এবার বিশেষায়িত ব্যাংকের কর্মীরাও পাবেন চর ভাতা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৮ জানুয়ারি ২০২২, ২১:২৩আপডেট : ১৮ জানুয়ারি ২০২২, ২১:২৩

রাষ্ট্রীয় মালিকানাধীন বিশেষায়িত ব্যাংকগুলোর কর্মীরা এখন থেকে হাওর, দ্বীপ ও চর ভাতা পাবেন। পদমর্যাদা অনুযায়ী মাসে ন্যূনতম ১ হাজার ৬৫০ টাকা থেকে সর্বোচ্চ ৫ হাজার টাকা ভাতা দেওয়া হবে তাদের। মঙ্গলবার (১৮ জানুয়ারি) অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ এক প্রজ্ঞাপনে এই সিদ্ধান্ত জানিয়েছে।

২০১৮ সালে মন্ত্রিপরিষদ বিভাগ হাওর, দ্বীপ ও চর এলাকায় কাজ করা সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য বিশেষ ভাতা দেওয়ার সিদ্ধান্ত নেয়। এজন্য দেশের ১৬টি উপজেলাকে হাওর, দ্বীপ ও চর এলাকা হিসেবে চিহ্নিত করা হয়। ২০১৯ সালের মে মাসে অর্থ বিভাগ থেকে এক প্রজ্ঞাপনে সরকারি কর্মকর্তাদের জন্য ভাতা দেওয়ার সিদ্ধান্ত ঘোষণা করা হয়। এরপর এই সুবিধা রাষ্ট্রীয় মালিকানাধীন বাণিজ্যিক ব্যাংকে কার্যকর হলেও বিশেষায়িত ব্যাংকে হয়নি।

নতুন নির্দেশনা অনুযায়ী– এখন থেকে বিশেষায়িত কৃষি ব্যাংক, রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক, প্রবাসী কল্যাণ ব্যাংক, পল্লী সঞ্চয় ব্যাংক, কর্মসংস্থান ব্যাংক, আনসার ভিডিপি ব্যাংক ও গ্রামীণ ব্যাংকের কর্মীরাও এই সুবিধা পাবেন।

অর্থ বিভাগের প্রজ্ঞাপনে জানানো হয়েছে, ২০তম গ্রেডের কর্মীরা ১ হাজার ৬৫০ টাকা ভাতা পাবেন। সপ্তম ও তদূর্ধ্ব গ্রেডের কর্মকর্তারা পাবেন ৫ হাজার টাকা করে।

এছাড়া ১৯তম গ্রেডে ১ হাজার ৭০০ টাকা, ১৮তম গ্রেডে ১ হাজার ৭৬০ টাকা, ১৭তম গ্রেডে ১ হাজার ৮০০ টাকা, ১৬তম গ্রেডে ১ হাজার ৮৬০ টাকা, ১৫তম গ্রেডে ১ হাজার ৯৪০ টাকা, ১৪তম গ্রেডে ২ হাজার ৪০ টাকা, ১৩তম গ্রেডে ২ হাজার ২০০ টাকা, ১২তম গ্রেডে ২ হাজার ২৬০ টাকা, ১১তম গ্রেডে ২ হাজার ৫০০ টাকা, ১০তম গ্রেডে ৩ হাজার ২০০ টাকা, ৯ম গ্রেডে ৪ হাজার ৪০০ টাকা এবং অষ্টম গ্রেডে ৪ হাজার ৬০০ টাকা করে ভাতা দেওয়া হবে।

/জিএম/
সম্পর্কিত
এটিএম বুথে টাকা নেই, মানুষ যাবে কোথায়?
৯০ বছরের শাশুড়িকে পিঠে নিয়ে নয় কিমি হেঁটে ব্যাংকে পুত্রবধূ, ভিডিও ভাইরাল
নগদ লভ্যাংশে নতুন শর্তে চাপে অধিকাংশ ব্যাংক, পুঁজিবাজারে প্রভাবের শঙ্কা
সর্বশেষ খবর
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
সেই কুমির ফেরত চান মাজারের খাদেম যুবদল নেতা
সেই কুমির ফেরত চান মাজারের খাদেম যুবদল নেতা
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী