বাজেট ঘাটতি মেটাতে ব্যাংক থেকে ঋণ নেওয়া হবে ৩৯ হাজার কোটি টাকা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০২ জুন ২০১৬, ২২:০৯আপডেট : ০২ জুন ২০১৬, ২২:২৩

অর্থমন্ত্রী অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত ২০১৬-১৭ অর্থবছরের প্রস্তাবিত ৩ লাখ ৪০ হাজার ৬০৫ কোটি টাকার যে বাজেট পেশ করছেন তাতে ঘাটতি ধরা হয়েছে ৯৭ হাজার ৮৫৩ কোটি টাকা। এই ঘাটতি মেটাতে সরকার ব্যাংক থেকে ঋণ নেবে ৩৮ হাজার ৯৩৮ কোটি টাকা। বৃহস্পতিবার জাতীয় সংসদে প্রস্তাবিত ২০১৬-১৭ অর্থবছরের বাজেটে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত এ প্রস্তাব করেন।
ঘোষিত প্রস্তাবে চলতি অর্থবছরের চেয়ে ৭ হাজার ২৬৩ কোটি টাকা বেশি ঋণ গ্রহণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে সরকার। চলতি ২০১৫-১৬ অর্থবছরে সংশোধিত বাজেটে এর পরিমাণ ছিল ৩১ হাজার ৬৭৫ কোটি টাকা। প্রস্তাবিত অর্থবছরের বাজেটের আকার ধরা হয়েছে ৩ লাখ ৪০ হাজার ৬০৫ কোটি টাকা। যা বিদায়ী ২০১৫-১৬ অর্থবছরের মূল বাজেটের চেয়ে সাড়ে ১৫ শতাংশ এবং সংশোধিত বাজেটের চেয়ে ২৯ শতাংশ বেশি। আর এ বাজেট বাস্তবায়নে বিশাল অংকের রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। যার পরিমাণ দুই লাখ ৪২ হাজার ৭৫২ কোটি টাকা। বাকি ৯৭ হাজার ৮৫৩ কোটি টাকা ঘাটতি বাজেট হিসেবে ধরা হয়েছে।
এই ঘাটতি মেটাতে অভ্যন্তরীণ উৎস থেকে ৬১ হাজার ৫৪৮ কোটি টাকা ধার করবে সরকার। এর মধ্যে ব্যাংক ব্যবস্থা থেকে ৩৮ হাজার ৯৩৮ কোটি টাকা, সঞ্চয়পত্র থেকে নেবে ১৯ হাজার ৬১০ কোটি টাকা এবং অন্যান্য খাত থেকে ৩ হাজার কোটি টাকা ঋণ নেওয়ার পরিকল্পনার কথা নতুন বাজেটে তুলে ধরেছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।

ব্যাংক ব্যবস্থার মাধ্যমে সরকার ৩৮ হাজার ৯৩৮ কোটি টাকা ঋণের মধ্যে দীর্ঘ মেয়াদি ঋণ (নিট) ২৮ হাজার ৯১০ কোটি টাকা। আর স্বল্প মেয়াদি ঋণ (নিট) ১০ হাজার ২৮ কোটি টাকার প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী। ২০১৫-১৬ অর্থবছরের ব্যাংক ব্যবস্থা থেকে দীর্ঘ মেয়াদি ঋণের (নিট) লক্ষ্যমাত্রা ছিল ২১ হাজার ১১৮ কোটি টাকা। আর স্বল্প মেয়াদী ঋণের (নিট) ১০ হাজার ৫৫৭ কোটি টাকা। ২০১৫-১৬ অর্থবছরের মূল বাজেটে অভ্যন্তরীণ উৎস থেকে ৫৬ হাজার ৫২৩ কোটি টাকা ঋণ নেওয়ার পরিকল্পনা করেছিলেন অর্থমন্ত্রী।

/জিএম/এএইচ/

আরও খবর পড়ুন-

মোবাইল মোবাইল ফোন ব্যবহারে খরচ বাড়ছে

সম্পর্কিত
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম