ব্রাসেলসে সন্ত্রাসী হামলায় এশিয়ার পুঁজিবাজারে পতন

বাংলা ট্রিবিউন ডেস্ক
২৩ মার্চ ২০১৬, ১৭:১২আপডেট : ২৩ মার্চ ২০১৬, ১৭:১২

ব্রাসেলস বিমানবন্দরে সতর্ক অবস্থানে পুলিশ সম্প্রতি বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসের একটি পাতল রেল স্টেশন ও বিমানবন্দরে সন্ত্রাসী বোমা হামলার ঘটনায় এশিয়ার পুঁজিবাজারে নিম্নমুখী প্রবণতা লক্ষ্য করা গেছে।
বাজার বিশ্লেষকরা বলছেন এশিয়ার পুঁজিবাজারের বিনিয়োগকারীরা এখনও বেলজিয়ামের ঘটনা পর্যবেক্ষণ করছেন।
বুধবার জাপানের প্রধান পুঁজিবাজারে নিক্কেই-২২৫ সূচক ০ দশমিক ৩৫ শতাংশ কমে ১৬ হাজার ৯৮৯ পয়েন্টে এবং দক্ষিণ কোরিয়ার কসপি সূচক ০ দশমিক ০৮ শতাংশ কমে ১ হাজার ৯৯৫ পয়েন্টে দাঁড়িয়েছে।
তবে বোম্বের পুঁজিবাজারের বিএসই সেনসেক্স সূচক ৭ পয়েন্ট বেড়ে ২৫ হাজার ৩৩৭ পয়েন্টে অবস্থান করছে।
বুধবার এশিয়ার শেয়ার বাজার অস্ট্রেলিয়ার এসঅ্যান্ডপি/এএসএক্স-২০০ সূচক ০ দশমিক ৫ শতাংশ কমে ৫ হাজার ১৪২ পয়েন্টে এবং হংকংয়ের হ্যাং স্যাং সূচক ০ দশমিক ২৫ শতাংশ কমে ২০ হাজার ৬১৫ পয়েন্টে অবস্থান করছে।
চীনের সাংহাই কম্পোজিট সূচক ০ দশমিক ৩৫ শতাংশ বৃদ্ধি পেয়ে ৩ হাজার ৯ পয়েন্টে অবস্থান করছে।
দেশটির সিএমসি বাজারের এক বিনিয়োগকারী জানিয়েছেন ব্রাসেলসে বোমা হামলার পর দেশটির বিনিয়োগকারীরা ঝুঁকির মধ্যে পড়েছেন।
এছাড়া এ সন্ত্রাসী হামলার ঘটনায় ডলারের বিপরীতে পাউন্ডের দাম ১ দশমিক ৪৩ ডলার থেকে কমে ১ দশমিক ৪২ ডলারে দাঁড়িয়েছে। আর যুক্তরাজ্যের ইউরোপীয় ইউনিয়ন ছাড়ার ঘোষণায় পাউন্ডের মূল্য ক্রমাগত কমছে।

বিনিয়োগকারীরা আশঙ্কা করছেন অনিয়ন্ত্রিত অভিবাসনের ফলে ভবিষ্যতে ইউরোপে এ ধরনের ঘটনা বাড়তে পারে। তাই দেশের মানুষ যুক্তরাজ্যের ইউরোপীয় ইউনিয়ন ছাড়ার প্রস্তাবের পক্ষে ভোট দিতে পারে।

এদিকে তরল গ্যাস উৎপাদনের পরিকল্পনা বাতিল করায় অস্ট্রেলিয়ার উডসাইড পেট্রোলিয়াম কোম্পানির শেয়ার দর ১ দশমিক ২০ শতাংশ কমে গেছে। কোম্পানির পক্ষ থেকে বর্তমান অর্থনীতি ও বাজার পরিস্থিতিতে ৪০ বিলিয়ন লোকসানের আশঙ্কা করা হচ্ছে।

/এসএনএইচ/

সম্পর্কিত
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
বিদেশি বিনিয়োগ সংক্রান্ত নতুন বিধিমালা জারি চীনের
সর্বশেষ খবর
ইরান ও লেবাননে একসঙ্গেই যুদ্ধ শেষ হতে হবে: আরাঘচি
ইরান ও লেবাননে একসঙ্গেই যুদ্ধ শেষ হতে হবে: আরাঘচি
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি