১ জুলাই থেকেই নতুন ভ্যাট আইন: অর্থমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৭ এপ্রিল ২০১৭, ১৬:৪৯আপডেট : ১৭ এপ্রিল ২০১৭, ১৬:৪৯

অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত নতুন ভ্যাট আইন কার্যকর হতে যাচ্ছে আগামী ১ জুলাই থেকেই। এ বিষয়ে পুরোপুরি অনড় অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। তিনি বলেছেন, ‘১ জুলাই থেকেই এ আইন কার্যকর হবে। সেক্ষেত্রে হার হবে ১৫ শতাংশ। এর কোনও বিকল্প নেই।’
সোমবার (১৭ এপ্রিল) বিকাল ৪টায় বাংলাদেশ সচিবালয়ে অর্থ মন্ত্রণালয়ের সভাকক্ষে আন্তঃমন্ত্রণালয় বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ তথ্য জানান অর্থমন্ত্রী।
তবে বৈঠকে উপস্থিত এফবিসিসিআইয়ের সহ-সভাপতি শফিউল ইসলাম মহিউদ্দিন সাংবাদিকদের জানিয়েছেন, ‘ব্যবসায়ীদের দাবি অর্থমন্ত্রী পুনর্বিবেচনা করবেন, এখনও সুযোগ আছে। বিষয়টি আমরা বৈঠকে উপস্থাপন করেছি।’
বৈঠকে বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদও ছিলেন। তিনি সাংবাদিকদের বলেন, ‘ব্যবসাবান্ধব সরকার অবশ্যই সবার কাছে গ্রহণযোগ্য এবং সবার মঙ্গল হয় এমন সিদ্ধান্ত নেবেন। আমরা মানুষের জন্য রাজনীতি করি। সে বিষয়টি মাথায় রাখতে হবে। সরকারের এই মেয়াদেরও সময় প্রায় শেষ। কাজেই এসব বিষয় মাথায় রেখে ভ্যাট আইন কার্যকরের বিষয়ে অর্থমন্ত্রী ইতিবাচক সিদ্ধান্তই নেবেন আশা করি।’

অর্থমন্ত্রীর সভাপতিত্বে বৈঠকে আরও ছিলেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু, এফবিসিসিআইয়ের সাবেক সভাপতি সালমান এফ. রহমান ও কাজী আকরামউদ্দিন আহমেদ, অর্থ মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব হেদায়েতুল্লাহ আল মামুন এবং জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান নজিবুর রহমান।

/এসআই/জেএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান