্বোচ্চ বরাদ্দ দিয়েছে সরকার। তারপরও বিদ্যালয় নির্মাণে ব্যক্তি খাতে উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।
বৃহস্পতিবার ২০১৬-২০১৭ অর্থবছরে বাজেট বক্তৃতায় অর্থমন্ত্রী এ কথা বলেন।
অর্থমন্ত্রী বলেন, সব রকমের বিদ্যালয় নির্মাণ কাজ একটি গুরুত্বপূর্ণ বিষয়। বর্তমানে প্রায় ৬৩ হাজার শ্রেণিকক্ষ নির্মাণ প্রয়োজন। এক্ষেত্রে সামর্থ্যের ঘাটতি থাকায় আমাদের কার্যক্রম এখনও সীমিত। তাই বিদ্যালয় নির্মাণ কাজে ব্যক্তি খাতে উদ্যাগ বাঞ্ছনীয়।
অর্থমন্ত্রী আরও বলেন, প্রাথমিক থেকে সব পর্যায়ের অনেক শিক্ষা প্রতিষ্ঠান সংস্কারের অভাবে জরাজীর্ণ অবস্থান রয়েছে। এছাড়া, শিক্ষা প্রসারের স্বার্থে কোথাও কোথাও কুঁড়েঘরেও বিদ্যালয় স্থাপন করা হয়েছে। এ বিষয়ে শিগগিরই একটি নীতিমালা প্রণয়ন করা হবে বলে অর্থমন্ত্রী জানিয়েছেন।
/আরএআর /এএইচ/

আরও খবর পড়ুন-

বিএনপি লুটপাট সহায়ক বাজেট: বিএনপি

সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক