চীনের কাছে সহায়তা চায় পোশাক ব্যবসায়ীরা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৪ মে ২০২৩, ২০:০৪আপডেট : ২৪ মে ২০২৩, ২০:০৪

পোশাক ও টেক্সটাইল খাতে পারস্পরিক বাণিজ্য সুবিধা অর্জনে সহযোগিতার সম্ভাব্য ক্ষেত্রগুলো নিয়ে আলোচনা করতে চীনের টেক্সটাইল প্রস্তুতকারকদের একটি প্রতিনিধিদল বিজিএমইএ সভাপতি ফারুক হাসানের সঙ্গে দেখা করেছেন।

প্রতিনিধিদলে ছিলেন হুবেই জিনতিয়ান টেক্সটাইল কোং লিমিটেডের বোর্ডের চেয়ারম্যান জুয়েউ ঝাং, সাংহাই চ্যালেঞ্জেস টেক্সটাইল কোং লিমিটেডের সিনিয়র ইঞ্জিনিয়ার ইয়াং কিডং এবং রিটন আউটডোর স্পোর্টস প্রোডাক্টস (জিয়ামেন) কোং লিমিটেডের ম্যানেজার টিন্না ঝাং।

বুধবার (২৪ মে) ঢাকার উত্তরায় বিজিএমইএ কমপ্লেক্সে অনুষ্ঠিত বৈঠকে আরও উপস্থিত ছিলেন আরএন্ডজি থার্ড আই’র ব্যবস্থাপনা পরিচালক মাহবুবুর রহমান।

তারা তৈরি পোশাকের বর্তমান বাজার পরিস্থিতি, বৈশ্বিক প্রবণতা, চ্যালেঞ্জ, সুযোগসহ বিভিন্ন বাণিজ্য সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা করেন।

সহযোগিতার মাধ্যমে পোশাক ও বস্ত্র শিল্পে জ্ঞান ও দক্ষতা ভাগাভাগি করা নেওয়ার বিষয়টিও বৈঠকে আলোচনায় উঠে আসে।

বাণিজ্য ও বিনিয়োগের সম্ভাব্য ক্ষেত্রগুলো চিহ্নিত করতে এবং টেক্সটাইল ও পোশাক খাতে সুযোগগুলো কাজে লাগাতে সহযোগিতা করার জন্য উভয়পক্ষ কীভাবে একসাথে কাজ করতে পারে, সে বিষয়েও তারা কথা বলেন।

বিজিএমইএ সভাপতি ফারুক হাসান নন-কটন এবং উচ্চ-মূল্যের পোশাকের উৎপাদন বৃদ্ধির ওপর বাংলাদেশের গুরুত্ব প্রদানের বিষয়টি তুলে ধরেন, যেখানে চীন ম্যান-মেইড ফাইবার, ডাইস, কেমিক্যালস, টেক্সটাইল যন্ত্রপাতি এবং অন্যান্য কাঁচামালের ক্রমবর্ধমান চাহিদা মেটাতে বাংলাদেশকে সহায়তা করতে পারে।

/জিএম/এমএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম