বৈধ জুয়েলারি প্রতিষ্ঠান থেকে গহনা কেনার আহ্বান বাজুসের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৬ এপ্রিল ২০২২, ১৩:৩৮আপডেট : ১১ সেপ্টেম্বর ২০২২, ০০:০৬

প্রতারণা থেকে সুরক্ষা পেতে প্রকৃত ও বৈধ জুয়েলাইর প্রতিষ্ঠান থেকে গহনা কিনতে ক্রেতাদের প্রতি আহ্বান জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। সংগঠনটি বলছে, বাজুসের সদস্য নয়, এমন কোনও প্রতিষ্ঠান থেকে অলংকার ক্রয় না করার অনুরোধ করা যাচ্ছে। অবৈধ প্রতিষ্ঠান থেকে অলংকার কিনে প্রতারিত হলে, তার দায়ভার বাজুস নেবে না।

মঙ্গলবার (২৬ এপ্রিল) রাজধানীর পান্থপথে বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্সে বাজুসের নতুন সদস্য বরণ অনুষ্ঠানে এসব কথা বলেন বাজুস স্টান্ডিং কমিটি অন ল‘ অ্যান্ড মেম্বারশিপের চেয়ারম্যান ও সংগঠনটির সাবেক সভাপতি এম এ ওয়াদুদ খান। অনুষ্ঠানে বক্তব্য দেন বাজুসের সিনিয়র সহ-সভাপতি গুলজার আহমেদ ও সাবেক সভাপতি ডা. দিলীপ কুমার রায়, বাজুস স্টান্ডিং কমিটি অন ল‘ অ্যান্ড মেম্বারশিপের ভাইস-চেয়ারম্যান ও সংগঠনটির সহ-সম্পাদক মাসুদুর রহমান। অনুষ্ঠানটি পরিচালনা করেন বাজুস স্টান্ডিং কমিটি অন ল‘ অ্যান্ড মেম্বারশিপের সদস্য সচিব ও সংগঠনটির কার্যনির্বাহী কমিটির সদস্য মো. রিপনুল হাসান।

এম এ ওয়াদুদ খান নতুন সদস্যদের উদ্দেশে বলেন, সকল প্রকার ক্রয়-বিক্রয়ের মেমো অথবা ইনভয়েসে বাজুস আইডি নম্বর থাকতে হবে। সব জুয়েলারি শো-রুমে বাজুস আইডি নম্বর এবং লোগোসহ স্টিকার থাকতে হবে। পাশাপাশি সকল জুয়েলারি ব্যবসায়ীকে অতিসত্ত্বর বাজুসের সদস্যপদ গ্রহণ করার জন্য অনুরোধ করছি।

বাজুস স্টান্ডিং কমিটি অন ল‘ অ্যান্ড মেম্বারশিপের ভাইস-চেয়ারম্যান মাসুদুর রহমান বলেন, বাজুস সভাপতি সায়েম সোবহান আনভীরের দূরদর্শী চিন্তা ভাবনা আমাদের জুয়েলারি ব্যবসায়ীদের দিয়েছে এক নতুন পথের দিশা। যার মাধ্যমে আমরা পৌঁছে যেতে পারবো প্রত্যাশিত লক্ষ্যে।

/জিএম/ইউএস/
সম্পর্কিত
আবারও কমলো স্বর্ণের দাম
ফের কমলো স্বর্ণের দাম
স্বর্ণের দামে বড় পতন
সর্বশেষ খবর
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি